বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন দারোগা বাড়ির মোড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির বেকারি কারখানায় অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে কারখানাটিতে উৎপাদিত খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সনদ এবং উৎপাদন পরিবেশ যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণ করলেও বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স গ্রহণ করেনি। একই সঙ্গে পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদও ছিল না। বিএসটিআইয়ের ভ বাকি অংশ পড়ুন...
স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ এবং সেগুলো মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। দেশটির পাবলিক প্রসিকিউশন এ তথ্য নিশ্চিত করেছে।
গালফ নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার (৩ নভেম্বর) পরিকল্পিত হত্যার অভিযোগে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। প্রসিকিউশন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি প্রকাশ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে, তারই প্রেক্ষিতে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইà বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক অবস্থানের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলালেও তেহরানের প্রতি দেশটির নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রকাশিত খামেনির এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ‘দলীয় মেরুকরণের পরিবর্তন’ ইরানি জনগণের প্রতি দেশটির শত্রুতা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে পারবে না।
খামেনি আরà বাকি অংশ পড়ুন...
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলুন, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ফযল মুবারক ও মহাসম্মানিত রহমত মুবারক অর্থাৎ আমাকে পাওয়ার কারণে তোমাদের উচিত ঈদ বা খুশি প্রকাশ করা।’ সুবহানাà বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ‘আইয়ামুল্লাহ’ অর্থাৎ সম্মানিত বিশেষ বিশেষ দিনসমূহের কথা উল্লেখ করেছেন। আর এই সম্মানিত দিনসমূহের নিয়ামতসমূহ কà বাকি অংশ পড়ুন...
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্যমতে, বিমান বাংলাদেশ (৪৭টি), সৌদিয়া (২১টি), রিয়াদ এয়ারওয়েজ (১৯টি), ইউএস-বাংলা (১০টি) এবং ইন্ডিগো (৩০টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ২৩ হাজার ৭৭ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সময়সূচী পুনর্নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাকি অংশ পড়ুন...
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিহত রোমান প্রধানের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার চর জগমোহন গ্রামে। তার বাবার নাম সিরাজ মিয়া। তিনি মুগদার মান্ডা ১ম গলিতে রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থে বাকি অংশ পড়ুন...
বিজিবি জানায়, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় ৫ প্লাটুন; গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় à বাকি অংশ পড়ুন...
জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিয়েছে। এর ফলে ২০২৬ সালের নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এলডিসি উত্তরণের পরও পরবর্তী তিন বছরের অন্তর্বর্তীকালীন সময়ে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যের জন্য শূন্য শুল্ক সুবিধা বহাল থাকবে। এর ফলে তৈরি পোশাকসহ (আরএমজি) দেশের প্রধান রপ্তানি খাতগুলো আনুমানিক ২০৩২ সালের শেষভাগ পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে এ অগ্রাধিকাঠবাকি অংশ পড়ুন...
এই তিন আইনজীবী হলেন- আন্না খানম, এস এম আব্দুল বাতেন, রহিমউদ্দিন। এ ছাড়া মামলার পাঁচ আসামি এবং তিন তদবিরকারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ জানান, একই আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে তিনটি আলাদা জামিন আবেদন করা হয়েছিল। তথ্য গোপন করে একজনের জামিনও হয়েছিল। বিষয়টি আদালতের নজরে আসলে স্বপ্রণোদিত হয়ে এই ব্যবস্থা নেন আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসামিদের পক্ষে অন্য কোনো আবেদন না করার আদেশও দেয়া হয়েছে।
দেশের সর্বোচ্চ আদালতে এমন জালিয়াতির ঘটনায় নিজেদের হতাশার ক বাকি অংশ পড়ুন...
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
পরীক্ষার সময়সূচি পরবর্তীতে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, সেই তালিকা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড।
আগামী ৫ নভেম্বর তাদের ফরম পূরণ শুরু হবে, শেষ হবে ৯ নভেম্বর। আর ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানে বাকি অংশ পড়ুন...
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সুন্নত মুবারক। ওয়ালিমা হচ্ছে বিবাহের প্রকাশ্য ঘোষণা এবং মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে নেয়ামত মুবারকের কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম একটি মাধ্যম। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
অর্থ: “আর আপনার মহান রব তায়ালা উনার মহাসম্মানিত নেয়ামত মুবারক উনার কথা প্রকাশ করুন।” (সূরা আদ-দ্বুহা শরীফ, পবিত্র আয়াত শরীফ: ১১)
মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে বিবাহ-শাদà§ বাকি অংশ পড়ুন...












