নিজস্ব প্রতিবেদক:
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছে। ’
গত সোমবার সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
ছাত্রদল সভাপতি বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে। গত সোমবার (১১ আগস্ট) রাতে একটি পোস্টে তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমদ লিখেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর হিসেবে টেলিটক দেশজুড়ে প্রতিযোগী অপারেটরদের তুলনায় কম স্পেকট্রাম বরাদ্দ পেয়ে নেটওয়ার্ক সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু থেকে বিভিন্ন সময়ে তার চাহিদা অনুসারে স্পেকট্রাম চেয়েছে। তবে দেশের সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিস্ট সরকারের পতনের পরে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে নানা কারনে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করছে। আমরা ১৯৮৬ তার পরবর্তী পর্যায়ে ১৯৯৪, ৯৫, ৯৬ এবং ৫ আগস্টের পরে তাদের নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন রেলসেতু চালু হয়েছে। যমুনা সেতু দিয়ে আর ট্রেন চলছে না। তাই যমুনা সেতুতে থাকা রেললাইন উঠিয়ে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। এতে যমুনা সেতুতে প্রায় সাড়ে ১১ ফুট চওড়া জায়গা বের হবে।
এ বাড়তি জায়গাকে যান চলাচলের পথে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সেতু বিভাগ। আর তা হলে উত্তরবঙ্গের সঙ্গে সড়কপথে যোগাযোগ স্থাপনকারী যমুনা সেতু দিয়ে যাতায়াতকারীদের যাত্রা আরও সহজ ও স্বস্তির হবে।
যমুনা সেতুর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সরকারের সেতু বিভাগ সূত্র জানিয়েছে, রেলপথের জন্য ব্যবহৃত জায়গায় সড়ক সম্প্রসারণের জন্য বাড়তি কিছু কাজ করতে হবে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আয়কর রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন পরিষেবার সংযোগ কেটে দেয়া হতে পারে, আয়কর আইনে সেই ক্ষমতা কর কর্মকর্তাদের দেয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের যে আয়কর নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে, তাতে রিটার্ন জমা না দিলে পাঁচ ধরনের ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা।
এনবিআর সূত্রে জানা গেছে, কোনো করদাতা যদি রিটার্ন জমা না দেন, কিন্তু তার করযোগ্য আয় আছে কিংবা রিটার্ন জমার বাধ্যবাধকতা আছে; তাহলে কর কর্মকর্তারা চাইলে ওই ব্যক্তির বাসাবাড়ি কিংবা প্রতিষ্ঠানের গ্যাস-বিদ্যুৎসহ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে দাম কমায় পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ কথা জানান।
বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।
বর্তমানে প্রতি লিটার পামওয়েল বিক্রি হবে ১৫০ ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে।
প্রথম নোট বিনিময়টি উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো' সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে নোট বিনিময়ে স্বাক্ষর করেন।
দ্বিতীয় নোট বিনিময়ট বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছ। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর বাংলা লিংকের তরমুজ। এ দৃশ্য এখন সাতক্ষীরার দেবহাটার কৃষি মাঠে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।
কয়েক বছর আগেও দেবহাটার মৎস্য ঘেরের ভেড়িগুলো ছিল অব্যবহৃত বা স্রেফ আগাছায় ভরা। কৃষি বিভাগের উদ্যোগে সেই ভেড়িগুলোতে শুরু হয় পরীক্ষামূলক তরমুজ চাষ। প্রথমে অনেকে সন্দিহান ছিলেন, লোনা পানির প্রভাবে কি তরমুজ হবে? তবে প্রথম ফসলেই মিললো সাফল্য। সেই সাফল্য ছড়িয়ে পড়লো আশপাশের গ্রামগুলোতে।
দেবহাটা উপজেলা কৃষি দপ্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সমাপ্ত অর্থবছর ২০২৪-২৫ এ বাংলাদেশ পণ্য খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৭% এবং পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮.৫৮% বেশি।
চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে ৬৩.৫ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রফতানি হবে বাংলাদেশ থেকে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।
২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সমাপ্ত অর্থবছর ২০২৪-২ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠছে অপরাধজগৎ। তৎপর হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের ভয়ংকর সন্ত্রাসী এবং তাদের সহযোগীরা। সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অস্ত্রে সারা দেশে বেড়েছে রক্তের খেলা। এক বছরেও হদিস নেই পুলিশের লুট হওয়া ১ হাজার ৪০৫টি অস্ত্র ও আড়াই লাখ গুলির।
বৈধ লাইসেন্সধারীদের জমা না দেওয়া ১ হাজার ৬৫৪টি অস্ত্রও এখন অবৈধ হয়ে অপরাধীদের হাতে।
রাজধানীর মহাখালীতে ১ আগস্ট রাতে গুলি করে জামাল হোসেন নামে এক যুবককে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন দারুস সালামে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি করে হত্যা করা হয় ইন্টারনেট ব্যবসায় বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান সরকার কার্যত চলছে শেখ হাসিনার পরামর্শে। সরকারের চারজন উপদেষ্টা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলীয় এমপি-মন্ত্রীদের টিকিয়ে রাখতে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।
গত শনিবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, গত এক বছরে দেশে কোনো দৃশ্যমান উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তন হয়নি। উপরন্তু, সরকারের উপদেষ্টাদের এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তাদের বিরু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে বিভিন্ন জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশে অন্তত ১৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও ১৩ জন। এছাড়া এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত গণপিটুনিতে নিহতের সংখ্যা ৮৭ জন এবং আহত ২৬৬ জন। সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএফএস) কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞরা জানান, দেশের মধ্যে যখন বিচারহীনতা দেখা যায় তখন মানুষ আরও বেশি সহিংস হয়ে উঠে। আর এর ফলে বিভিন্ন জায়গায় এমন হত্যাকা- ঘটছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ বাকি অংশ পড়ুন...












