জিম্মি সাধারণ মানুষ, ব্যাপক ক্ষোভ:
পোশাক খাত ধ্বংসে শ্রমিকের ব্যানারে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিকে সামনে রেখে শুরু হওয়া পোশাক শ্রমিকদের আন্দোলন এখন ব্যাপক অরাজকতায় রূপ নিয়েছে। রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলে টানা পঞ্চম দিনের মতো চলা এই আন্দোলন রূপ নিয়েছে চরম সহিংসতায়। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে রাজপথে শুরু হয়েছে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ। সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির করে দেওয়া এই সংঘটিত নৈপথ্যের অরাজকতার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী, কিছু সুবিধাভোগী গার্মেন্টস মালিক এবং সাবেক প্রতিমন্ত্রীদের ইন্ধন থাকার সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে। শ্রমিক পরিচয়ে বহিরাগতদের এমন ধ্বংসাত্মক কর্মকা-ে একদিকে যেমন শিল্পখাত হুমকির মুখে পড়েছে, অন্যদিকে জিম্মি হয়ে পড়েছে সাধারণ জনজীবন।
রাজধানীতে পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সরকারের দায়িত্বশীল মন্ত্রী এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তারা স্পষ্ট জানিয়েছেন যে, সাধারণ ও নিরপরাধ শ্রমিকদের ন্যায়সংগত আন্দোলনকে হাইজ্যাক করে মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ও পলাতক নেতাকর্মীরা। রাজপথের এই চলমান অরাজকতা, জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগের নেপথ্যে রয়েছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কিছু অতিউৎসাহী গার্মেন্টস মালিক এবং স্বৈরাচারী আমলের প্রভাবশালী সাবেক প্রতিমন্ত্রীরাও এই অস্থিতিশীলতা তৈরিতে নেপথ্য অর্থায়ন ও মদদ জুগিয়ে যাচ্ছেন।
টানা পাঁচ দিন ধরে চলা এই আন্দোলনে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ শ্রমজীবী মানুষ, পথচারী এবং প্রতিদিনের যাত্রীরা। সকালবেলা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকা, যানবাহন ভাঙচুরের ভয়ে গণপরিবহন বন্ধ থাকা এবং মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। ফেসবুকে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে লিখছেন, শ্রমিকরা পেটের দায়ে আন্দোলন করতেই পারে, কিন্তু সেই সুযোগে দেশবিরোধী চক্র ও নিষিদ্ধ রাজনৈতিক দলের দোসররা যখন রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, তখন তা সাধারণ শ্রমিকের আন্দোলন থাকে না, তা স্রেফ নাশকতা হয়ে দাঁড়ায়।
যেন মাটি ফুঁড়ে বের হয়ে দখলদারদের নিশানা করেছেন এক বীর যোদ্ধা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ ঘণ্টার জন্য টোল মুক্ত থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের পরিচয় ‘গ্রাম পুলিশ’
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উদয়ন স্কুলে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় তিন সদস্যের পরিবারের মাসিক খরচ ৬০ হাজার টাকা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যতক্ষণ ষড়যন্ত্র চলবে, ততক্ষণ সড়কে থাকবো’
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র’
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশের ঊর্ধ্বতন পদে রদবদল
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে চিঠি
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’: যা জানালো আবহাওয়া অধিদপ্তর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












