নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলে কোনো টোল দিতে হবে না।
গতকাল মঙ্গলবার (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বনশ্রীর বাসিন্দা ইব্রাহিম (৩৬) একটি বেসরকারি প্রতিষ্ঠানের খাদ্য বিপণন কর্মকর্তা। তার পরিবারে সদস্য তিনজন। তবে তিনি মা-বাবা ও ভাইয়ের সঙ্গে যৌথ পরিবারে থাকেন।
ইব্রাহিম বলেন, সবজির ভরা মৌসুম হলেও বেগুন, টমেটো, শসা প্রতিটির দামই চড়া। ঘরে দেড় বছরের বাচ্চার জন্য বাধ্য হয়ে অল্প ফল কিনতে হলেও নিজেদের জন্য কেনার মতো অবস্থা নেই। বাসা ভাড়া দিয়ে নিত্যদিনের জিনিসপত্র কিনতেই মাসের ১০ তারিখের আগে বেতন শেষ। প্রায় প্রতি মাসেই বাবা কিংবা ভাইয়ের কাছে ঋণ নিয়ে চলতে হয়। এই বাজারে পুষ্টির চিন্তা আর সঞ্চয় এখন আমাদের মতো মধ্যবিত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চলমান বিক্ষোভে শ্রমিকরা জানিয়েছেন, সরকার দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
নাম প্রকাশ না করা শর্তে রেনে অ্যান্ড শেলি লিমিটেডের এক শ্রমিক জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলনে সব শ্রমিক রাস্তায় নামবেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে পোশাক শিল্পের জন্য মজুরি বোর্ড গঠনের পরও যারা আন্দোলন করছেন, তাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য কà বাকি অংশ পড়ুন...
যে যত বেশী মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিসবত মুবারক হাছিল করবে সে তত বেশী কামিয়াবী হাছিল করবে। আর সেই নিসবত-তা‘য়াল্লুক্ব হাছিল করার অন্যতম মাধ্যম হচ্ছেন- কামিল শায়েখ। এ বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার লক্ষ্যে প্রাসঙ্গিক একখানা ওয়াক্বেয়াহ মুবারক উনার অবতারণা- হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনাকে চিনেন না, এমন কোন আলিম পৃথিবীর বুকে নেই। উনারই জীবনী মুবারক-এ ঘটে যায় ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিকে সামনে রেখে শুরু হওয়া পোশাক শ্রমিকদের আন্দোলন এখন ব্যাপক অরাজকতায় রূপ নিয়েছে। রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলে টানা পঞ্চম দিনের মতো চলা এই আন্দোলন রূপ নিয়েছে চরম সহিংসতায়। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে রাজপথে শুরু হয়েছে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ। সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির করে দেওয়া এই সংঘটিত নৈপথ্যের অরাজকতার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের পক্ষ থেকে নিষিà বাকি অংশ পড়ুন...
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিবীর কোনও প্রাকৃতিক বা কৃত্রিম উপগ্রহ নয়। কিন্তু ক্রমশ সে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। মহাকাশ বিজ্ঞানীদের মতে, এর নাম কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ।
তবে এই কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ কী? তার উত্তর হলো, এটি স্পেস রক। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণেই এই চাঁদ ক্রমশ পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। হাওয়াইয়ে প্যান স্টারস টেলিস্কোপের সাহায্যে এই কোয়াসি মুন বা অর্ধেক চাঁদকে আবিষ্কার করেছে মহাকাশ বিজ্ঞানীরা।
মহাকাশ বিজ্ঞানীদের বাকি অংশ পড়ুন...
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজারে সোনার সরবরাহ, চাহিদা-জোগান ও পার্শ্ববর্তী দেশের দাম বিবেচনায় নিয়ে প্রতিদিন দাম নির্ধারণ করে থাকি। বাজুসের দামের সঙ্গে আমাদের দামের পার্থক্য দুই থেকে আড়াই হাজার টাকার মতো হয়ে থাকে।”
আন্তর্জাতিক বাজারের চেয়ে দাম বেশি কেন, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বিদেশ থেকে ব্যাগেজ রুলসে যারা সোনা নিয়ে আসেন, তারা মুনাফা করেন। পাইকারি ব্যবসায়ীদেরও মুনাফার বিষয় আছে। এরপর আবার জুয়েলারি ব্যবসায়ীদের মুনাফা। এভাবে কয়েক ধাপà বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে পরিচালিত হচ্ছে। কাঁচামালের মূল্য, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, পরিবহন, ব্যাংকঋণের সুদ, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের মূল্য নির্ধারণের চাপ ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর খামিরের আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
এর আগে গত রাতে আইআরজিসি নেভি কৌশলগত হরমুজ প্রণালী এলাকায় আরও একটি ড্রোন ধ্বংস করার কথা ঘোষণা করেছিলো। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি ড্রোন ভূপাতিত করার ঘটনার ধারাবাহিকতায় এই নতুন দাবির কথা সামনে এসেছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উত্তরাঞ্চলের কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে রপ্তানিমুখী শিল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে একাধিক স্থানে পর্যায়ক্রমে ‘কৃষি অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ উদ্যোগের সম্ভাবনাময় স্থান হিসেবে জয়পুরহাট ও বগুড়া জেলা উঠে এসেছে। এর মধ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের তারাপানি মৌজায় এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভায় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত হয়েà বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৩ নভেম্বর) ই-রিকশার নিবন্ধন, চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি জানান, মঙ্গলবার থেকে ই-রিকশার নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে এই ফরম কোনোভাবেই সড়কে চলাচলের অনুমতিপত্র হিসেবে বিবেচিত হবে না। এটি কেবল নিবন্ধনের জন্য আবেদন করার ফরম। আবেদনকারীদের প্রথমে নির্ধারিত নীতিমালা অনুসারে ই-রিকশা প্রস্তুত করতে হবে এবং বুয়েটের ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হবে। এরপর স্থানীয় সরকার বিভাগ জারি করা ‘সিটি করপোরেশন এলাক বাকি অংশ পড়ুন...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও বিভিন্ন ভাতা বাস্তবায়নের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে কয়েকটি পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা। একপর্যায়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের মুখে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ দিকে জানা যায়, বিকেলেও সাভারের হেমায়েতপুরে ঢঠবাকি অংশ পড়ুন...












