স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ এবং সেগুলো মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। দেশটির পাবলিক প্রসিকিউশন এ তথ্য নিশ্চিত করেছে।
গালফ নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার (৩ নভেম্বর) পরিকল্পিত হত্যার অভিযোগে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। প্রসিকিউশন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি প্রকাশ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে, তারই প্রেক্ষিতে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ফেসবুকে স্ত্রীর ব্যক্তিগত ছবি প্রকাশ করার পর সেগুলো মুছে ফেলতে বারবার অনুরোধ করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। কিন্তু বন্ধু সেই অনুরোধ উপেক্ষা করায় তিনি হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি একটি ছুরি নিয়ে তাদের কর্মস্থলের বাইরে ওত পেতে থাকেন। তার বন্ধু ওই স্থানের ভেতরে রয়েছেন, তা নিশ্চিত হওয়ার পর তিনি সেখানে অপেক্ষা করেন।
এরপর তার বন্ধু বাইরে আসতেই তার ওপর হামলা চালান অভিযুক্ত ব্যক্তি। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বারবার ছুরিকাঘাত করেন তিনি। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অভিযুক্তের বন্ধু। আদালতে শুনানির সময় তিনি অপরাধ স্বীকারও করেন।
তিনি আদালতকে জানান, বিরোধ শুরুর আগে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবার বাড়িতে আসার সময় তার বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তুলেছিল এবং পরবর্তীতে সেগুলো ফেসবুকে প্রকাশ করে দেয়।
অভিযুক্তের দাবি, ছবিগুলো প্রকাশের পর তার স্ত্রীর বিষয়ে আপত্তিকর মন্তব্য আসতে শুরু করলে তিনি বন্ধুকে সেগুলো মুছে ফেলতে বলেন। কিন্তু বন্ধু তা করতে অস্বীকৃতি জানান, বরং আরও ছবি প্রকাশ করেন। এতে তার ও স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ আরও বেড়ে যায়।
অভিযুক্ত ব্যক্তি আদালতকে বলেন, এই বিরোধের জেরেই তিনি প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন। পরে হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়ন করেন। এরই প্রেক্ষিতে তাকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন আদালত। এর আগে সম্প্রতি আপত্তিকর কার্যকলাপের অভিযোগে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই ঘটনার খবর প্রকাশের পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এআইয়ের দাপটে চাপে ক্যানভা, একসঙ্গে চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএসটিআইয়ের সনদ ছাড়াই ব্রেড-বিস্কুট উৎপাদন, এক লাখ টাকা জরিমানা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাম্পের নির্বাচনি ধাক্কায় ইরানের প্রতি মার্কিন শত্রুতা কমবে না: খামেনি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে তার চুরি, সকালে মিলল ব্যক্তির মরদেহ
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাভার-আশুলিয়াসহ ৪ অঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফের হাইকোর্টে ধরা পড়ল জামিন জালিয়াতি
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












