নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরের ২৮ দিনে ১৩৬ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্à বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে নেওয়ার পর পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। ফখরুল ইসলাম (৪২) নামে ওই পুলিশ সদস্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এএসআই ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সিআইডি অফিসে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত à বাকি অংশ পড়ুন...
ডিসলেক্সিয়ার ধরন:
ডিসলেক্সিয়ার প্রধান ধরন মূলত ৩টি। তবে, কিছু ক্ষেত্রে মিশ্র ধরন দেখা যায়।
১. ফনোলজিক্যাল ডিসলেক্সিয়া: এটি সবচেয়ে সাধারণ ও গুরুত্বপূর্ণ ধরন। এই ধরনের ডিসলেক্সিয়ায় শব্দের ধ্বনি বোঝা ও বিশ্লেষণে সমস্যা হয়। এর ফলে নতুন শব্দ পড়তে কষ্ট হয়, শব্দ ভেঙে পড়তে পারে না, অচেনা শব্দ পড়তে গিয়ে আটকে যায়, বানান শেখা কঠিন হয়।
২. সারফেস ডিসলেক্সিয়া: এক্ষেত্রে ব্যক্তি শব্দের চেহারা দেখে দ্রুত চিনতে পারে না, যেমন: পরিচিত শব্দও ধীরে পড়ে, অনেক সময় শব্দ বানান করে পড়ে, নিয়মিত শব্দ চিনতে সমস্যা হয়।
৩. ভিজ্যুয়াল ডিসলেক্সিয়া: চোখে দেখা তথ্য বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ ও ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। খেজুরে নির্ধারিত মাত্রার চেয়ে ৫ শতাংশ ও শুঁটকি মাছে ১০ শতাংশ বেশি কীটনাশক পাওয়ার তথ্যও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। ভর্তির সংখ্যায় এটি এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২২ দিনে ৯৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে ফলের দাম কতটা চড়া, তার একটি উদাহরণ মাল্টা। আমদানি করা এই ফল ২০২২ সালের আগে ঢাকার বাজারে ১৫০ টাকা কেজির আশপাশে বিক্রি হতো বলে জানিয়েছেন ফল ব্যবসায়ীরা। ২০২২ সালে ডলার-সংকটে পড়ে আমদানি নিয়ন্ত্রণের জন্য ফলের ওপর বাড়তি কর বসানো হয়। ডলারের দামও বাড়ে। সব মিলিয়ে আমদানি করা ফল সাধারণ মানুষের নাগালছাড়া হয়। দেশীয় ফলের দামও কম নয়।
বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি কমলা বিক্রি হচ্ছে ৪৫০-৪৮০ টাকা। ডালিম ও বেদানার দাম আরও চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি ৪৫০ থেকে ৬৫০ টাকা। আপেলের কেজি ৩৮০ থেকে ৫২০ টাকা। আঙুরের কেজি ৪৮০ থেকà§ বাকি অংশ পড়ুন...
তেহরানের আকাশে উজ্জ্বল, নানা রঙের আলো ছড়ানো একটি রহস্যময় বস্তুর দেখা মিলেছে। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওগুলো গত ২০ সেপ্টেম্বর ধারণ করা হয়েছে। এতে রাতের আকাশে একটি বস্তু অপেক্ষাকৃত কম উচ্চতা দিয়ে যেতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি পোস্টে দাবি করা হয়, ভিডিওটি তেহরানের আজাদোগান এক্সপ্রেসওয়ের কাছে ধারণ করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও এই ঘটনার ভিডিও’র সত্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জেরুজালেমের (কুদ্স) কাছে অবস্থিত দখলদার ইসরায়েলের একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেপণাস্ত্র উৎপাদন ও গবেষণা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তেল আবিব এই ঘটনার আসল সত্য গোপন করছে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছে দেশটির মূলধারার সংবাদমাধ্যমগুলো।
গত শনিবার সন্ধ্যায় অধিকৃত জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত 'বাইত শিমেশ' এলাকায় এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। আক্রান্ত কারখানাটি ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সামরিক কোম্পানি ‘তোমার’ -এর মালিকানাধীন, যা মূলত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করে থাকে।
তবে বিস্ফোরণের পরপরই ই বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে কালোজিরার অনেক উপকারিতা বর্ণিত রয়েছে । এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا من داء إلا في الحبَّةِ السَّوْدَاء مِنْهُ شِفَاء إِلَّا السَّامَ
অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মৃত্যু ছাড়া এমন কোন রোগ নেই কালোজিরায় যার আরোগ্য নেই।” (মুসলিম শরীফ : কিতাবুস সালাম : পবিত্র হাদীছ শরীফ বাকি অংশ পড়ুন...
বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৫০ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃতী শিক্ষার্থীদের এ ধরনের সংবরà বাকি অংশ পড়ুন...
শরীরের সার্বিক সুস্থতায় কিডনি জটিল ও কেন্দ্রীয় ভূমিকা পালন করে। শারীরিক কর্মক্ষমতার জন্য কিডনির গুরুত্ব অপরিহার্য। তাই কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। সবাইকেই জানতে হবে কিডনি ভালো রাখার উপায়।
মানবদেহের কোমরের কিছুটা ওপরে দুই পাশে দুটি কিডনি থাকে। পরিণত বয়সে একটি কিডনি ১১-১৩ সেমি লম্বা, ৫-৬ সেমি চওড়া এবং ৩ সেমি পুরু হয়। একটি কিডনির ওজন প্রায় ১৫০ গ্রাম। তবে বাম কিডনিটি ডান কিডনি অপেক্ষা একটু বড় ও কিছুটা ওপরে থাকে। প্রতিটি কিডনি প্রায় ১২ লাখ নেফ্রন দিয়ে তৈরি। নেফ্রন হলো কিডনির কার্যকর ও গাঠনিক একক। কোনো কারà বাকি অংশ পড়ুন...












