কাস্টমসে ‘ই-অকশান’ চালু, ভাঙছে সিন্ডিকেট
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২১ জুন, ২০২৫ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কাস্টমস ব্যবস্থায় শুরু হলো এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের ম্যানুয়াল নিলাম পদ্ধতির অবসান ঘটিয়ে ঢাকা কাস্টমস হাউস চালু করলো প্রথমবারের মতো ই-অকশান ব্যবস্থা। যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে নিলামে অংশ নিতে আগ্রহী ক্রেতারা।
এদিকে নিলাম প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে, কিছু প্রভাবশালী নিলাম ব্যবসায়ী ও ঠিকাদার সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা কম দামে মূল্যবান পণ্য উঠিয়ে নিতেন, আর এতে সরকার হারাতো রাজস্ব। এবার ই-অকশান চালুর মধ্য দিয়ে সেই দুর্নীতির বলয় ভেঙে দিচ্ছে কাস্টমস। তবে এই সিন্ডিকেট ভাঙা ও পুরো নিলাম ব্যবস্থাকে ডিজিটাল করতে গিয়ে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছে সংশ্লিষ্টদের। প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সঙ্গে ছিল অভ্যন্তরীণ নানা জটিলতা। অনেকেই পুরনো পদ্ধতিতে অভ্যস্ত ছিলেন, কেউ কেউ আবার সুবিধা পেতেন অস্বচ্ছ সেই ব্যবস্থায়। ফলে প্রযুক্তি পদ্ধতি চালুর পাশাপাশি কাস্টমসকে সামলাতে হয়েছে অভ্যন্তরীণ জটিলতাও। তাছাড়া লোকবলের স্বল্পতা, দীর্ঘদিন পড়ে থাকা পণ্যের ইনভেন্ট্রি না হওয়া, নিলাম সংক্রান্ত প্রযুক্তির অভাব, এ সংক্রান্ত উপযুক্ত ট্রেনিং না থাকাসহ বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা।
কাস্টমস সংশ্লিষ্টরা মতে, ই-অকশান চালুর মাধ্যমে সরকারের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এ ছাড়া অনলাইন নিলাম পদ্ধতিতে অংশ নিতে এখন আর অফিসে গিয়ে ঘুরতে হবে না। বাসা থেকেই দেখা যাবে পণ্যের তালিকা, দেওয়া যাবে দরপত্র জমা, এমনকি ফলাফলও পাওয়া যাবে অনলাইনে। ফলে এতে সময় ও খরচ দুটোই কমবে। সরকারের আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। পাশাপাশি পড়ে থাকা পণ্যের দ্রুত নিষ্পত্তি হবে। জট কমবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)