বিএসটিআইয়ের সনদ ছাড়াই ব্রেড-বিস্কুট উৎপাদন, এক লাখ টাকা জরিমানা
রাজধানীর দক্ষিণ বাড্ডায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট ও কেকসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রয়োজনীয় সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে ‘নিউ বি-বাড়িয়া বেকারী এন্ড সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন দারোগা বাড়ির মোড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির বেকারি কারখানায় অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে কারখানাটিতে উৎপাদিত খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সনদ এবং উৎপাদন পরিবেশ যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণ করলেও বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স গ্রহণ করেনি। একই সঙ্গে পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদও ছিল না। বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র যাচাই করে এসব সনদের অনুপস্থিতি নিশ্চিত করে। এ ছাড়া কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে বিএসটিআইয়ের প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার ফারদিন ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এআইয়ের দাপটে চাপে ক্যানভা, একসঙ্গে চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাম্পের নির্বাচনি ধাক্কায় ইরানের প্রতি মার্কিন শত্রুতা কমবে না: খামেনি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে তার চুরি, সকালে মিলল ব্যক্তির মরদেহ
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাভার-আশুলিয়াসহ ৪ অঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফের হাইকোর্টে ধরা পড়ল জামিন জালিয়াতি
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












