আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও গাজায় আবারো সামরিক অভিযান শুরু করার হুমকি দিয়েছে দখলদার ইসরাইল। দেশটির সন্ত্রাসী প্রতিরক্ষামন্ত্রী কাৎজ জানিয়েছে, অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার পর গাজায় হামাসকে নির্মূল করতে সামরিক অভিযান ফের শুরু করা হবে।
সে বলেছে, গাজাকে বেসামরিকীকরণ এবং হামাসকে নিরস্ত্র করার নীতি বাস্তবায়নের এটিই প্রাথমিক শর্ত। ’
কাৎজ জানায়, সে ইসরাইলের নিরাপত্তা বাহিনীকে এ অভিযান বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস একট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গোপন ইসরায়েলি-মার্কিন সামরিক কমান্ড সেন্টার সরাসরি আঘাতপ্রাপ্ত হয় গত ১৩ জুন।
অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য গ্রেজোন’ জানায়, তেল আবিবের বিলাসবহুল ‘দা ভিঞ্চি টাওয়ার্স’ কমপ্লেক্সের নিচে নির্মিত এই ঘাঁটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালনা করত। ‘সাইট ৮১’ নামে পরিচিত এই স্থাপনাটি ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহৃত হতো, যার নকশা ও নির্মাণ তত্ত¦াবধান করেছিল মার্কিন সেনাবাহিনীর প্রক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতে সম্প্রতি ‘আই লাভ মোহাম্মদ’ স্লোগানকে কেন্দ্র করে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। হিন্দুত্ববাদী ভারতীয় কর্তৃপক্ষ এটিকে জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। ফলস্বরূপ, দেশজুড়ে ৪ হাজারের বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ২০০ জনেরও বেশি গ্রেপ্তার হয়েছেন।
২০২৫ সালের ৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের কানপুর শহরে মুসলিমরা ঈদ-এ-মিলাদ-উন-নবী উপলক্ষে ‘আই লাভ মোহাম্মদ’ লেখা একটি বিলবোর্ড স্থাপন করে। স্থানীয় কিছু হিন্দু এই বিলবোর্ড নিয়ে আপত্তি জানায়। পরে হিন্দুত্ববাদী পুলি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে বন্যায় রাস্তাঘাট প্লাবিত হয়ে ভূমিধসের মত ঘটনা ঘটেছে, সড়ক ও সেতু বিধ্বস্ত হয়েছে। নিখোঁজ হয়েছে বহু বাসিন্দা। গত সপ্তাহে মেক্সিকোর কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টির পর থেকে এসব দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত উদ্ধার কর্মীরা ৬৪ লাশ উদ্ধার করেছে।
দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া বলেছে, উদ্ধারকাজে সহায়তার জন্য প্রায় ১০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে নৌকা, উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
বন্যায় যারা বাড়ি হারিয়েছে, তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্ধিত ৪১ শতাংশ মাশুল কার্যকর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকে বন্দরের সব সেবা খাতে বর্ধিত এ মাশুল আদায় করা হচ্ছে। এতে দেশের উৎপাদনমুখী শিল্পখাত, ভোগ্যপণ্য, বাণিজ্যিক পণ্যসহ প্রায় সব ধরনের আমদানি-রপ্তানি পণ্যের ব্যবসায় বাড়তি চাপ তৈরি হয়েছে। যার ভুক্তভোগী হবে সাধারণ মানুষও।
এ মাশুলের পরোক্ষ প্রভাব দেশের সাধারণ মানুষের ওপর পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই মাশুলের বড় অংশ আদায় করা হবে শিপিং লাইন থেকে। কিন্তু তারা (শিপিং লাইন ব্যবসায়ীরা) এ বাড়তি খরচ যুক্ত করবেন পণ্য আমদা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বের শীর্ষস্থানে অবস্থান আরও মজবুত করলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রিন বিল্ডিং কাউন্সিলের সর্বশেষ তথ্যে জানা গেছে, দেশে এখন মোট ২৬৮টি এলইইডি সনদপ্রাপ্ত (পরিবেশবান্ধব) তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ১১৪টি পেয়েছে প্লাটিনাম মানের সনদ এবং ১৩৫টি গোল্ড মানের সনদ।
বিশ্বের শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টি এখন বাংলাদেশের, যা বৈশ্বিক অঙ্গনে দেশের তৈরি পোশাক শিল্পকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
সম্প্রতি আরও পাঁচটি নতুন কারখানা এ সনদ অর্জন করেছে। এগুলোর মধ্যে বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
নবীনগরে বাবাকে হত্যা দায়ে ছেলে জসিম মিয়াকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে লিল মিয়া (৭৫) এর সঙ্গে বাকবিত-া হয় ছেলে জসিম উদ্দিনের। এরই একপর্যায়ে ঘর থেকে কাঠের ছিয়া (স্থানীয় ভাষায় ছাহাইট) দিয়ে বাবা লিল মিয়ার মাথায় উপুর্যুপরি আঘাত করে ছেলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। তবে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে দেশ ও বিদেশে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন মিটিং এ যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে উসকানি দিতে দেখা গেছে হাসিনাকে।
এদিকে ২০২৪ সালের শেষভাগে ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি জুম বৈঠককে কেন্দ্র করে এই রাষ্ট্রদ্রোহ মামলা গড়ে ওঠে। ২০২৪ সালে ১৯ ডিসেম্বর ওই ভার্চুয়াল সভায় দেশ ও বিদেশ থেকে বাংলাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আসলে মেজর জেনারেল কবীর আহাম্মদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গত ৯ অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবীর এখন কলকাতার নিউ টাউন এলাকায় সনজীবা গার্ডেন কম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রাজনৈতিক দল নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশগ্রহণ করেছেন। এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন বলে আত্মবিশ্বাসী আইন উপদেষ্টা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রক্রিয়ার কা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে এ চিঠি দেওয়া হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয়। মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণ করার জন্য অনুরোধ করেছেন শিক্ষা মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, বে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে রাজনৈতিক দলগুলো মাঠে গণসংযোগ করছে, অন্যদিকে আমরা নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটাও দেখতে পাচ্ছি। তিনি বলেন, নির্বাচন হবে বলে সবাই আশাবাদী এবং মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, তাদের মধ্যে আগ্রহ-উচ্ছ্বাস রয়েছে।
নুরুল বাকি অংশ পড়ুন...












