নিজস্ব প্রতিবেদক:
‘তথ্য অধিকার আইন, ২০০৯’ সংশোধন করতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি তথ্য প্রাপ্তি আরও সহজ ও তথ্য প্রবাহ অবাধ করতে এ উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংশোধিত খসড়া অনুযায়ী, তথ্য প্রাপ্তির বাধা সৃষ্টির শাস্তি বেড়ে পাঁচগুণ হচ্ছে। তথ্য প্রবাহ আরও অবাধ করতে আইনের মোট চারটি ধারায় সংশোধন আনা হচ্ছে।
জনপ্রশাসন সংস্কার কমিশন গত ৫ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়, নাগরিকরা যাতে সহজে ও অবাধে চাহিদা মতো সরকারি সেবা সংক্রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে বড় ধরনের হামলার গোয়েন্দা তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এখন গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্য ছিল, এতকিছু হ বাকি অংশ পড়ুন...
গোপালগঞ্জে সংবাদদাতা:
জাতীয় নাগরিক কমিটি’র (এনপিপি) কর্মসূচিতে হামলার ঘটনা প্রসঙ্গে দলটির আহ্বায়ক নাহিদ বলেছে, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতো তাহলে এ পরিস্থিতি তৈরি হতো না। এ দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। ’ গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকালে এক অনলাইন পোস্টে সে এসব কথা বলে।
সে লিখেছে, ৫ই অগাস্টের পরে আমরা বহুবার বলছি আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচার চাই। কিন্তু ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকদের ব্যাপকভাবে গ্রেফতার করা হয় নাই। গ্রেফতার হলেও কোর্টে জামিন নিচ্ছে, থানা থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করেছেন, পরাজিত আওয়ামী শক্তির আস্ফালন বলে দেয় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্ট। এনসিপির অপরিপক্বতার কারণেই এমন ঘটনা ঘটেছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, সরকারের চরম ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে। সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শুদ্ধি অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের সমর্থকরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সমাবেশে আক্রমণের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে বিএনপি। এ ঘটনায় সরকারকে ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে হয়, যাকে এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা হিসেবে মনে করছে দলটি।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাতে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এস বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনার পাইকগাছা উপজেলার কৃষক আব্দুল মালেক বলছিলেন, আগে বৃষ্টির সময় খালে খালে শামুকের ডিম দেখা যেত। হাঁস-মুরগির জন্য শামুকও পাওয়া যেত সহজে। এখন খাল শুকনা, আর শামুকও তেমন নেই।
শুধু পাইকগাছা নয়, দক্ষিণাঞ্চলের দাকোপ, কয়রা, ডুমুরিয়া, বটিয়াঘাটার গ্রামাঞ্চল ঘুরে একই চিত্র পাওয়া গেছে। বর্ষা এলেও শামুকের ডিম বা শামুকের দেখা মিলছে কম। স্থানীয়দের অনেকেই বলছেন, এখনকার ছেলেমেয়েরা এই প্রাণী চিনেই না।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদা সুলতানা বলেন, শামুকের সংখ্যা কমে যাওয়ার পেছনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশে কর্মরত শতাধিক সাব ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্লানিং-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশের আইজিপি বাহারুল আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
পৃথক তিনটি প্রজ্ঞাপনে সাব ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) ৬০ জন, সাব ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) ৪৫ জন এবং ট্রাফিক বিভাগে দায়িত্বরত পুলিশ সার্জে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় গত বুধবার সিএনজিচালিত অটোরিকশার চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা আছে, সুদ দিয়ো না, কিস্তি দিয়ো না। ’
মৃত চালকের নাম শামসুদ্দিন (৩২), বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকার সামাসপুর গ্রামে। তার স্ত্রী জানিয়েছেন, তার (শামসুদ্দিন) অনেক ঋণ আছে; মামলাও হয়েছে। বুধবার মামলার হাজিরার দিন ছিল। হাজিরা না দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তিনি থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তানোরের তালন্দ বাজারে শামসুদ্দিনের মোটর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে দীর্ঘদিন ধরে ডলারের বিপরীতে টাকার দরপতনকে মূল্যস্ফীতির জন্য দায়ী করা হচ্ছিল। কিন্তু এখন টাকার মান বাড়তে শুরু করতেই উল্টো পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক।
ডলারের দরপতন ঠেকাতে নিজেরাই ডলার কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি বড় সুযোগ হাতছাড়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত পাঁচ দিনে ডলারের বিপরীতে টাকার মান বেড়ে প্রতি ডলার ১২০ টাকায় নেমে আসে। কিন্তু এরপরই বাজার থেকে মাত্র দুই দিনে ৪৮৪ মিলিয়ন ডলার কিনে নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বুধবার ডলারের আন্তব্যাংক বিক্রয়ম বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বালিয়াডাঙ্গী ডাকবাংলোর পাশে তীরনই নদীর পশ্চিম পাড়ে ২০ বিঘা জমিতে ৫২ হাজার ড্রাগন গাছ রোপণ করেছেন আজিজুর রহমান। এ বছর তার এই বাগান থেকে প্রায় ৩৫ লাখ টাকার ড্রাগন ফল বিক্রির সম্ভাবনা রয়েছে।
আজিজুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর (দিঘিপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত বছর ১২ হাজার বস্তায় আদা চাষ করেন এবং বেশ কয়েক একর জমিতে আমের বাগান করেন। কিন্তু আমে তেমন লাভ না হওয়ায় ছোট ভাই মোখলেসুর রহমানের পরামর্শে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হন। য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এ ঘটনায় সরকারের উচ্চপর্যায়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট একাধিক তথ্য থাকার পরও কেন এ ধরনের হামলা ঠেকানো গেল না কিংবা আগে থেকে তথ্য থাকার পরও কেন হামলা এড়ানো গেল না, তা নিয়ে চলছে আলোচনা।
দেশজুড়ে পদযাত্রার অংশ হিসেবে গত বুধবার গোপালগঞ্জে যান এনসিপির নেতাকর্মীরা। এনসিপির এ পদযাত্রায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে গত বুধবার দিনভর সংঘাত-সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর রাত থেকেই কারফিউ চলছে। গত বুধবার দিবাগত রাত ৮টায় শুরু হওয়া ২২ ঘণ্টার এই কারফিউ চলে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।
কারফিউয়ের মধ্যে ২০ জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান। মূলত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্ বাকি অংশ পড়ুন...












