“গান-বাজনা” ও “বাদ্য-যন্ত্র” হারাম হওয়া সম্পর্কে অসংখ্য হাদীছ শরীফ বর্ণিত হয়েছে। যেমন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اِسْتِمَاعُ الْمَلَاهِى مَعْصِيَةٌ وَالْجُلُوْسُ عَلَيْهَا فِسْقٌ وَالتَّلَذُّذُ بِهَا مِنَ الْكُفْرِ
অর্থ: গান শোনা গুণাহের কাজ, গানের মজলিসে বসা ফাসেকী এবং গানের স্বাদ গ্রহণ করা কুফরী। (মিরকাতুল মাফাতীহ শরহে মিশকাতুল মাছাবীহ)
বাকি অংশ পড়ুন...
সুওয়াল:
শিশু বাচ্চার বয়স ৫৪ দিন। শিশু বাচ্চার ছোট ইস্তিঞ্জা (প্রস্রাব) কাপড়ে লাগলে নাপাক হবে কী?
জাওয়াব:
হানাফী মাযহাব মুতাবিক ছেলে ও মেয়ে উভয় শিশুর ছোট ইস্তিঞ্জার হুকুম একই। অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের ইস্তিঞ্জা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। শিশুর বয়স ৫৪ দিন হওয়ার কারণে এ হুকুমে কোনো পরিবর্তন হবে না।
হযরত আসমা বিনতে আবু বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
تَغْسِلُهُ مِنْ ثَوْبِهَا
অর্থ: সে তার কাপড় থেকে তা ধুয়ে ফেলবে। (বুখারী ঠবাকি অংশ পড়ুন...
আত্মসংযম বা রাগ নিয়ন্ত্রণ করা কঠিন কাজ এবং এ সময় ছবর করা এবং মন্দ ব্যবহারকারীকে ক্ষমা করা এক বিশেষ গুণ। যে ব্যক্তি এই গুণ অর্জন করতে পারবে তার জন্য রয়েছে ইহ-পরকালীন কামিয়াবী। অর্থাৎ অবশ্যই স্বীয় শত্রু তার অনুগত হয়ে যাবে এবং সে সর্বকালীন বিপদ-আপদ থেকে মুক্তি লাভ করতে পারবে।
উল্লেখ্য, মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আল-ইমরান শরীফ উনার ১৩৪ নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّـهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
অর্থ: যারা রাগ সংবরণ করেন এবং মানুষকে ক্ষমা করেন (উনারাই মুহসিনীন) আর মহান আল্লাহ পাক বাকি অংশ পড়ুন...
মোরা নওজোয়ান সাজাই বাগান,
পুরো দেশময় গড়ি উদ্যান,
গর্বো করার মতো,
মোরা অলসতা ছেড়ে রইবো জুড়ে,
ঐক্যতানের শিকল ধরে,
কৃতিত্বে পরিমিত।
সফলে অবস্থিত ॥
মোরা আনবো শালিন সভ্য সমাজ,
সাম্য শান্তি রাখবো দারাজ,
শিষ্টতায় আলোকিত,
মোরা নিবেদিত প্রাণ দেশের তরে,
হিংসা বিদ্বেষ রাখছি দূরে,
মায়ায় বিকশিত।
অনন্ত অংকিত ॥
আমরা ইনসাফ রাখবো তাজা,
রবে না আঁখি অশ্রু ভেজা,
খুশিতেই আবরিত,
মোরা নিরাপত্তার চাদরে সুশীল,
অমলিনেই রাখছি শামিল,
থাকবো না বঞ্চিত।
সুস্থেই নন্দিত ॥
মোরা উঁচু নিচুর বিভেদ ভুলে,
ভ্রাতৃডোরে রইবো মিলে,
রবো না বিবর্জিত,
আমরা নিখিল নীল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরের আল-তুওয়ানি গ্রামের আল-তাকওয়া মসজিদে আগুন দিয়েছে সন্ত্রাসবাদী ইসরায়েলের বসতি দখলদারগুলি। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মসজিদের পাশাপাশি একটি দুগ্ধজাত পণ্যের কারখানা ও দুটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, মসজিদের প্রবেশদ্বার পুড়ে গেছে এবং দেওয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতি স্প্রে করা হয়েছে।
গ্রাম কাউন্সিলের প্রধান মোহাম্মদ রাবি জানান, রাতের অন্ধকারে মুখোশধারী দুই ডজনেরও বেশি বসতি স্থাপনকারী মসজিদে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
তবে ফিলিস্তিনি মানবাধিকারকর্মী ওসামা à বাকি অংশ পড়ুন...
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু করে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আরবী মাস শুরুর পদ্ধতিতো সহজ।
চাঁদ গবেষক: আমারোতো সেই কথা। সম্মানিত শরীয়ত এত সহজ পদ্ধতি দিতে কেন জটিলভাবে সউদী সরকার মাস গণনা করে যাচ্ছে? আরবী মাস উনার ২৯তম তারিখে চাঁদ খুঁজতে হবে। চাঁদ দেখা গেলে মাস শুরু হবে আর না দেখা গেলে মাস ৩০ দিনে গুনতে হবে। এইতো, এর চেয়ে বেশি কিছু নয়।
দর্শক: কিন্তু সউদী সরকার সঠিকভাবে মাস গণনা করছে না, এটা আপনারা কিভাবে বোঝেন?
চাঁদ গবেষক: বোঝার অনেক পদ্ধতি আছে। কয়েকটি পদ্ধতি ব বাকি অংশ পড়ুন...
ইসলামি মূল্যবোধ, দ্বীনি অধিকার ও পরিবেশ রক্ষার প্রশ্নে দ্বৈতনীতি কেন? কুরবানির ঈদে পশুর রক্ত বৃষ্টির পানিতে মিশে গেলে পরিবেশ দূষণের অভিযোগে সরব হয়ে ওঠে একশ্রেণির পরিবেশবাদী ও সংবাদমাধ্যম। অথচ পূজার মূর্তি ফেলার সময় নদী, খাল, বিলে মূর্তির রং, রাসায়নিক পদার্থ ও বিভিন্ন উপকরণ মিশে যাওয়ার বিষয়টি নিয়ে তাদের কোন উচ্চবাচ্য দেখা যায় না। কথিত ‘পরিবেশ রক্ষার’ প্রশ্নে এমন বৈষম্যমূলক আচরণ কেন? ধর্মীয় পরিচয় ভেদে পরিবেশের সংজ্ঞা কি বদলে যায়?
পূজা শেষে মূর্তি ফেলার সময় মূর্তির রং, নির্মাণসামগ্রী ও অন্যান্য বর্জ্য পানিতে মিশতে পারে। মূর্ বাকি অংশ পড়ুন...
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে নুয়ে পড়া জাতীয় অর্থনীতি।
গ্যাসের ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে শিল্পকারখানায়। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার তুলনায় কম উৎপাদন করেছে। কিছু কারখানাকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধও রাখতে হয়েছে।
গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং ও সরবরাহে বিঘœ দেখা দিয়েছে। বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানও এর শিকার হয়েছে। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি সামাল দিতে অনেক প্রতিষ্ঠানকে ব্ঠবাকি অংশ পড়ুন...
মানসিক চাপ, ঠান্ডা লাগা, প্রচ- গরম-মাথাব্যথা নানা কারণে হতে পারে। কিন্তু চিকিৎসকরা বলছেন, চোখ থেকেও এই ধরনের সমস্যা হতে পারে। মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে ভুল করবেন না। এর নেপথ্যে চোখের বড় কোনও সমস্যা থাকতে পারে।
মাথাব্যথার কারণ আসলে চোখ। স্নায়ুতন্ত্রের সঙ্গে চোখ ওতপ্রোতভাবে যুক্ত। তাই চোখে অতিরিক্ত চাপ পড়লেই মাথা যন্ত্রণা করে। ক্রমে তা ঘাড়, পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
চোখের যেসব সমস্যার জন্য মাথাব্যথা:
১. পাওয়ারের সমস্যা: অ্যাস্টিগমাটিজম, দূরের জিনিস দেখতে সমস্যা কিংবা ৪০-এর পরে চালশে বা প্রেসবাইওপিয়া-র মতো সমস্যা থাকলে চোখের ভঠবাকি অংশ পড়ুন...
বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহির হাত ধরে ১৩ শতকে এখানে গড়ে ওঠে এক অনন্য ইসলামী বিশ্ববিদ্যালয়। যেটি ছিলো উপমহাদেশের প্রথম হাদীছচর্চা কেন্দ্র। হাজারো জ্ঞানপিপাসু শিক্ষার্থীর কণ্ঠে মুখরিত ছিলো সোনারগাঁয়ের মোগরাপাড়ার ষোলপাড়া দরগাবাড়ি। যদিও সময়ের গহ্বরে আজ বিশ্ববিদ্যালয়টি হারিয়ে গেছে। তবে শরফ উদদীনের মাজার শরীফ বিদ্যমান। উনার মাজার শরীফ দেখতে প্রতিদিন এখানে ভিড় করেন দর্শনার্থীরা।
শেখ শরফ উদদীন আবু তাওয়ামার জন্মস্থান বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান পরিচালনা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসময় তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার মাজারে প্রবেশ করে দখলে নেয়।
গত জুমুয়াবার (৩০ অক্টোবর) ভোরে পূর্ব নাবলুসে প্রবেশ করে তারা এ হামলা চালায়। এ সময় শহরের আশেপাশের কয়েকটি গ্রামে তল্লাশিও চালায়।
এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা। তবে অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
বাকি অংশ পড়ুন...












