আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরে গোলাগুলির ঘটনায় ২ ইসরায়েলি সন্ত্রাসী সেনা মারা পড়েছে ও ৫ জন আহত হয়েছে। এ ঘটনার পর পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ দিয়েছে সন্ত্রাসী ইসরাইল।
এর আগে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী (আইডিএফ) জানায়, হেবরনে গোলাগুলির ঘটনায় দুই ফিলিস্তিনিকে খুন করেছে তারা।
একটি গাড়িতে করে আসা দুই ফিলিস্তিনি হেবরন ঘিরে থাকা সামরিক চেকপোস্টগুলোর একটির কাছে সন্ত্রসী সেনাদের লক্ষ্য করে বীরত্বপূর্ণ আক্রমণ চালায়। এতে অন্তত পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত হয়।
হামাস, ফিলিস্তিনের ইসলামিক জিহà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুমুয়াবার সকাল সাড়ে ৮টা। রাজধানীর মেরাদিয়া বাজারে বাজার করতে এসেছেন বনশ্রীর এফ ব্লকের বাসিন্দা আশরাফুল। আসছে শীত, জিনিসপত্রের দাম কিছুটা কমবে- এমন আশায় সকাল সকাল এসেছেন তিনি। কিন্তু বাজারে আসার পর দেখতে পান, কোনও পণ্যের দাম তো কমেইনি, উল্টো দুই-একটির দাম বাড়তি।
আশরাফুলের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘মনে করেছিলাম হয়তো কিছুটা কমছে জিনিসপত্রের দাম। বাজারে এসে দেখি রুই মাছের দাম কেজিপ্রতি ২০ টাকা বেশি। কয়েকদিন আগে এক কেজির ওপরে রুই ৩৫০ টাকা কেজি দরে কিনেছিলাম, দাম চাচ্ছে ৩৮০ টাকা।’
আশরাফুলের মতো বাজার করতে এসেছেà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত থেকে সরকারিভাবে (জিটুজি) আমদানি করা চাল পরীক্ষায় পাওয়া গেছে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ‘আফলাটক্সিন’। চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামের (সিএসডি) ১৩৫ টন চালে এ বিষাক্ত উপাদানের অস্তিত্ব ধরা পড়েছে। গতকাল জুমুয়বার বিষয়টি নিশ্চিত করেন হালিশহর সিএসডির ব্যবস্থাপক ইকবাল মাহমুদ।
চালগুলো খাবারের উপযোগী মনে না হওয়ায় পরিবহন ঠিকাদারেরাও এর পরিবহন স্থগিত রাখেন। এরপর আমদানি করা চালের মান যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী পরীক্ষায় হালিশহর সিএসডির ১৩৫ টন চালে আফলাটক্সিনের অস্তিত্ব পাওয়া যায়।
বিশেষজ্ঞদেà বাকি অংশ পড়ুন...
শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। একইসঙ্গে সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সে। খবর আনাদোলুর।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলন নুনেজ বলে, ‘যারা সহিংসতা চালাতে চায়, তাদের জন্য আমি একটি সতর্কবার্তা দিচ্ছি। আমরা কোনও নমনীয়তা দেখাব না। আগামীকাল আমরা অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত কঠোর অবস্থান নেব। লুটপাট, সহিংসতা এবং সরকারি ভবনে হামলা রোধে যা যা করা প্রয়োজন, আমরা তার সবই করব।’
সে যোগ করে, রাজধানী প্যারিঠবাকি অংশ পড়ুন...
ভূমধ্যসাগরীয় উপকূলে একে একে অন্তত ১২টি ভূমিকম্প অনুভূত হওয়ার পর ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সিসিলির নিকটবর্তী অঞ্চলে এসব ভূকম্পন রেকর্ড করা হয়। এর ফলে পালের্মো ও মেসিনার স্কুলগুলো থেকে সতর্কতামূলকভাবে শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা এবং সাবধানে চলাফেরার আহ্বান জানিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ ও সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে এবং সরকারি অফিসের বাকি অংশ পড়ুন...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং সুচারুভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক ও সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি। এমনকি গত জুলাইয়ে বাবা প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়ও মোজতবা খামেনি অংশ নিয়েছেন বলে জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল মজিদ হাকিম ইলাহি আরও জানান, গত সপ্তাহেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাত ঘণ্টাব্যাপী এক দীর্ঘ বৈঠক করেছেন সর্বোচ্চ নেতা।
গত ২৮ বাকি অংশ পড়ুন...
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে নতুন অনুসন্ধান কূপ খননের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভূগর্ভস্থ এই জ্বালানি অনুসন্ধানের উদ্যোগ সফল হলে ঢাকার শিল্প ও আবাসিক খাতের সংকট নিরসনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
পেট্রোবাংলার সাম্প্রতিক এক নথির তথ্যানুযায়ী, আগামী অর্থবছরে ‘মানিকগঞ্জ-১’ নামের এই অনুসন্ধান কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির কাজ এগিয়ে নিতে প্রণয়ন করা হচ্ছে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পূর্বাচল সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে কারা কী উদ্দেশ্যে জড়ো হয়েছেন সে রহস্য কিছুতেই কাটছে না। রহস্যঘেরা ওই মাদক ও মদের আড্ডায় বেসরকারি কয়েকটি করপোরেট কোম্পানির শীর্ষ কর্মকর্তার উপস্থিতি ছিল বলে জানা গেছে। অভিযানের সময় তারা গা-ঢাকা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জানা গেছে, বাড়িটিতে রহস্যময় গোপন বৈঠকে অংশ নিয়েছে বিতর্কিত বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কমপক্ষে ২০ জন কর্মকর্তা। ছিলেন গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি), প্রাণ-আরএফএল à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্টিলশিল্প গভীর সংকটে পড়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্টিলের ব্যবহার কমে যাওয়া, আবাসন খাতে স্থবিরতা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হারজনিত মূলধন ক্ষয় এবং উচ্চ সুদের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্পটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ কোটি ২০ লাখ টন হলেও বর্তমানে রডের চাহিদা কমে প্রায় ৫০ লাখ টনে নেমেছে। ফলে কারখানাগুলো গড়ে মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। এ পরিস্থিতিতে শিল্পটি টিকিয়ে রাখতে ১০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ, স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ, ঋণ পুনর্গঠন এবং নিরবচ্ছিন্ন ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেছেন, ‘সড়ক নিরাপদ করতে যাদের যে কাজ, তারা সেটি করছেন না। রুট পারমিটের নামে শুধু ব্যানার বিক্রি চলছে। মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে দিতে আইন প্রয়োগ করা হচ্ছে না। আমাদের দেশে সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনের অনিয়ম ঠেকাতে প্রাতিষ্ঠানিক দক্ষতা না বাড়িয়ে কেবল বাহ্যিক কিছু পদক্ষেপ নেওয়া হয়, যা মূল সমস্যার সমাধান না করে নেহায়েত উপসর্গের চিকিৎসা করার মতো। কোনো ব্যবস্থা না শুধরে চালকদের লিফলেট বিতরণ করা কিংবা নামমাত্র প্রশিক্ষণ দেওয়া কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়ে নিঃস্ব পরিবার কিংবা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করা মানুষের জন্য ক্ষতিপূরণ পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ। আইনে আর্থিক সহায়তার বিধান থাকলেও ক্ষতিপূরণের পরিমাণ, আবেদন প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন রয়েছে। ন্যায্য ক্ষতিপূরণ পেতে তাই অনেক ভুক্তভোগীকে দ্বারস্থ হতে হচ্ছে উচ্চ আদালতের। এতে সামনে আসছে ক্ষতিপূরণ ব্যবস্থার কার্যকারিতা, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং দায়ীপক্ষের জবাবদিহি নিশ্চিত করার প্রশ্ন।
২০১৮ সালের সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের আরà বাকি অংশ পড়ুন...












