নিজস্ব প্রতিবেদক:
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। গতকাল রোববার (২০ জুলাই) বিচারক ফাহমিদা কাদের ও বিচারক সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। রিটকারী আইনজীবী জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে পর্যবেক্ষণের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
গত ২৮ মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সারজিস আলমের বিরুদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, ‘রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি প্রামাণ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে ভিডিওগুলো পুরনো এবং কিছু কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এগুলোকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করছে। উল্লিখিত এলাকাগুলোতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা অধিকাংশই সাধারণ মানুষ।
গতকাল রোববার নিজের ভেরিফায়েড অনলাইন পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খান।
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের কয়েকজন নেতার আত্মীয়দের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রাশেদ খান বলেন, আমাদের দলের একজন সদস্যের বোন জামাইকে গ্রেপ্তার করেছে, পেশায় সে একজন ভ্যানচালক। আমাদের এক ছাত্রনেতার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে। প্রতিটি হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার চালাচ্ছে। গ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন চালু করতে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই পক্ষ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, এই মিশন চালুর উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোর জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করা, যার মাধ্যমে তাদের সক্ষমতার উন্নয়ন, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিকতা শক্তিশালী হবে। এছাড়া বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা পূরণে সহায়তা করাও বাকি অংশ পড়ুন...

সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে, সেটিই আশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার (২০শে জুলাই) সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবারের’ যৌথ উদ্যোগে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না দেশের মানুষ।
মির্জা ফখরুল বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিলো। বিএনপির লক্ষ্য সত্যিকারের উদারপন্থী গণতান্ত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাপ্রবাহ নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কি না, তা জনগণ নিজেরাই বিবেচনা করবেন। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, তা অস্বীকার করছি না।”
গতকাল রোববার (২০শে জুলাই) তিনি আরও বলেন, “রাজনীতিতে অনেক সময় এমন ঘটনা ঘটে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় অতীতেও এমন ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পর সরকার কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।”
তিনি জানান, হরতালের মধ্যে দু’টি গাড়ি পোড়ানোর ঘটন বাকি অংশ পড়ুন...

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাবেক শাসকগোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ পাচার ও বিনিয়োগের অভিযোগ সামনে আসছে।
ব্রিটেনের জাতীয় অপরাধ দমন সংস্থা (এনসিএ)-যা অনেকেই ‘ব্রিটেনের এফবিআই’ হিসেবে অভিহিত করেন- গত মে মাসে বাংলাদেশের প্রভাবশালী রহমান পরিবারের ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে। তার মাত্র তিন সপ্তাহ পর জব্দ করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি, যিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় দায়িত্ব পালনকালে ৩০০টিরও বেশি ব্রিটিশ ফ্লাট, অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই। নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।
গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীমউদ্দীন।
তিনি বলেন, আমরা চলতি মাসের ২৯ তারিখ ডাকসুর তফশিল ঘোষণা করবো। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে, ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্কের জবাবে বাণিজ্য ভারসাম্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে, আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর সাত লাখ মেট্রিক টন উন্নতমানের গম আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল রোববার দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
যদিও এই উদ্যোগকে বাণিজ্য ঘাটতি কমানোর অংশ হিসেবেই দেখা হচ্ছে, তবে খাদ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখাই এই সমঝো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ মার্কিন শুল্ক প্রসঙ্গে বলেছেন, ‘আমার ৪০ বছরের ব্যবসা জীবনে এমন সংকট আর আসেনি।’
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
একে আজাদ বলেন, ‘আমরা যাদের কাছে রপ্তানি করি, এমন বড় বড় ব্র্যান্ডগুলো যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান ট্যারিফ নেগোসিয়েশনের বিষয়ে খোঁজ-খবর রাখছে এবং লব বাকি অংশ পড়ুন...