আল ইহসান ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার ধারণ করেছে। এর প্রভাবে সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থায় মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমি ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ উধাও হয়েছিল। এ ঘটনায় ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় চুরির মামলা করে ঢাকা কাস্টম হাউসের এয়ারপোর্ট প্রিভেন্টিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন। কিন্তু এ ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
মামলাটি তদন্ত করছিল থানা পুলিশ। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে গত ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সংস্থার তৎকালীন সদস্য (বর্তমানে আপিল ট্রাইব্যুনালের প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত দুর্নীতি, অর্থপাচার ও ঋণ জালিয়াতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও একাধিক উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরকে একাধিক চিঠি পাঠানো হয়েছে এবং অন্তত ১০ জনের বিরুদ্ধে এই প্রক্রিয়া শুরু হয়েছে।
দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মামলার তদন্তকালে জানা গেছে, এজাহারনামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তার অবস্থান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জনবল নিয়োগের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ বিষয়ে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের নাম ব্যবহার করে ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্প কমিটি কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক মোট ১৬১ জন জনবল নিয়োগের লক্ষ্যে নিরাপত্তা কর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দেও চলছে তোড়জোড়। এর মধ্যে ঘোষণা এলো- শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি।
ইসি সচিবের এমন ঘোষণার পর কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির বেশিরভাগ নেতা। সরল পথে দাবি আদায় না হলে তারা রাজনৈতিক লড়াইয়ের দিকে হাঁটবেন।
এদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে অন্তর্র্বতী সরকারের প্রে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংখ্যালঘুদের পূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে টানা ছুটি। আগামী রোববার থেকে এই ছুটি শুরু।
এ বছর সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকবে ৯ দিনের ছুটি।
সব থেকে বেশি ছুটি থাকছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে। সাপ্তাহিক ছুটি ধরে কলেজে মোট ১৪ দিন ছুটি থাকছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, পূজাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
মা-ইলিশ আহরণে নদী ও সাগরে ভারতীয় ডাকাত জেলেদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলে ও মংস্যজীবীরা।
গতকাল জুমুয়াবার চরইশ্বর ইউনিয়নের কাজির বাজার ঘাটে স্থানীয় কয়েকশ জেলে ও মৎস্যজীবী এ কর্মসূচি পালন করে। এ সময় তারা ইলিশ ধরা নিয়ে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনেরও দাবি জানান।
বিক্ষুব্ধ জেলেদের দাবি, নদী ও সাগরে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ও ভারত ভিন্ন ভিন্ন সময়ে নিষেধাজ্ঞা দেয়। যার কারণে, বাংলাদেশে যখন মা ইলিশ ধরতে নিষেধাজ্ঞা চলে তখন ভারতের জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা মিজানকে আটক করেছে দেশটির পুলিশ। তবে আটকের কয়েক ঘণ্টার মধ্যে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
মিজানের মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল করেছে। এসময় তার সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘটনার পর এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস ক্ষোভ প্রকাশ করেছে।
সে অনলাইনে লেখেছে, আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেয়া যেই কু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা ইউনূস ও তার সফরসঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসিনা এ নির্দেশনা দেন। দলের নেতাকর্মীদের তিনি বলেন, কেউ যেন অক্ষত ফিরতে না পারে।
হাসিনার নির্দেশনার পর বাংলাদেশে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের হেনস্তার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি ঘটানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে যুক্ত বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
জামাতের সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) পদ্ধতির দাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম।
গতকাল জুমুয়াবার চাঁপাইনবাবগঞ্জে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনে সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না ও করবে না। সুতরাং আইনে যেভাবে আছে নির্বাচন কমিশন নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে। আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আলবেনিয়া তার ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে প্রবল আগ্রহ প্রকাশ করেছে।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকের সময় আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ এই প্রস্তাবটি দেয়। এসময় প্রধান উপদেষ্টা আলবেনিয়ার ভিসা সহজ করার আহ্বান জানায়।
প্রেসিডেন্ট বেগাজ বলেছে, আমাদের দেশের জন্য শ্রমিক দরকার এবং বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশ থেকে নিয়োগের জন্য আবেদন জমা দিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত এক বছরে সব ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারীর উপস্থিতি বেশি।
২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত সময়ে এসব ব্যবহারকারী বেড়েছে প্রায় অর্ধকোটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারী বাড়ার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা। তার মধ্যে সবচেয়ে বড় কারণ ‘রাজনীতি’। পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি সামাজিকমাধ্যমে অবাধে মতপ্রকাশের সুযোগ আগের চেয়ে বেড়েছে। বে বাকি অংশ পড়ুন...












