সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রস্তাবিত সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর তুরস্ক সফর করবে বাংলাদেশের ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল।
তুরস্কের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন অ্যাজেন্সির (টিকা) সমন্বয়ে এ সফরের আয়োজন করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীর নেতৃত্বে প্রতিনিধিদলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন বà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রতিদিন ভোর ৬টায় রিকশা নিয়ে রাস্তায় নামেন ৪৫ বছরের মোমেন মিয়া। ঘণ্টা খানেক প্যাডেল ঘোরানোর পর পেটে যখন ক্ষিধে লাগে, তখন টং দোকানই ভরসা। একটি বনরুটি, কলা, কেক আর এককাপ চা দিয়েই সকালের নাশতা সারেন তিনি। এতে তার খরচ হয় ৪০ টাকা। কিন্তু কয়েক বছর আগেও এই একই বেকারি পণ্যের জন্য খরচ করতে হতো ২০ থেকে ৩০ টাকা। তা এখন শুধু স্মৃতি ছাড়া কিছুই নয়।
বেকারি পণ্যে মূল্যস্ফীতির চাপ ভোগাচ্ছে গরিব ও শ্রমজীবী মানুষকে। ছাত্র, রিকশা-ভ্যানচালক কিংবা দিনমজুরের মতো যেসব মানুষের প্রতিদিনের আয় খুব কম, তাদের খাবারের বাজেট এমনিতেই থাকে টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসফেরত এক ব্যক্তিকে ঘিরে বিমানবন্দর এলাকায় তিন নারীর টানাটানি ও হট্টগোলের একটি ঘটনা ঘটেছে। তিন নারীই ওই ব্যক্তিকে স্বামী দাবি করছেন। তারা ওই ব্যক্তিকে নিজের বাড়ি নিয়ে যেতে চান।
‘স্বামীকে নিয়ে যাওয়ার’ জন্য তিনজনের মধ্যে টানাটানি ও বাগ্বিতণ্ডা শুরু হয়। তবে ওই ব্যক্তি বা নারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দেখা গেছে, বিমানবন্দর এলাকার একটি সড়কের পাশে এক প্রবাসীকে ঘিরে রেখেছেন তিন নারী। তিনজনের প্রত্যেকেই ওই ব্যক্তিকে নিজের স্বামী বলে দাবি করছেন।
এ সময় তাদের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময় ও টানাটà বাকি অংশ পড়ুন...
ব্রিটিশ আমলে ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা ছিলো ওয়ারি। পাকিস্তান আমলে তৈরি হয় ধানমন্ডি। এর আগে জায়গাটি পরিচিত ছিলো ‘ধানমন্ডাইয়ের মাঠ’ নামে।
ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ঢাকার স্মৃতি-৩ বই থেকে জানা যায়, ধানমন্ডাইয়ের মাঠ ছিলো ধু ধু মাঠ। দেশভাগের পর সি অ্যান্ড বি অধিগ্রহণ করে ধানমন্ডাই মাঠের প্রায় ৫০০ একর জমি। ঐতিহাসিকদের মতে, ‘ধানমন্ডাই’ নাম থেকেই ধানমন্ডি নামটি এসেছে। ধানমন্ডাই মানে ধানের আড়ৎ। প্রবীণরা বলেন, একসময় এখানে ধানের ক্ষেতও ছিলো।
ধানমন্ডি ছয় নম্বর রোডের বাসিন্দা সৈয়দ সালাউদ্দিন হুসাইন জানান, “ষাটের দশকের শà§ বাকি অংশ পড়ুন...
আল-ইহসান প্রতিবেদন:
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার একটা মৃত কানকাট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন, বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
দেশের বর্তমà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হুমায়ূন কবীর। তিনি একটি 'গ্রহণযোগ্য বন্দি বিনিময়' চুক্তির অধীনে ভারত থেকে তাকে ফেরত আনার বিষয়ে জোর দেন। এর একদিন পর, গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার আন্তর্জাতিক ভ্রমণের জন্য একটি 'ভ্রমণ নথি' (ট্রাভেল ডকুমেন্ট) প্রয়োজন।
ভারতে শেখ হাসিনার অবস্থান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেছে, 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও স্তরভেদে ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি মিলবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক বিদ্যালয়:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পশুর নদীতে নাব্যতা কমে যাওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। বড় জাহাজগুলোকে বন্দরে প্রবেশের আগেই বহির্নোঙরে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য নামাতে হচ্ছে।
এতে বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে। সময়মতো পণ্য পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক ব্যবসায়ী এখন চট্টগ্রাম বন্দরকে অগ্রাধিকার দিচ্ছেন। এর প্রভাব পড়েছে জাহাজের আনাগোনায়। গত চার বছরে মোংলায় জাহাজ আসার সংখ্যা কমেছে প্রায় ৪২ শতাংশ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে ৯৮৭টি জা বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলায় তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে বিনির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিমানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, একটি বিমানবন্দর তৈরি করতে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময়ের প্রয়োজন হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে এখন প্রক্রিয়াগত কাজ শুরু হলেও বিভিন্ন দিক বিবেচনায় সরকারের প্রথম অগ্রাধিকার à বাকি অংশ পড়ুন...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (IASDSAA) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী জিএম মুজাহিদুল কাইয়ুম ফিরোজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অষ্টম ব্যাচের শিক্ষার্থী ড. মোহাম্মদ আজাদ উদ্দিন। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অ্যালামনাই পুনর্মিলনী ও দিনব্যাপী অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উ বাকি অংশ পড়ুন...












