ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
সিলেট সংবাদদাতা:
ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। জুমুয়াবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ^র গ্রামের কমর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মিনহাজ উদ্দিনসহ কয়েকজন জুমুয়াবার রাতে ভারতে প্রবেশ করেন। লাখাট স্টেশন এলাকায় যাওয়ার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। হাসপাতালে নেয়ার পথে মিনহাজ মারা যান।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।