ফ্রান্সে ঝড় ও বন্যায় মৃত্যু, স্পেনেও প্রাণহানি
, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ঝড় অ্যাডামের প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফরাসী কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত ও বন্যা চলমান থাকায় বিভিন্ন শহরের রাস্তাঘাট তলিয়ে যায় এবং সড়ক ও রেল যোগাযোগে বিঘœ ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্ধার ও জরুরি তৎপরতা জোরদার করা হয়েছে। মঙ্গল ও বুধবার বন্যার পানির তোড়ে অসংখ্য গাড়ি ভেসে যায়। ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকাতেও ঝড় আঘাত হেনেছে।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ জানিয়েছে, বন্যার কারণে ওই অঞ্চলের সড়ক ও রেলপথেও চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় ও বিভিন্ন সমস্যা সমাধানে তৎপরতা চালানো হচ্ছে।
ফ্রান্সে নতুন ঝড়ের শঙ্কা:
বন্যার ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার মধ্যেই ফ্রান্সে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে এগিয়ে আসা নতুন ঝড় অ্যাস্টেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর গতকাল জুমুয়াবার থেকে আগামী তিন দিন পশ্চিমাঞ্চলের পাঁচটি বিভাগে প্রবল বাতাসের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
স্পেনেও ঝড় অ্যাডামের আঘাতে প্রাণহানি:
ঝড় অ্যাডামের প্রভাবে স্পেনের পূর্বাঞ্চলেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ভূমধ্যসাগরীয় উপকূলের বেশ কয়েকটি শহর বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছাদে আটকে পড়া অধিবাসীদের উদ্ধারে হেলিকপ্টারও মোতায়েন করা হয়। গত বৃহস্পতিবার ভ্যালেন্সিয়া অঞ্চলের অলিভা শহরে উদ্ধার অভিযান চালানোর সময় সামরিক জরুরি সেবা ইউনিটের সদস্যরা মৃতদেহগুলো উদ্ধার করে।
এদিকে ঝড় অ্যাডামে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় ২ কোটি ৩৫ লাখ ইউরোর একটি তহবিল অনুমোদন করেছে ভ্যালেন্সিয়া আঞ্চলিক সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭ ফিলিস্তিনি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিকদের সউদী আরব ছাড়ার নির্দেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












