নিজস্ব প্রতিবেদক:
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সংস্থাটির সদর দপ্তরে জুমুয়াবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকে তোবগে এ প্রস্তাব দেয়।
সে জানায়, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ‘গেলেপু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি)’কে কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা গেলে উভয় দেশ ব্যাপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর- মোংলা বন্দরে গত আড়াই মাসে ১৭১টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করা হয়েছে, যার ফলে এর রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে।
নোঙরকৃত জাহাজগুলোর মধ্যে ১২টি জাহাজ ৮ হাজার ৫১৪টি টিইইউ কন্টেইনার বহন করে এবং ৬টি জাহাজে ২ হাজার ১১৮টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আমদানি করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) জানায়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে মোট ১৮.০২ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে।
অন্তর্র্বতী সরকারের আমলে মোংলা বন্দরে জাহাজ আগমন বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় বাকি অংশ পড়ুন...
নড়াইল সংবাদদাতা:
জেলায় অফ সিজনে তরমুজ চাষে কৃষকদের ভাগ্য বদলে যাচ্ছে। মাছের ঘেরপাড়ে বাঁশের খুঁটি ও জালের ব্যাগে ঝুলছে সুস্বাদু রসালো তরমুজ ফল।
স্থানীয়রা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরপাড়ে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও বানাচ্ছেন, কেউ কিনে নিচ্ছেন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়।
কৃষকরা বলছেন, খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় আগামী বছরে আরও বড় পরিসরে চাষ করবেন।
সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর মাঠের কৃষক আকিনুর মল্লিক জানান, আমি প্রথমবার ৩৩ শতক জমিতে ২০০ চারা রোপণ করেছি। কৃষি বিভাগের পরামর্শ ও সরবরাহিত উপকরণের বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
মনিরামপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩.৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বার্তায় জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে আরও জানা গেছে, দুপুর ২টা ২৭ মিনিটে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি নিম্ন মাত্রার ভূমিকম্প।
এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
ফরিদগঞ্জে সুদের টাকার জন্য নামের এক গৃহবধুকে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ ভোক্তভোগীর পরিবারের।
গত জুমুয়াবার রাতে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা দক্ষিণ ইউনিয়নের উপাদি গাছি বাড়িতে এ ঘটনাটি ঘটে।
অগ্নিদগ্ধ শাহনাজ বেগম জানায়, তিনি পাশের উকিল বাড়ির ফয়েজের স্ত্রী নাছিমার কাছ থেকে সুদে টাকা আনেন স্বামীর ব্যবসার জন্য। তখন সে খালি স্ট্যাম্প দেয়। সুদের টাকা পরিশোধ করার পরও নাছিমা বেগম শাহনাজের কাছে সুদে আরও ৩০ হাজার টাকা দাবী করে। সেই টাকার জন্য নাছিমা, তার স্বামী ফয়েজ ও ভাড়াট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, ঢালাওভাবে ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ রাখা ঠিক নয়। কোনো বড় ধরনের বিচ্যুতি না থাকলে জব্দ হিসাবগুলো খুলে দেওয়া যায়। তা না হলে সার্বিক ব্যবসা-বাণিজ্য, দারিদ্র্য ও কর্মসংস্থানের ওপর বিরাট প্রভাব পড়বে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূতকরণ’ বিষয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ফাহমিদা এসব কথা বলেন।
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, অর্থনীতি ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুসারে, চাকরির জন্য আত্মীয় ও বন্ধুদের অনুরোধ করেছেন প্রায় ৩৬ শতাংশ চাকরিপ্রত্যাশী। অর্থাৎ প্রতিজন বেকারের একজনই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের মাধ্যমে চাকরি খোঁজেন। আর সংবাদপত্রের বিজ্ঞাপনের মাধ্যমে চাকরি খুঁজেছেন প্রায় ২৬ শতাংশ প্রত্যাশী। আর প্রায় ১২ শতাংশ চাকরিপ্রত্যাশী সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাকরি চেয়েছেন।
সম্প্রতি শ্রমশক্তি জরিপ ২০২৪ প্রকাশ করেছে বিবিএস। সেখানে এই চিত্র উঠে এসেছে।
বিবিএসের জরিপে চাকরি খোঁজা বা কর্মসংস্থানের নানা ধ বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
এক সময় এই অঞ্চলের মাঠজুড়ে যে সোনালী ফসলের ঐতিহ্য বয়ে যেত, সেই ফসলের নামগুলো এখন কেবলই স্মৃতির ফ্রেমে বন্দি। উচ্চ ফলনশীল (উফশী) এবং হাইব্রিড ধানের আগ্রাসী দাপটে প্রতিযোগিতায় টিকতে না পেরে ঠাকুরগাঁওয়ের স্থানীয় ২৭টি আদি জাতের ঐতিহ্যবাহী ধান আজ বিলুপ্তির মুখে।
মাল সারা, মাগুরশাল, সাপাহার, রাজু ভোগ, কালো নেনিয়া, সাদা নেনিয়া, সিন্দুর কটুয়া, ধোরা ভাদুই, চেঙ্গা, কাকুয়া, পারি যা, কাশিয়া বিন্নি, কল মিতাসহ আরও অনেক জাতের ধান এখন কৃষকের মাঠ থেকে হারিয়ে গেছে। আদি এই বীজগুলো ঠাঁই পেয়েছে মানব কল্যাণ পরিষদ নামে একটি বেসরক বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের ১৫ বছরে রাজবাড়ী জেলায় বিরোধী দল-মতের মানুষ হয়েছিলেন চরম নিপীড়নের শিকার। এ সময়ে বিএনপির দুই নেতাকে খুন ও একজনকে গুম করা হয়।
আইন-আদালতকে কুক্ষিগত করে মানুষের ওপর চালানো হতো নির্যাতনের স্টিম রোলার। নেতাকর্মীদের নামে হয়েছে অসংখ্য মিথ্যা ও গায়েবি মামলা। গুম-খুন, হামলা-মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামাতের নেতাকর্মীদের মানবাধিকার ছিল উপেক্ষিত।
বিশেষ করে রাতের ভোট ও ‘ডামি নির্বাচন’ নির্বিঘœ করতে বিএনপি-জামাতের নেতাকর্মীদের জীবনে নেমে আসে দুর্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাসখানেক ধরে ক্রেতাকে দেশি মসুর, অ্যাংকর ও ছোলার ডাল কিনতে বাড়তি টাকা গুণতে হচ্ছে। দাম বৃদ্ধিকে বড় ব্যবসায়ীদের ‘কৌশল’ বলছেন খুচরা ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, রোজার মাসে বাড়ালে নজরে পড়ে, সমালোচনা হয়। এজন্য চার-পাঁচ মাস আগেই পাইকাররা ‘সিস্টেম’ করছে। অবশ্য আমদানিকারকদের কথা, দাম বাড়ার সঙ্গে রোজার মাসের কোনো সম্পর্ক নেই। বিশ্ববাজারে এখন ডালের সংকট। এরই প্রভাবে দেশে কিছুটা বেড়েছে। নভেম্বর থেকে আমদানি বাড়বে, দামও কমে আসবে। রোজায় দাম স্বাভাবিক থাকবে।
সাধারণত ডাল জাতীয় পণ্যের দাম রোজার মাসে বাড়তে দেখা যায়। রোজা আ বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের লোকজন সক্রিয়ভাবে ঘাপটি মেরে আছে বলেই দেশে জুলুম-নির্যাতন বন্ধ হচ্ছে না। দুর্বৃত্তরা এখনও অরাজকতা চালাতে পারছে, কারণ তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকায় তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা চারজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে দেশের সকল অপকর্ম পরিচালনা করেছেন। ত বাকি অংশ পড়ুন...
অন্তর্র্বতী সরকার পূজার ছুটি বাড়িয়ে দিয়েছে। মাদরাসাগুলোতে প্রতিবাদ সত্তে¦ও জোর করে পূজার ছুটি বহাল রেখেছে। বিগত ফ্যাসিস্ট সরকার পূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ পাঠাতো। আর অন্তর্র্বতী সরকার পাঠিয়েছে ১২শ টন ইলিশ। মুসলমানদের ত্রাণের চাল মন্ডপে মন্ডপে বরাদ্দ দিচ্ছে। সরকার গত সপ্তাহেও নাসা গ্রুপের সব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। অনেক মানুষ বেকার হয়েছে। এমতাবস্থায় দ্বীনী মূল্যবোধ এবং দেশ ও জাতির অস্তিত্ব রক্ষার্থে আমাদের দাবি-
১. মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে মানহানীকারীদের এ বাকি অংশ পড়ুন...












