সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিজিবি ব্যর্থ করে দিয়েছে। তবে একই সীমান্ত দিয়ে মধ্যরাতে আরও ছয়জনকে পুশইন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে স্থানীয়রা আটক করলেও বাকি তিনজন বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে যান বলে অভিযোগ রয়েছে।
বিজিবি জানায়, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট দিয়ে তিনজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল ও স্থানীয়রা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে তাদের অনুপ্রবেশ ঠেকিয়ে দেয়।
বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে বিজিবি জানিয়েছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, একই সীমান্তের বামনদল এলাকা দিয়ে মধ্যরাতে আরও ছয়জনকে বাংলাদেশে পুশইন করা হয়। তারা বিজিবি ও স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বুড়িমারী রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, মধ্যরাতে বিএসএফ তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়েছে। নিজেদের বাংলাদেশি পরিচয় দিয়ে তারা কান্নাকাটি ও আকুতি জানান। পরে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনে উঠে তারা বাংলাদেশের অভ্যন্তরে চলে যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)