টানা পাঁচ মাসের হামলার পরও ইরানের শক্তি যেভাবে অটুট আছে
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
বিশ্ব সন্ত্রাসী মার্কিন-ইস্রো পাঁচ মাসের হামলায় ইরানকে দুর্বল করার দাবি করা হলেও সাম্প্রতিক একটি হামলা সেই মূল্যায়ন নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় বিশ্লেষকরা বলছে, ইরানের দুর্ধর্ষ বাহিনী এখনও মধ্যপ্রাচ্যে কার্যকর হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। গত জুনে যুদ্ধ শুরুর পর ১ মার্চের পর এই প্রথম ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা হিসেবে এটি উল্লেখ করা হচ্ছে।
পেন্টাগন ও মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে, ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স প্রায়োরিটিজের সামরিক বিশ্লেষক জেনিফার আল জাজিরাকে বলে, ইরানের সামরিক সক্ষমতা এখনো উল্লেখযোগ্য। তার মতে, পেন্টাগনের প্রত্যাশার তুলনায় ইরান দ্রুত পুনর্গঠিত হয়েছে এবং রাশিয়া ও চীনের গোয়েন্দা সহায়তায় হামলার লক্ষ্যভেদের সক্ষমতাও বেড়েছে। এছাড়া উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পরও ইরান নতুন বাস্তবতার সঙ্গে কৌশলগতভাবে খাপ খাইয়ে নিচ্ছে।
ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি:
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী ঘাঁটিতে অবস্থান করছে, যেগুলোর অনেকগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে। এসব ঘাঁটির বেশির ভাগই রকেট বা আইইডি হামলা প্রতিরোধে প্রস্তুত হলেও উচ্চক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য নির্মিত নয়।
বিশ্লেষকদের মতে, ইরান একই সময়ে ভিন্ন গতি ও গতিপথের ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থাড প্রতিরক্ষাব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর করছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী -গালিগাফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের সামরিক যান টার্গেটের প্রামাণ্য চিত্র। প্রকাশ করেছিলেন আল-কাসসাম ব্রিগেড।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)