নরসিংদী সংবাদদাতা:
বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে একদল দুর্বৃত্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই, ২০২৬ তারিখ জুমার নামাজের পর আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটে দুর্বৃত্তরা অতর্কিতভাবে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা মাদ্রাসার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়, মালামাল লুটপাট করে এবং রান্না করা খাবার বাইরে ফেলে দেয়। এছাড়া তারা পবিত্র কুরআন শরীফ সহ বিভিন্ন ই বাকি অংশ পড়ুন...
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারে অবস্থিত মসজিদে বাইতুর রাইয়ান। মসজিদটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে দর্শনার্থীদের ভিড় জমছে। মসজিদটিতে একসাথে আড়াই’শ মানুষ নামাজ আদায় করতে পারেন।
এই মসজিদের সৌন্দর্য ও পরিচিতি দিনদিন জেলাসহ আশপাশের জেলাগুলোয় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এর সৌন্দর্যের জন্য ফরাসি ডিজাইন প্রতিযোগিতা ‘গ্লোবাল ডিএনএ প্যারিস অ্যাওয়ার্ড’ অর্জন করে। বাংলাদেশি স্থাপত্য প্রতিষ্ঠান কিউবইনসাইড ডিজাইন লিমিটেডের পক্ষ থেকে প্রধান স্থপতি খন্দকার আসিফুজ্জামান রাজন এ সম্মাননা গ্রহণ করেন। এর কারুকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সাতকানিয়া উপজেলা জামাতের সহকারী সাধারণ সম্পাদক আজিজুর রহমান। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।
বাদীর দাবি, পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক ভাবমর্যাদা ক্ষুণœ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ বাকি অংশ পড়ুন...
সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মফিজুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে যশাই ইউনিয়নের বাঁশ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফজলুল হক ফজলের বসতবাড়ির শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মুহম্মদ ওয়াহিদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঠবাকি অংশ পড়ুন...
৫ম দলীল :
অন্য বর্ণনায় এসেছেন,
عَنْ حَضْرَتْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَحَوْلَ البَيْتِ سِتُّونَ وَثَلاَثُ مِائَةِ نُصُبٍ فَجَعَلَ يَطْعُنُهَا بِعُودٍ فِي يَدِهِ وَيَقُولُ {جَاءَ الحَقُّ وَزَهَقَ البَاطِلُ إِنَّ البَاطِلَ كَانَ زَهُوقًا} {جَاءَ الحَقُّ وَمَا يُبْدِئُ البَاطِلُ وَمَا يُعِيدُ}
অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে মাস‘ঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ বিজয়ের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে অনেকগুলো ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মেক্সিকোতে, যার মাত্রা ছিলো ৭.৩।
তথ্য অনুযায়ী, গত এক দিনে বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে ২.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মেক্সিকোর পাশাপাশি ফিলিপাইনে ৫.৩, নিউজিল্যান্ডে ৫.২, সলোমন দ্বীপপুঞ্জ ও পেরুতে ৫.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান, আলাস্কা, ভানুয়াতু, ভার্জিন দ্বীপপুঞ্জসহ আà বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে ঘরবাড়ি, সড়ক, কৃষিজমি ও অবকাঠামোর পাশাপাশি সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে নিরাপদ পানীয় ব্যবস্থা। এ তিন উপজেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৬৯৪টি টয়লেট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, তিন উপজেলায় মোট ১৯ হাজার ৯৬১টি নলকূপ সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আট জেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হওয়া বন্যার পানি নেমে গেলেও নিচু কিছু এলাকা এখনো পানিবদ্ধ। সেসব এলাকায় বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে গত বুধবার পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের হারই বেশি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে শুরু হয় দ্বিতীয় দুর্যোগ। দূষিত পানি, ভেঙে পড়া স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির সংকটের মধ্যে বন্যার্ত মানুষ ঘরে ফেরে। তখন ডায়রিয়া, আমাশয়, হেপাটাইটিস-এ, চর্মরোগ, চোখ ও শ^াসতন্ত্রের বাকি অংশ পড়ুন...
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২ টা ২০ মিনিটে দিকে উপকূলে আঘাত হানলেও যার স্থায়িত্ব ছিল ২০ থেকে ৩০ সেকেন্ড।
দুর্বল প্রকৃতির এই টর্নেডোতে পর্যটক, হকার ও ছাতা-চেয়ার ব্যবসায়ীসহ অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন এবং বেশ কয়েকটি ছাতা-চেয়ার ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সতর্কতা জারি করে পানিতে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে আনে লাইফ গার্ড সদস্যরা।
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত সি সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র কর্মী জয়নাল আবেদীন ভূট্টো জানান, ১৭ জুলাই ২০২৬ কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টেঠবাকি অংশ পড়ুন...
শুক্রবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
নিয়াজ মেহেদী জানান, গ্রেফ তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪১ জন, তেজগাঁও বিভাগে ৩১ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার কারওয়ান বাজারে বাঁশের ঝুড়িতে স্তূপ করে রাখা কালো-বেগুনি রঙের জাম। কোথাও মানুষ হাত দিয়ে বেছে নিচ্ছেন পাকা ফল, কোথাও পিষে বের হচ্ছে গাঢ় বেগুনি রস। কিছু দূরে চোখে পড়ে আরেক দৃশ্য-এক ঝুড়ি ভরা গোলাপি-রঙা বিচির স্তূপ। কাছে যেতেই বিষয়টা আরও পরিষ্কার হলো। সাজিয়ে রাখা হচ্ছে জামের রসের ব্যাগ, অন্যদিকে জমা হচ্ছে বিচি। যেন একটি ফলের দুই ভিন্ন পরিণতি। এসব জামের রস পাড়ি জমায় বিদেশে, আর বিচি থেকে যায় দেশের মাটিতে। তবে সেই বিচিও ফেলনা নয়; এরও গড়ে উঠেছে আলাদা বাজার।
বর্ষা মৌসুম এলেই দেশের বিভিন্ন অঞ্চল-রাজশাহী, নাটোর, যশোà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, হবিগঞ্জ, মৌলভীবাজার-এই ছয় জেলায় বন্যার পানি কমে গেছে। এই স্বস্তির পাশাপাশি সংকটের চিত্রও সামনে এসেছে। এসব এলাকায় কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। অনেকের বাড়ি ধসে গেছে। জেলা প্রশাসন ও স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ছয় জেলায় অন্তত ৪০ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আকস্মিক বন্যায়।
এবারের বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখা বাকি অংশ পড়ুন...












