নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে মোট ৭২২টি এনজিওর। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদে এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা (এনজিও) গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই।
তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করছেন কোন লজ্জায়? তিনি কি মনে করেছেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন আর দেশের মানুষ বসে বসে তা দেখবে?
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় পà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে দাবি করেছে একটি বার্তা সংস্থা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) করা এই আবেদনের একটি চিঠি দেখে উল্লেখ করে রয়টার্স বলেছে, ২০২৪ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
প্রতিবেদন অনুসারে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতিকে দেয়া চিঠিতে হাসিনার লন্ডনভিত্তিক আà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মৃত্যুদ-ের সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রতিমন্ত্রীর কাছে হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশ মিশনে আবেদনের ব্যাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র উপমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সমর্থনের কথা জানান।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, ফিলিস্তিনের ন্যায্য দাবি ও জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। একইসঙ্গে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা এবং সৌদি প্রিন্স বিন সালমানের উপস্থিতিতে গত বুধবার বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের জন্য ৪০.৩ কোটি ডলারেরও বেশি সৌদি ঋণ অন্তর্ভুক্ত।
গত এক মাসেরও কম সময়ের মধ্যে আল-শারার রিয়াদ সফরের দ্বিতীয় দিনে বুধবার এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিটিকে এই চুক্তিগুলোর মধ্যে “সবচেয়ে উল্লেখযোগ্য” ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের প্রধানসন্ত্রাসী পদে বহাল থাকতে নির্বাচনের পর রাজনৈতিক লড়াইয়ে নিয়াহুর অবস্থান বৃহস্পতিবার আরও দুর্বল হয়েছে। অতি-গোঁড়া ইহুদীদের একটি দল কোনো প্রার্থীকেই সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন একটি দল সমর্থন জানিয়েছে তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে।
নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা ঠিক করতে ইসরায়েলি প্রেসিডেন্টের ইসরায়েলের প্রধানসন্ত্রাসী ও তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আইজেনকোটের সঙ্গে বৈঠক করার কথা ছিলো। এর আগে ছোট দলগুলোর সঙ্গে পরামর্শ করে সে।
গত ২৭ অক্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অর্থনৈতিক সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব। এ ক্ষেত্রে সমবায় আন্দোলন কার্যকর ভূমিকা রাখতে পারে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গাজীপুরের কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশ ছোট ভূখ-ের দেশ। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার পাশাপাশি স্বনির্ভরতার পথ তৈরি হবে। কৃষিনি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ইস্যুটি মিয়ানমার থেকে উৎসারিত, মিয়ানমারকেই এটার সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এখানে ইনভলভ করতে হবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'রোহিঙ্গা সংকট নিরসনে টেকসই পন্থা: জাতীয় কৌশলের রূপরেখা ও বৈদেশিক অবদান'- শীর্ষক জাতীয় নীতি সংলাপে আজ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবাধিকারের বিষয়টি আমাদের চিন্তায় আছে। তাদের নাগরিক অধিকারের কথা চিন্তায় আছে। রোহিঙ্গা ইস্যুটি বাংঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ওই সড়কে অন্তত এক হাজার গাছ লাগিয়ে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের অর্ধেক সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি অর্ধেক জমা হবে ইউনিয়ন পরিষদের তহবিলে।
নির্দেশনায় বলা হয় বাকি অংশ পড়ুন...












