ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১০১)
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ সেটা করেছেন, আলোচনা করেছেন, মজলিস করেছেন করার জন্য বলেছেন। ইমাম মুজতাহিদ ও আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ নিজেরাও করেছেন, করার জন্য বলেছেন, তাকীদ করেছেন, উৎসাহিত করেছেন। তাহলে সেই মজলিসগুলোকে কি করে বলা যেতে পারে যে, এটা খ্রিস্টানী কালচার। নাঊযুবিল্লাহ! এ কথাটাতো কাট্টা কুফরী, গোমরাহী।
যারা এটা বলবে, বিশ্বাস করবে তারা কাট্টা কাফির হয়ে যাবে, চির জাহান্নামী তারা হয়ে যাবে। এতে কোন সন্দেহ নেই। কারণ, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামান্যতম যদি কেউ ইহানত করে কস্মিনকালেও সে ঈমানদার থাকতে পারবে না।
সব অবস্থায়ই নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইজ্জত-সম্মান যা রয়েছে সেটা যথাযথভাবে করতে হবে, উনার তা’যীম-তাকরীমের বিষয়টা লক্ষ্য রাখতে হবে, তাহলে তার পক্ষেই ঈমানদার থাকা সম্ভব। অন্যথায় সে লক্ষ কোটি ইবাদত-বন্দেগীও যদি করে, আর তা’যীম-তাকরীম যথাযথ না করে তাহলে কিন্তু সে কস্মিনকালেও ঈমানদার থাকতে পারবে না।
যেমন আমরা মিছাল স্বরূপ দেখতে পাই, লক্ষ কোটি মিছাল রয়েছে। একটি মিছাল হচ্ছে ইবলীস। যে ইবলীস ছয় লক্ষ বৎসর ইবাদত-বন্দেগী করেছে। লক্ষ লক্ষ বৎসর সে ফেরেশ্তাদের তা’লীম দিয়েছে, সে ফেরেশ্তাদের মুয়াল্লিম ছিল ওস্তাদ ছিল, এটা সোজা কথা নয়। আরশ, কুরসী, লওহো, কলম, বেহেশ্ত, দোযখ, আসমান, যমীন সব সে দেখেছে। মহান আল্লাহ পাক তিনি তাকে সবকিছু দেখিয়েছেন। এই ইবলীসকে মহান আল্লাহ পাক তিনি অনেক সম্মান দিয়েছিলেন। অথচ ইবলীসের যারা সঙ্গী সাথী ছিলো তাদেরকে ফেরেশ্তারা মেরে কেটে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছেন।
যেটা তাফসীরে বর্ণিত রয়েছে যে, মহান আল্লাহ পাক তিনি যখন জিন জাতির উপর অসন্তুষ্ট হয়ে গেলেন তখন ফেরেশ্তাদের বললেন, হে ফেরেশ্তারা! তোমরা একটা কাজ করো যমীনে যাও, সেখানে যেয়ে এই জিন সম্প্রদায় যারা নাফরমানী করতেছে, কুফরী শিরকী করতেছে এদেরকে যাকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সত্যিই ফেরেশ্তারা যমীনে আসলেন, এসে জিন সম্প্রদায়ের মধ্যে যাকে যেখানে পেলেন সকলকে হত্যা করে, মেরে, কেটে জাহান্নামে নিক্ষেপ করে দিলেন, তাদের নাফরমানীর করণে।
কিছু জিন পালিয়ে গেলো, ঝোপ-ঝাড়, জঙ্গলে লুকিয়ে গেলো। যারা পালিয়ে গেলো, যারা লুকিয়ে গেলো তাদের সম্পর্কে ফেরেশ্তারা জিজ্ঞাসা করলেন, আয় বারে ইলাহী! এখন তো আমরা যেসমস্ত জিনদের পেয়েছি সেগুলোকে হত্যা করেছি। আর যেগুলো জিন পালিয়েছে, ঝোপে-ঝাড়ে, জঙ্গলে এবং পানির তলে লুকিয়েছে তাদের ফায়সালা কি হবে?
মহান আল্লাহ পাক তিনি তখন বললেন, ঠিক আছে যারা পালিয়ে গেছে, যারা লুকিয়ে গেছে তাদেরকে ছেড়ে দাও। যাদেরকে পাওয়া গেছে তাদেরকে হত্যা করে তোমাদের কাজ সমাধা করে তোমরা ফিরে আস, প্রত্যার্বতন করো।
সত্যি ফেরেশ্তারা যখন ফিরে যাবেন তখন দেখতে পেলেন ইবলীসকে বাচ্চা শিশু। সে যমীনে পড়ে রয়েছে, সে কাঁদতেছিল। তাকে দেখে ফেরেশ্তাদের কিছু মহব্বত হলো, দেখতে শুনতে সে খারাপ ছিলো না। তার কান্না দেখে উনাদের কিছু দয়া হলো তার প্রতি।
তখন ফেরেশ্তারা বললেন, হে বারে ইলাহী! এই যে বাচ্চা শিশু জিনটা এখানে পড়ে রয়েছে একে দেখে মনে হচ্ছে, একে যদি আমরা আমাদের সাথে নিয়ে যাই, তা’লীম তালক্বীন ও দর্স-তাদরীস দেয়া হয়, হতে পারে সে ভালো হবে। মহান আল্লাহ পাক তিনি তো সব জানেন।
عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ
“দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুই আল্লাহ পাক উনার জানা রয়েছে।”
ফেরেশ্তারা যখন আরজু করলেন, মহান আল্লাহ পাক তিনি তখন তাদের আরজু মুতাবিক তাদের কথা মুতাবিক বললেন: ঠিক আছে তোমরা নিয়ে নিতে পারো, দেখতে পারো সে কোন পর্যন্ত পৌঁছে। ফেরেশ্তারা সেটা শুনে নিয়ে নিলেন সেই ইবলীসকে। বাচ্চা শিশু, তাকে লালন- পালন করলেন। শিক্ষা-দীক্ষা দেয়া হলো। সে শিক্ষা-দীক্ষা পেয়ে ফেরেশ্তাদের ওস্তাদ হয়ে গেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২২তম পর্ব)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৬)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












