সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকরা পাট গাছ কেটে পানিতে জাগ দেয়ার পর সেগুলো তুলে আঁশ ছাড়াচ্ছেন। কেউ পানির মধ্যে দাঁড়িয়ে আঁশ ছাড়াচ্ছেন, আবার কেউ পাটের আঁশ ধুয়ে রোদে শুকানোর জন্য বাঁশের খুঁটিতে বাঁধা আড় ও খোলা স্থানে বিছিয়ে দিচ্ছেন। কৃষকদের সঙ্গে নারীরাও সমানতালে এ কাজে অংশ নিচ্ছেন।
সালথা উপজেলার কৃষক আরফিন মাতুব্বর বলেন, ‘এ বছর পাটের ফলন মোটামুটি ভালো হয়েছে। সময়মতো বৃষ্টি হওয়ায় পাট গাছের বৃদ্ধি ভালো হয়েছে। এখন আঁশ ছাড়ানোর কাজে পরিবারের সবাই ব্যস্ত। ভালো দাম পেলে পাট চাষে খরচ উঠে লাভও থাকবে।’
নগরকান্দা উপ বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর বাতিল হয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ অগাস্ট ২০২৬ আনুষ্ঠানিকভাবে বলেছে, "এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন"।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে 'উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করছে'।
তবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের দায়ে দ-প্রাপ্ত শেখ হাসিনা গত পাঁচই আগস্ট নতুন দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে।
"এ সময় সরকারের পক্ষ থেকে পুনর্বà§ বাকি অংশ পড়ুন...
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জামাল উদ্দিনের ভাতিজি জামাই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাস্তা থেকে উদ্ধার করার পর জামাল উদ্দিন এতদিন তার বাড়িতেই ছিলেন। স্থানীয়দের আর্থিক সহযোগিতায় কিছু চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল। তবে সেই চিকিৎসা পর্যাপ্ত ছিল না। তার ভাষ্য, মূলত তার কিডনিজনিত জটিল রোগ ছিল। চিকিৎসার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন ছিল। আমরা গরীব মানুষ, এত টাকা কোথায় পাব?
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাহ আলম আরও বলেন, এদিন দুপুরে জামাল উদ্দিন সংকটাপন্ন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতà বাকি অংশ পড়ুন...
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি এস এস পাওয়ার-১-কে সব পণ্য পুরো বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শতভাগ মার্জিন সুবিধা দেয়ায় এখন থেকে বিদ্যুৎ কেন্দ্রটির সকল পণ্য আমদানিতে রূপালী ব্যাংক পুরো অর্থায়ন করতে পারবে। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি এখন থেকে কাঁচামাল আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে কোনো প্রকার আগাম অর্থ দিতে হবে না।
রোববার (১৬ আগস্ট) এ বিষয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এসএস পাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনীর মেজর, পুলিশ সুপার (এসপি) ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল চৌধুরী (৪০)। তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, নিয়োগসংক্রান্ত কাগজপত্র, পোশাক ও ওয়াকিটকিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনাà বাকি অংশ পড়ুন...
পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি ও আধিপত্যের পরিবেশ সৃষ্টি করে রেখেছে উপজাতি সন্ত্রাসীরা। আঞ্চলিক এই উপজাতি সন্ত্রাসী চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে হামলে পড়ছে অসহায় বাঙ্গালীদের উপর। শান্তির পাহাড়কে অশান্ত করে তুলছে এই উপজাতি সন্ত্রাসীরা। আতঙ্ক আর অপরাধের অঙ্গরাজ্যে পরিণত করছে দেশের পর্যটনের অপার সম্ভাবনার পার্বত্য অঞ্চলকে। উপজাতি পাহাড়ি সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে সেখানকার নিরীহ বাঙালিরা। প্রতিবাদ বা মুখ খুললেই হত্যা বা নির্যাতন করা হচ্ছে।
সাধারণ পাহাড়ি বাঙালিরা বলছেন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা স্থায়ীভাবে প্রতিষ্ঠার লà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এ দেশের উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ, কোনো বৈষম্য হবে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না জানিয়ে তিনি বলেন, বাঁশখালী এখন পর্যটন স্পট হয়ে গেছে। লবণের ন্যায্যমূল্যও চাষিরা পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমুদ্র হলো জনগণের বড় সম্পদ। সমুদ্র সংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে বেকার সমস্যার সমাধান হবে।
লবণ চাষিদের কল্যাণে শিগগির মূল্য নির্ধারণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
আগামী ১০ বছরের জন্য দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করে দ বাকি অংশ পড়ুন...
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ, গ্যাস নিয়ে সমস্যা সমাধানে সময় লাগবে, কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্ত করতে চায়, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্তকারীরা যাতে সুযোগ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। দেশে ঝগড়া, ফ্যাসাদ চলবে নাকি দেশকে এগিয়ে নেয়া হবে এ বিষয়ে দেশের জনগণকে সিদ্ধান্ঠবাকি অংশ পড়ুন...
রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে পৌঁছায়। এরপর প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। এসময় প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পরে প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক করছেন। তার বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে ইকবাল হোসেন মাদবর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তার মৃত্যুর খবরে পরিবারে শোকাহত পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য সাগর মাদবর ও কামরুল মাদবরের প্রলোভনে পড়েন ইকবাল। এরপর চুক্তি অনুযায়ী ২০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় তার পরিবার। টাকা দেওয়ার পর কয়েক মাস আগে ইতালির ঠবাকি অংশ পড়ুন...
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রায় ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
ইয়াওমুল আহাদ (রবিবার) দুপুরে রাজধানীর বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের জন্য দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিজি বলেঠবাকি অংশ পড়ুন...












