পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকিতে চাল
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে তাদের জন্য বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায়, ৩০ টাকা দরে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায়, শ্রমিকপ্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি করে চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের মতো দেশের প্রধান প্রধান পোশাক শিল্পাঞ্চলগুলোতে টানা তিন মাস মেয়াদে এই বিশেষ ওএমএস উদ্যোগ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।
এই কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য ৪,৫০০ টন চালের অতিরিক্ত বরাদ্দ এবং ট্রাক পরিচালনা, পরিবহনসহ আনুষঙ্গিক ব্যয়ের তহবিল চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ১১ নভেম্বর অর্থ বিভাগে পাঠানো চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে এ অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রতি জুমুয়াবার শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে ৫ মেট্রিক টন হিসাবে, এক দিনে মোট ৩৭৫ মেট্রিক টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। পোশাকখাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনার ভিত্তিতে, একজন শ্রমিক যাতে মাসে একবারই চাল নেনÑসেটি তদারকিতে সহায়তা করবেন কারখানা মালিকেরা।
তবে এই পুরো সামাজিক নিরাপত্তা কর্মসূচির যাবতীয় আর্থিক চাপ বা পরিচালন ব্যয় এককভাবে বহন করবে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের সাধারণ ওএমএস পরিচালন বিধি অনুযায়ী, চালের সরকারি ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যকার ব্যবধানের ওপর ভিত্তি করে প্রতি কেজিতে সরকার প্রায় ১৮ থেকে ১৯ টাকা সরাসরি ভর্তুকি দিয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












