নিজস্ব প্রতিবেদক:
ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ একযোগে পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এই প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা:
পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তির দায়ে শ্যামল গাইন নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিঘলিয়া উপজেলার মন্ডল জুট মিলের কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শ্যামল গাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, সে নিজের ফেসবুক আইডিতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তি করে।
আটক শ্যামল গাইন সাতক্ষীরা জেলার শ্যামনগর ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার বলেছেন, জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে। মানুষ যেন তাদের কাক্সিক্ষত আইনি সেবা থানা থেকে পায় তা নিশ্চিত করতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দুল্লাহ বলেছেন, ইসলামি প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়নি; বরং আরও শক্তিশালী হয়ে প্রতিপক্ষকে চাপে ফেলছে। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিরোধ জোটের পতনের যে দাবি করা হয়েছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বুধবার (১ এপ্রিল) আব্দুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করেছিল প্রতিরোধ ফ্রন্ট ভেঙে পড়ছে বা দুর্বল হà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আহসান হাবীব পলাশ। তিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
আহসান হাবীব পলাশ ৪ এপিবিএন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সিএমপি ও এসএমà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান ঘোষণা দিয়েছে, এই অঞ্চলে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হতে পারে। গতকাল বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার ঘটনার পর দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইরানের সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থকে লক্ঠবাকি অংশ পড়ুন...
সৌন্দর্যের অন্যতম নিদর্শন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। যা রূপ নিয়েছে যমুনাপাড়ের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যে। মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন দূর-দূরান্তের মুসল্লি ও দর্শনার্থীরা। এটি সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের মুকন্দগাঁতী নামক স্থানে অবস্থিত।
মসজিদটির আধুনিক নির্মাণশৈলী এক অনন্য দৃষ্টান্ত। কেবল নির্মাণ কৌশল আর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে মসজিদটি এখন পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।
জানা যায়, ২০২১ সালের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া মসজিদটি গড়ে উঠেছে আড়াই বিঘা জমির ওপর। রহমত গ্রুপের চেয়ারমà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যেকোনো ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে সঠিক পদক্ষেপ নিতে পুলিশের জন্য প্রয়োজনীয় ‘রেসপন্স টাইম’ দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তার মতে, অতীতে গণমাধ্যমের অতিরিক্ত চাপের কারণেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়া নাটকের মতো ঘটনা তৈরি হয়েছিলো।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকার একটি সড়কে প্রকাশ্যে মাদক কেনাবেচার বিষয়ে জানতে চাইলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সারা দেশে নদী থেকে লাশ উদ্ধারের সংখ্যা বাড়ছে। উদ্ধারকৃত বেশিরভাগ লাশের ক্ষেত্রে দেখা গেছে খুন হয়েছে অন্যখানে, লাশ এনে ফেলা হয়েছে নদীতে। পুলিশ বলছে, হত্যার পর প্রমাণ লোপাট ও আইনের চোখ ফাঁকি দিতেই লাশ ফেলে দেওয়ার জন্য অপরাধীরা নদীকে বেছে নিচ্ছে।
গত বছর দেশজুড়ে নদী থেকে লাশ উদ্ধার হয় অন্তত ৩০১ নারী-পুরুষ ও শিশুর। ২০২৪ সালে নদী থেকে উদ্ধার হয় অন্তত ৪৪০টি লাশ। গত পাঁচ বছরে দুই হাজারের বেশি লাশ উদ্ধার হয়েছে নদী থেকে। এর মধ্যে ৬০০-এর বেশি লাশের পরিচয় মেলেনি। এসব লাশের বিপরীতে দেড় শর বেশি হত্যা মামলা তদন্তাধীন রয়েছà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ওমান সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানি ড্রোনের নিখুঁত নিশানায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
সংস্থাটির মুখপাত্র নিশ্চিত করেছেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রণতরীটি যখন ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে ৩৪০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিলো, ঠিক তখনই আইআরজিসি নৌবাহিনীর ড্রোনগুলো সেটির ওপর আক্রমণ চালায়। এই বিধ্বংসী হামলার পরপরই আব্রাহাম লিঙ্কন তার সহযোগী ডেস্ট্রয়ারগুলোসহ দ্রুত ওই এলাকা ছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে এক সংবাদ সম্মেলনে পুলিশকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি বিষয়ে আমি অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগিরই দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকেই আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসেবে তাদের বাকি অংশ পড়ুন...
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এ অঞ্চলে ১২টিরও বেশি দেশে সামরিক ঘাঁটির পাশাপাশি নৌসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন রয়েছে।
এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ রয়েছে বলে ধারণা করা হয়। তাছাড়া রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এসব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
সামগ্রিকভাবে, এই অঞ্চলে কমপক্ষে ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে কয়েকটিকে বহু আঞ্চলিক বিশেষজ্ঞই স্থায়ী ঘাঁটà বাকি অংশ পড়ুন...












