নিজস্ব সংবাদদাতা:
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অক্টোবর মাসে অন্তত ৬৪টি রাজনৈতিক সহিংসতায় ১০ জন নিহত ও ৫১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৩৭টি ঘটনায় ২৮৬ জন আহত ও ৯ জন নিহত হন। এছাড়া বিএনপি–আওয়ামী লীগ সংঘর্ষে আহত হয়েছেন ৬০ জন এবং বিএনপি–জামাত সংঘর্ষে আহত হয়েছেন ১৩৭ জন। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি অন্তত ১৭টি হামলায় ৯ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।
এইচআরএসএস প্রকাশিত মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ এ তথ্যগুলো জানা গেছে।
সাংবাদিক নির্যাতনের ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অক্টোবরে ৩৪টি ঘটনায় ৪৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে ১০ হাজার ২১৯ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেয়া হচ্ছে। গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দেয় সেনাসদর।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে ৫০ শতাংশ সেনা সদস্য তুলে নিতে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সমস্যাগ্রস্ত ৫ তথাকথিত ‘শরিয়াহভিত্তিক’ ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ‘ইসলামী’ ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বোর্ড ভেঙে দেয়া ব্যাংকগুলো হলো- এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
আওয়ামী লীগ সরকারের আমলে এ ৫ ব্যাংকের মধ্যে ৪টি মালিকানায় ছিল এস আলম। একটির মালিকানায় ছিল নজরুল ইসলাম মজুমদার। ওই সময়ে ব্ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
দীর্ঘদিনের পরিত্যক্ত এক একর জমি এখন সবুজে আচ্ছাদিত। সেখানে দেড় বছর আগে রোপণ করা হয় ৩২০টি কলা গাছ। সঠিক পরিচর্যা পেয়ে গাছগুলো সুস্থ ও সবল হয়ে বেড়ে উঠেছে। সারি সারি কলাগাছে ঝুলছে কলার ছড়া। মেহের সাগর জাতের এই কলা চাষে সুদিন ফিরেছে বিদেশ ফেরত আবু সিদ্দিকের।
আবু সিদ্দিক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। স্ত্রী ও পাঁচ সন্তানের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। ২০১৭ সালে জীবিকার তাগিদে সৌদি পাড়ি জমান। সেখানে শারীরিক অসুস্থতার কারণে অধিকাংশ সময় বেকার থেকেছেন। তাই প্রবাসে গিয়েও সচ্ছলতার মুখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্বার্থান্বেষী প্রভাবশালীদের চাপে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করা হয়েছে বলে দাবি করেছেন পেশাজীবীরা। তারা বলেছেন, এতে এই শহর হুমকির মুখে পড়বে। সরকারের উচিত ড্যাপ সংশোধন সম্পর্কিত নতুন প্রস্তাবনা অবিলম্বে বাতিল করা।
গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশকর্মী, আইনজীবী, শিক্ষক, পরিকল্পনাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের উদ্যোগে সংবাদ সম্মেলনে এমন বক্তব্য উঠে আসে। এতে লিখিত বক্তব্য দেন পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান ও পরিবেশকর্মী আমিরুল রাজিব।
ড. আদিল মুহাম্মদ খান বলেন, ১৫ বছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিনের মিত্রদের নাম অনুপস্থিত থাকায় ধারণা করা হচ্ছে, বাকি ৬৩ আসন জোট ও শরিকদের জন্য খালি রাখা হয়েছে।
বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, ৬৩ আসনের সবকটি জোটের জন্য নয়; বরং কিছু আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সেগুলো অমীমাংসিত রয়েছে। তবে শরিকদের আসন ছাড়ের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন নেতারা।
এদিকে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর। উদ্ধার করা অস্ত্রের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএমজি (লাইট মেশিনগান) উদ্ধার করলে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ লাখ টাকা, এসএমজি (সাব মেশিনগান) উদ্ধারে দেড় লাখ টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা এবং পিস্তল বা শটগান উদ্ধারে পুরস্কার নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া উদ্ধার করা প্রতিটি গুলির জন্য পুরস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। গত বছরে টালমাটাল অবস্থার রপ্তানির থেকেও এবার পোশাক রপ্তানি আরও কমেছে। পোশাক রপ্তানি কমায় টানা তিন মাসেও কমছে দেশের সার্বিক রপ্তানি। অর্থবছরের প্রথম মাস জুলাইতে পোশাক রপ্তানি ভালো করলেও এরপর টানা তিন মাস ধাপে ধাপে কমছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে পোশাক রপ্তানি কমেছে ৮.৩৯ শতাংশ। রপ্তানি হয়েছে ৩০২ কোটি ডলারের পোশাক, যা আগের বছরের একই মাসে ছিল ৩৩০ কোটি ডলার। অর্থাৎ একক পণ্য তৈরি পোশাকের রপ্তানিই কমেছে ২৮ কোটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য আসন সমঝোতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনে সমঝোতা করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবিও জানিয়েছে।
দুই দলের সূত্রে জানা গেছে, এই আলোচনা ও প্রস্তাব বর্তমানে অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। তবে এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে যাবে, নাকি এককভাবে নির্বাচন করবে- সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, দলটির কয়েকজন প্রভাবশাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
৯৯৯ নম্বর থেকে কখনোই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর জানতে চাওয়ার কোনো সুযোগ নেই। ৯৯৯ নাগরিকদের চাহিদা অনুযায়ী জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা প্রদান করে থাকে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ (ট্রিপল নাইন)।
বুধবার বিকেলে ৯৯৯-এর প্রধান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্ বাকি অংশ পড়ুন...












