চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত
, ০৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৯ জুলাই, ২০২৬ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে ঘরবাড়ি, সড়ক, কৃষিজমি ও অবকাঠামোর পাশাপাশি সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে নিরাপদ পানীয় ব্যবস্থা। এ তিন উপজেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৬৯৪টি টয়লেট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, তিন উপজেলায় মোট ১৯ হাজার ৯৬১টি নলকূপ সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১১০টি নলকূপ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭ হাজার ৮৫১টি নলকূপ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব নলকূপের মধ্যে সরকারি ও ব্যক্তিগত উভয় ধরনের নলকূপ রয়েছে। এ তিন উপজেলায় বন্যায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সংস্থাটির।
স্থানীয় লোকজন জানিয়েছে, বন্যার পানি ও কাদা-মাটি জমে যাওয়া এবং পাহাড় ধসের কারণে হাজার হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে। এতে বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন হাজারো মানুষ। পাশাপাশি এসব উপজেলায় পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি নেমে গেলেও অধিকাংশ নলকূপে এখনও ঘোলা ও দুর্গন্ধযুক্ত পানি উঠছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করছে। বন্যায় এ উপজেলায় ১ হাজার ৬৬টি টয়লেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বন্যার পর নলকূপের পানি দূষিত হয়ে পড়লে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিসসহ বিভিন্ন পানি বাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই ক্ষতিগ্রস্ত নলকূপগুলো জীবাণুমুক্ত করা, প্রয়োজনীয় মেরামত ও নতুন নলকূপ স্থাপনের পাশাপাশি দুর্গত এলাকায় দ্রুত নিরাপদ পানীয় সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারী বৃষ্টিপাতে ৪৩ জেলায় ফসলের ক্ষতি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্তানদের অবহেলা, তাই নিজের কবর বানিয়ে রাখলেন মা!
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিখোঁজের একদিন পর ভৈরব নদে মিলল ফাতেমার মরদেহ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি: চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির প্রতীকী অনশন
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আট জেলা: বন্যার পর বাড়ছে অসুখ-বিসুখ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস আসবে যখন, রান্না হবে তখন
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘‘হালাল সনদ’ নিতে গেলে ঘুষ চাওয়া হয়’
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুপুর ১টার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হত্যাকাণ্ডের দেড় মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ী শামীমের মাথা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে ক্যাবল ছিঁড়ে ট্রেলার ট্রাক ও কন্টেইনার ভেঙে ২ ভাগ!
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)