ভারতে মুসলিম বিদ্বেষ:
‘আই লাভ মোহাম্মদ’ লেখা থাকায় ভারতে সাড়ে ৪ হাজার মুসলমানের বিরুদ্ধে মামলা, ২০০ জনেরও বেশি গ্রেপ্তার
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতে সম্প্রতি ‘আই লাভ মোহাম্মদ’ স্লোগানকে কেন্দ্র করে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। হিন্দুত্ববাদী ভারতীয় কর্তৃপক্ষ এটিকে জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। ফলস্বরূপ, দেশজুড়ে ৪ হাজারের বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ২০০ জনেরও বেশি গ্রেপ্তার হয়েছেন।
২০২৫ সালের ৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের কানপুর শহরে মুসলিমরা ঈদ-এ-মিলাদ-উন-নবী উপলক্ষে ‘আই লাভ মোহাম্মদ’ লেখা একটি বিলবোর্ড স্থাপন করে। স্থানীয় কিছু হিন্দু এই বিলবোর্ড নিয়ে আপত্তি জানায়। পরে হিন্দুত্ববাদী পুলিশ ধর্মীয় উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগে দুই ডজনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এইদিকে এই ঘটনাকে কেন্দ্র বরে ভারতের কানপুরের দেশটির পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মুসলিমরা। পরে এই প্রতিবাদ উত্তর প্রদেশের বেরিলি, গুজরাটের গোধরা, মহারাষ্ট্রের মুম্বাই, তেলেঙ্গানার হায়দ্রাবাদসহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ‘আই লাভ মোহাম্মদ’ লেখা পোস্টার, পোশাক পরিধান এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানায়। এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ৪ হাজার ৫০০-এরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া ভারতের উত্তর প্রদেশের বেরিলি শহরে, ‘আই লাভ মোহাম্মদ’ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাওলানা তৌকির রাজার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । গুজরাটের গোধরায়, ‘আই লাভ মোহাম্মদ’ পোস্টার শেয়ার করার অভিযোগে যুবক জাকির ঝাবাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা দমকল বাহিনীর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)