বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের সাবেক (চাকরিচ্যুত) দুই সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, সম্প্রতি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করার ছলে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের একটি ঘটনার তদন্তে নেমে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। অভিযানের একপর্যায়ে চক্রের মূল হোতা সাবেক পুলিশ সদস্য লিমন মিয়া (৩৪) ও তার সহযোগীসাখাওয়াত মুন্সি ওরফে সাকাকে (৩৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিমন ও সাকার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে লিমন জà বাকি অংশ পড়ুন...
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, বিষয়টি প্রায় সবার কাছেই স্পষ্ট। এই নির্বাচনকে মূলত ট্রাম্পের প্রেসিডেন্সির ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ভ্যান্সের এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, একসময় ইরানের সঙ্গে সমঝোতার প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসনের অন্যতম মুখ ছিলেন তিনি। এখন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিঠবাকি অংশ পড়ুন...
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তার ও ফসলি জমি নিয়ে মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সীর সঙ্গে নুর ইসলাম মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে কালাম মুন্সী তার ফসলি জমির সীমানায় বেড়া দিতে গেলে নুর ইসলামের সমর্থকরা তাকে মারধর করেন।
এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় হামলা চাঠবাকি অংশ পড়ুন...
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস। খবর আরব নিউজের
এক বিবৃতিতে দূতাবাস জানায়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় গুরুতর আহত আরও একজন ভারতীয় নাগরিক রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেছেন।’
এর আগে একই হামলায় আহত ৪৬ বছর বয়সী ভারতের হায়দরাবাদের বাসিন্দা মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়। সৌদি আরবে নিযুক্ত ভারতেঠবাকি অংশ পড়ুন...
বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আর এরই অংশ হিসেবে ১ হাজার ২০০ জনের বেশি কর্মী চাকরি হারাতে পারেন অথবা তাদের অন্য জায়গায় স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক কর্মীর প্রায় ২২ শতাংশ এই পরিবর্তনের আওতায় পড়ছেন। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে ক্যানভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিনà বাকি অংশ পড়ুন...
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন দারোগা বাড়ির মোড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির বেকারি কারখানায় অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে কারখানাটিতে উৎপাদিত খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সনদ এবং উৎপাদন পরিবেশ যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণ করলেও বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স গ্রহণ করেনি। একই সঙ্গে পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদও ছিল না। বিএসটিআইয়ের ভ বাকি অংশ পড়ুন...
স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ এবং সেগুলো মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। দেশটির পাবলিক প্রসিকিউশন এ তথ্য নিশ্চিত করেছে।
গালফ নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার (৩ নভেম্বর) পরিকল্পিত হত্যার অভিযোগে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। প্রসিকিউশন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি প্রকাশ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে, তারই প্রেক্ষিতে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইà বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক অবস্থানের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলালেও তেহরানের প্রতি দেশটির নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রকাশিত খামেনির এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ‘দলীয় মেরুকরণের পরিবর্তন’ ইরানি জনগণের প্রতি দেশটির শত্রুতা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে পারবে না।
খামেনি আরà বাকি অংশ পড়ুন...
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলুন, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ফযল মুবারক ও মহাসম্মানিত রহমত মুবারক অর্থাৎ আমাকে পাওয়ার কারণে তোমাদের উচিত ঈদ বা খুশি প্রকাশ করা।’ সুবহানাà বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ‘আইয়ামুল্লাহ’ অর্থাৎ সম্মানিত বিশেষ বিশেষ দিনসমূহের কথা উল্লেখ করেছেন। আর এই সম্মানিত দিনসমূহের নিয়ামতসমূহ কà বাকি অংশ পড়ুন...
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্যমতে, বিমান বাংলাদেশ (৪৭টি), সৌদিয়া (২১টি), রিয়াদ এয়ারওয়েজ (১৯টি), ইউএস-বাংলা (১০টি) এবং ইন্ডিগো (৩০টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ২৩ হাজার ৭৭ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সময়সূচী পুনর্নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাকি অংশ পড়ুন...
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিহত রোমান প্রধানের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার চর জগমোহন গ্রামে। তার বাবার নাম সিরাজ মিয়া। তিনি মুগদার মান্ডা ১ম গলিতে রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থে বাকি অংশ পড়ুন...












