আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশটিতে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বের করে দেওয়া হবে।
গত বুধবার (১৫ জুলাই) তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ।
আনোয়ার বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগটি তদন্ত করছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
তিনি বলেন, আমরা যদি কোনো ইসরাইলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে তাকে বের করে দেওয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করার দাবিতে ছড়িয়ে পড়া এই অসন্তোষ ও সহিংসতার মুখে সাভার, গাজীপুর, আশুলিয়া এবং রাজধানীর মিরপুরের অন্তত ৫শ’টিরও বেশি তৈরি পোশাক কারখানায় উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। এতে আন্তর্জাতিক ক্রেতা ও বিদেশি ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশ হারানোর তীব্র আশঙ্কা করছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার একটি নতুন মজুরি বোর্ড গঠন করলেও, তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন, আজও শ্রমিকরা কাজে না ফিরলে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন বাকি অংশ পড়ুন...
তৎকালীন বাংলায় অনেক বিখ্যাত মাদরাসা, ‘মাদরাসা-বাড়ি’ ও ‘দরস-বাড়ি’ (অর্থাৎ স্কুল ও কলেজ; ‘দরস’ মানে পাঠ বা শিক্ষা, আর ‘বাড়ি’ মানে ভবন বা প্রতিষ্ঠান) ছিল, যেখানে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল।
নাওহাটা থেকে প্রাপ্ত বালকা খানের (৬২৬-৬২৮ হিজরি, ১২২৯-১২৩১ খ্রিস্টাব্দ) শাসনামলের একটি প্রাচীন শিলালিপিতে এমন একটি মসজিদের উল্লেখ পাওয়া যায়, যা ওই অঞ্চলে একটি উচ্চতর শিক্ষাকেন্দ্র হিসেবেও কাজ করত;
রাজধানী গৌড় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। ত্রয়োদশ শতাব্দীতেই সেখানে অসংখ্য মসজিদ (এই অঞ্চঠবাকি অংশ পড়ুন...
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাকা ছুঁয়েছিলো; রতি উঠেছিলো তিন হাজার টাকায়। দেশের বাজারে সোনার দামের এ ওঠানামা কোনো আকস্মিক ঘটনা নয়। এর পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং বাজারের দীর্ঘ ইতিহাস।
স্বাধীনতার পর যে সোনার ভরি ছিলো ১৫০ টাকা, সেটিই গত জানুয়ারিতে কিনতে গুনতে হয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা।
গত পঞ্চান্ন বছরে সোনা দামি থেকে অতি দামি হয়ে উঠলেও বাংলাদেশে ধাতুটির দর নির্ধারণের প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ নয়। এ জন্য দেশে বৈধভাবে সোনা আমদানি না হওয়াকে বড় ক বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
খ¦লিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ‘আমি পুশিদা ছিলাম। আমার মহব্বত মুবারক হলো, আমি তখনই নূরুল ইযহার মুবারক করলাম আমার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্ল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হামলা তীব্র হওয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, বাস্তুচ্যুতির শিকার হওয়া প্রায় সব মানুষই গত দুই মাসের মধ্যে নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সংস্থাটি জানায়, বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় খুঁজে পেতে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রবেশের ওপর বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছানোও কঠ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানকে কেন্দ্র করে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রভাব কাটছে না বিশ্ব জ্বালানি বাজারে। যুদ্ধ শুরুর ৮ মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাজারদর। যুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেল পরিবহনে জাহাজভাড়া আগের তুলনায় পাঁচ গুণেরও বেশি হয়েছে। এক বছর আগে যেখানে প্রতি ব্যারেল তেল পরিবহনে গড়ে তিন ডলার খরচ হতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ ডলারে। অর্থাৎ ব্যারেলপ্রতি পরিবহন ব্যয় বেড়েছে ১৭ ডলার বা প্রায় ৫৬৭ শতাংশ।
জানা গেছে, গত অক্টোবরের মাঝামাঝি থেকে মাসের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন গন্তব্যে à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে চীন ও ওমান মুদ্রা বিনিময় চুক্তি করেছে। একই সঙ্গে তারা ২৩টি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এবং ১৪টি সহযোগিতামূলক নথিতে স্বাক্ষর করেছে।
গতকাল ইছনাইনিল আযীম (সোমবার) (২ নভেম্বর) ওমানের প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারিকের চীন সফরের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ওমান নিউজ এজেন্সি (ওএনএ)-এর প্রতিবেদন অনুযায়ী, সুলতান হাইথাম এবং চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অর্থ, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনও দেশে স্থানান্তরের সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ইরানের নেই। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ও সমঝোতার সম্ভাবনার মধ্যে তেহরানের এই অবস্থান নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দোহায় অনুষ্ঠিত আলোচনায় ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনও দেশে স্থানান্তরের বিষয়টি উত্থাপিঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ুর উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। চেন্নাইসহ বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চেন্নাই থেকে চলাচলকারী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
গত রোববার রাত থেকে চেন্নাই, চেঙ্গালপাট্টু ও তিরুভাল্লুর জেলায় বৃষ্টিপাত ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সম্প্রতি আয়োজিত ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় বন্ধ থাকা ফেনী-বিলোনিয়া রেলপথে প্রাথমিকভাবে অন্তত দুটি ছোট বগি দিয়ে হলেও ট্রেন চালুর আনুষ্ঠানিক প্রস্তাব দেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ। তিনি রেলওয়ের বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি সীমিত পরিসরে ট্রেন চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আবেদন জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। প্রস্তাবের বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচà বাকি অংশ পড়ুন...
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে হুমকি দেয়ার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক নামধারী ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চালিয়ে রোববার রাতে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কামরান হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু ঠবাকি অংশ পড়ুন...












