নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর, হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নরসিংদী সংবাদদাতা:
বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে একদল দুর্বৃত্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই, ২০২৬ তারিখ জুমার নামাজের পর আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটে দুর্বৃত্তরা অতর্কিতভাবে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা মাদ্রাসার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়, মালামাল লুটপাট করে এবং রান্না করা খাবার বাইরে ফেলে দেয়। এছাড়া তারা পবিত্র কুরআন শরীফ সহ বিভিন্ন ইসলামিক কিতাবাদীর অবমাননা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলো- দুলালকান্দি মধ্যপাড়ার আফজাল মিয়া, মালেক মিয়া, খোকন মিয়া, মিজান মিয়া, তায়েব উদ্দীন, হারুন মিয়া, মানিক মিয়া, রুবেল মিয়া, মুসলিম মিয়া ও মাছুম মিয়া।
স্থানীয়রা আরও জানান, দুলালকান্দি বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া মসজিদটি বেশ কিছুদিন ধরে একদল সন্ত্রাসী মনোভাবাপন্ন স্থানীয় দুর্বৃত্ত দখলের চেষ্টা করছে। তারা মসজিদে তালা দেওয়াসহ ইমাম সাহেব ও স্থানীয় মাদ্রাসার হাফেজ এবং শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করে আসছিল। বিষয়টি নিয়ে ইউএনও কার্যালয়ে অভিযোগ করা হলে বেলাব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন গত ১৫ জুলাই ২০২৬ তারিখে উভয় পক্ষকে নিয়ে ইউএনও কার্যালয়ে একটি জরুরি সভা আহ্বান করেন। ওই সভায় তিনি তদন্তসাপেক্ষে সকল সমস্যার সমাধানের আশ^াস দেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার নির্দেশনা দেন।
কিন্তু এরই মধ্যে গত ৩১ জুলাই ২০২৬ তারিখে পবিত্র জুমার নামাজের পর দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে বসে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলার ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। এ সময় হামলাকারীরা মাদ্রাসার টিনের চালও খুলে নিয়ে যায়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মসজিদ-মাদ্রাসায় নিরাপত্তা দেয়ার দায়িত্ব থানার থাকলেও তারা হামলার সময় তাৎক্ষণিক উপস্থিত হতে পারেনি। এছাড়া ইউএনও অফিসে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সরকারি ছুটির দিন থাকায় কোনো সাড়া পাওয়া যায়নি। স্থানীয় চেয়ারম্যান কাজল মিয়ার সাথে যোগাযোগ করে সাহায্য চাইলে তিনি বলেন- এ বিষয়ে তিনি কিছু করতে পারবেন না। উপরন্ত তিনি বলেন, এটা নাকি তার দায়িত্বের মধ্যে পড়ে না। অথচ সংশ্লিষ্টরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ১৫ জুলাই মিটিংয়ে লাইলাতুল হোসেন তিনি নিজে মসজিদ-মাদ্রাসার শান্তি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে চেয়ারম্যান কাজল মিয়াকে দায়িত্ব দেন।
এদিকে নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলার ঘটনায় সচেতন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের মতে, পাশর্^বর্তী দেশ ভারতে যেভাবে মসজিদ-মাদ্রাসায় হামলার ঘটনা ঘটে, বাংলাদেশেও এখন সেরকম ঘটনা ঘটছে। তারা আরও মনে করেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে দেশের বিভিন্ন স্থানে মসজিদ-মাদ্রাসা উচ্ছেদের ঘটনা ঘটেছে, বর্তমানে বিএনপির আমলেও বিভিন্ন এলাকায় মসজিদ-মাদ্রাসা উচ্ছেদের ঘটনা শুরু হয়েছে। সচেতন মহলের অভিমত, নরসিংদীর বেলাবোর এই হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে ধর্মীয় স্থাপনায় হামলার ক্ষেত্রে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠতে পারে। এর ফলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা দেশজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












