গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জনবল নিয়োগের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ বিষয়ে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের নাম ব্যবহার করে ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্প কমিটি কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক মোট ১৬১ জন জনবল নিয়োগের লক্ষ্যে নিরাপত্তা কর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ আউটসোর্সিং প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্সকে ১৩ নম্বর প্যাকেজে অনুমতি প্রদান’ শিরোনামে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ মন্ত্রণালয়ের নজরে এসেছে।
‘এই ভুয়া পত্রে গত ৭ সেপ্টেম্বর ২৫,০০,০০০,০৫৬,৩৫,০০৩,২২-০৫৪ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই ভুয়া বিজ্ঞপ্তি ও কার্যাদেশে উল্লেখ করা হয়েছে, খন্দকার ট্রেডার্স জনবল নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করবে এবং প্রতিষ্ঠানটির হিসাব নম্বর ০০৫৩৩০১২৬৬১, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, তোপখানা রোড শাখায় নিয়োগকৃত ১৬১ জন কর্মীর বেতন দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্র এই ভুয়া পত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩ এর উপসচিব আবুল বাকের তৌহিদের নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। বাস্তবে তিনি বর্তমানে এ মন্ত্রণালয়ে যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-১) পদে কর্মরত আছেন।
‘এ অবস্থায় স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ওই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া নিয়োগপত্র ও কার্যাদেশ তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
এ ধরনের প্রতারণামূলক কর্মকা- থেকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)