কদু একটি লতা জাতীয় উদ্ভিদের ফল। সাইয়্যিদুনা হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি যেখানে মাছের পেট থেকে বের হয়েছেন সেখানে মহান আল্লাহ পাক তিনি একটি কদু গাছ উদগত করে দিয়েছিলেন।
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ. وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ.
অর্থ: “অতঃপর আমি (সাইয়্যিদুনা হযরত ইউনুস আলাইহিস সালাম) উনাকে এক বৃক্ষলতা শূন্য উপকূলে (মাছের পেট থেকে) বের করলাম, তখন তিনি ছিলেন মারিদ্বী শান মুবারকে। আমি উনার (ছাউনী হিসেবে) এক লতাবিশিষ্ট বৃক্ষ (কদু গাছ) উদà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার ৮৩০টি গাড়ি কেনার উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের ৬৩৯টি থানায় বর্তমানে গড়ে দুটি করেও গাড়ি নেই। এমন পরিস্থিতিতে এই উদ্যোগ নেয়া হচ্ছে।
পরিকল্পনা কমিশনের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে থানাগুলোতে মাত্র ১ হাজার ২৩৭টি গাড়ি আছে। এর মধ্যে ৬৪ শতাংশ গাড়ির বয়স ১০ বছরের বেশি। পুরোনো এসব গাড়ির কারণে পুলিশের নিয়মিত টহল, অপরাধ তদন্ত এবং জরুরি সেবা কার্যক্রমে বিঘœ ঘটছে।
গাড়ি কেনাকাটা দুটি প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হবে। এর মধ্যে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল গাড়ি কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন ফি, চার্জ ও রাজস্ব বাবদ প্রায় ছয় হাজার কোটি টাকা বকেয়া পরিশোধে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটককে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বারবার তাগিদ দেওয়ার পরও প্রতিষ্ঠানটি বকেয়া পরিশোধ না করায় এই কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। একদিকে হাজার হাজার কোটি টাকার অডিট আপত্তির পাহাড়, অন্যদিকে নড়বড়ে নেটওয়ার্ক ও মাত্র ৩-৪ শতাংশ বাজারের হিস্যা নিয়ে ধুঁকতে থাকা টেলিটকের আর্থিক ও কাঠামোগত দুর্বলতা এখন চরমে পৌঁছেছে।
নথি বিশ্লেষণে দেখা যায়, গত ২১ মে বিটিআরসির অর্থ, হিসাব ও à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আবদুল গনি রোড থেকে সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, রাজধানীর শেরেবাংলা নগরে ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাসপাতাল আছে, চিকিৎসার সরঞ্জামও আছে, কিন্তু চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে মিলছে না কাক্সিক্ষত সেবা। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বড় অংশের চিত্র এখন এমনই। ৪৯২টি কমপ্লেক্সে অনুমোদিত ১৬ হাজার ৭৮৪টি চিকিৎসক পদের অর্ধেকের বেশি শূন্য। এর মধ্যে ১০০টির বেশি কেন্দ্রে সংকট চরমে। কোথাও চিকিৎসক ঘাটতি ৭০ শতাংশ ছাড়িয়েছে।
সার্জারি, গাইনি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের অভাবে ৪৩৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৩৪৪টিতে বন্ধ রয়েছে অস্ত্রোপচার। অনেক কেন্দ্রে অব্যবহৃত পড়ে আছে অপারেশন থিয়েটার। এক্স-রে, ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বছরে সাতটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনকে মৃত্যুদ-ের রায় দিয়েছে। দুই ট্রাইব্যুনালে ৭০টি মামলায় ৫৫৮ জন আসামির মধ্যে পলাতক রয়েছেন ৩৫২ জন।
দুই বছরের বিচারকাজের বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, ২০১০ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ২০১২ সালেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিকাব পরিহিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৫৮ জন শিক্ষক অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ‘মূল্যবোধ আন্দোলন’-এর মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাতের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিকাব পরিহিতা এক নারী শিক্ষার্থীকে শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সেপ্টেম্বর মাসে ৮৬২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ছাড়া বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ লাখ ২২ হাজার ২৮০ টাকা উদ্ধার করেছে সংস্থাটি। একই সময়ে ৩৩ হাজার ৪৬৮টি মাদক বড়ি, ৬.৫৮ কেজি গাঁজা এবং ৪.৩৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে।
গত সোমবার এপিবিএন সদর দপ্তরের ‘ল অ্যান্ড মিডিয়া শাখা’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে এপিবিএনের বিভিন্ন ইউনিট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের ওপর একের পর এক বাণিজ্য-প্রতিকারমূলক শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছে ভারত। অথচ একই সময়ে বাংলাদেশের বাজারে কমলা, আম, কলা, মাল্টাসহ বিভিন্ন ফলের আমদানি শুল্ক কমানো বা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে দেশটি।
গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশি পাটপণ্যে টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের পর নতুন করে কাউন্টারভেইলিং ডিউটি এবং পাটপণ্যের প্যাকেজিংয়ে ব্যবহৃত পিইটি ফিল্মে অ্যান্টি ডাম্পিং শুল্কের সুপারিশ করা হয়। প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে সংশ্লিষ্ট পণ্যে অতিরিক্ত শুল্কের বাকি অংশ পড়ুন...
মোঘল সালতানাতের ১৮তম শাসক হলেন আবুল মুজাফফার সিরাজুদ্দীন মুহম্মদ বাহাদুর শাহ গাজী। উপমহাদেশের ইতিহাসে তিনি সমধিক পরিচিত বাহাদুর শাহ জাফর নামে। তিনি ছিলেন মোঘল সালতানাতের শেষ শাসক, যিনি স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতার।
তিনি দিল্লীর লাল কেল্লায় ১৭৭৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি যখন শাসক হিসেবে ক্ষমতায় আসেন তখন ভারতবর্ষে ব্রিটিশদের আগ্রাসন চরম মাত্রা ধারণ করেছিলো। ফলে একসময় প্রবল প্রতাপশীল মোঘলদের প্রভাব লাল কেল্লার মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিলো। মোঘলরা পেনশনভোগী হয়ে পড়েছিলো ব্রিটিশদের কাছে। ইংরেজরা ধীরে ধীরে তাদের কর্তৃত্ব ঠবাকি অংশ পড়ুন...












