আল ইহসান ডেস্ক:
পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ ও খুতবা দেওয়ার পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত জুমুয়াবার (২৩ অক্টোবর) অধিকৃত পূর্ব জেরুজালেমে মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
জেরুজালেম গভর্নরেটের বরাতে ওয়াফা জানায়, জুমুয়ার খুতবা দেওয়া ও নামাজে ইমামতি করার পর শেখ আবু জুমআকে আটক করা হয়। তাকে আটকের কারণ সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষ স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি।
বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
লালমাই উপজেলার ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ অস্ত্রসহ আবু তৌকির নেওয়াজ আসিফ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে সে কারখানাটির মূলহোতা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ধারণা করা হয়েছে, অস্ত্রের প্রতি ওই ব্যক্তির বিশেষ আকর্ষণ ছিল। এ কারণে সে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অস্ত্র কেনার বিষয়ে কথাবার্তা বলতো।
এসআরবির অনুসন্ধানে উঠে এসেছে, দীর্ঘদিন ধঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ঝড় অ্যাডামের প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফরাসী কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত ও বন্যা চলমান থাকায় বিভিন্ন শহরের রাস্তাঘাট তলিয়ে যায় এবং সড়ক ও রেল যোগাযোগে বিঘœ ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্ধার ও জরুরি তৎপরতা জোরদার করা হয়েছে। মঙ্গল ও বুধবার বন্যার পানির তোড়ে অসংখ্য গাড়ি ভেসে যায়। ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকাতেও ঝড় আঘাত হেনেছে।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ জানিয়েছে, বঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে পোস্টে ‘স্নাইপার’ দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গতকাল জুমুয়াবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন পাইক তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তিতে রাজস্ব ভাগাভাগিসহ চারটি বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের নতুন শর্তে জটিলতা তৈরি হয়েছে। চারটি শর্তে মতবিরোধের কারণে থার্ড টার্মিনাল পরিচালনার চূড়ান্ত চুক্তি আটকে আছে। বিষয়গুলো সমাধানে এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের সঙ্গে যুক্ত বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার বিষয়ে আঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তিতে রাজস্ব ভাগাভাগিসহ চারটি বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের নতুন শর্তে জটিলতা তৈরি হয়েছে। চারটি শর্তে মতবিরোধের কারণে থার্ড টার্মিনাল পরিচালনার চূড়ান্ত চুক্তি আটকে আছে। বিষয়গুলো সমাধানে এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের সঙ্গে যুক্ত বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার বিষয়ে আঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় উপজাতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাত্র ১১ বছর বয়সে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয় এক শিশু। অভিযোগ, গরম লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া, বাঁশের কঞ্চি দিয়ে মারধর, চোখে মরিচের গুঁড়া দেওয়া, এমনকি দিনের পর দিন বাথরুমে আটকে রেখে খাবার না দেওয়ার মতো অমানবিক নির্যাতন করা হয় তাকে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে পায়ে পচন ধরার কথাও জানিয়েছে শিশুটি।
এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বীথি আক্তার এবং বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের বিরুদ্ধে আদালতে অঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পূর্বাচল সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে কারা কী উদ্দেশ্যে জড়ো হয়েছেন সে রহস্য কিছুতেই কাটছে না। রহস্যঘেরা ওই মাদক ও মদের আড্ডায় বেসরকারি কয়েকটি করপোরেট কোম্পানির শীর্ষ কর্মকর্তার উপস্থিতি ছিল বলে জানা গেছে। অভিযানের সময় তারা গা-ঢাকা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জানা গেছে, বাড়িটিতে রহস্যময় গোপন বৈঠকে অংশ নিয়েছে বিতর্কিত বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কমপক্ষে ২০ জন কর্মকর্তা। ছিলেন গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি), প্রাণ-আরএফএল à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। মার্কিন কর্মকর্তারা এবং পরিকল্পনা সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছে।
স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে মার্কিন-ইসরায়েলি বাহিনী তাদের সামরিক মহড়াও বাড়িয়েছে। হামলার কৌশল অনুশীলনের জন্য তারা ইরাকের আকাশসীমার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, নতুন হামà বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী সফরের সময় গত মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ছবি দেখে আবু বকর সিদ্দিক (২২) নামের যুবক মন্তব্য করেছিলেন-‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
এ ঘটনার জেরে গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেওয়া হয়েছে। তারা এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছেন।
বিষয়টি নিশ্চিত করে এসআরব বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাত ২টার দিকে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায় ব্যাটালিয়নের সিপিএসসি ইউনিটের একটি দল। সেখানে সন্দেহজনকভাবে পড়ে থাকা সিমেন্টের বস্তা তল্লাশি কà বাকি অংশ পড়ুন...












