কুমিল্লা সংবাদদাতা:
নাশকতা প্রতিরোধ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে কুমিল্লাজুড়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা একযোগে এই অভিযান পরিচালনা করে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান। তিনি উল্লেখ করেন, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়াচ্ছেন। এসব কর্মকা- প্রতিরোধ এবং জননিরাপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে দ- কার্যকর করা ছাড়া আর কোনো আইনি বিকল্প নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই বক্তব্য দেন।
চিফ প্রসিকিউটর বলেন, বিচারিক প্রক্রিয়ায় সাজাপ্রাপ্ত এবং বিদেশে পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। দেশের বিদ্যমান আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে, ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী মাসে বেক্সিমকোর পাঁচ বছর মেয়াদি ইসলামিক বিনিয়োগ বন্ড গ্রিন সুকুকের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। মেয়াদ প্রায় ফুরিয়ে আসায় বন্ডটির বকেয়া ২ হাজার ৮০০ কোটি টাকা পরিশোধ নিয়ে জটিল পরিস্থিতিতে পড়েছে সংস্থাটি।
সরকারি-বেসরকারি মিলিয়ে ২২টি ব্যাংক ও তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের এই বন্ডে বিনিয়োগ রয়েছে। ফলে সময়মতো অর্থ পরিশোধের এই সংকট শেষপর্যন্ত খেলাপিতে রূপ নিলে পুরো আর্থিক খাতে খেলাপি বিনিয়োগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি à বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে উদগীরিত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। টানা ১৫ দিন ধরে দুর্ঘটনাস্থল ও গ্যাসের তীব্রতা পর্যবেক্ষণ শেষে টেকনিক্যাল টিম ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো পকেট গ্যাস নয়; বরং এর নিচে রয়েছে একটি বড় রিজার্ভার বা গ্যাসের আধার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দল।
এসময় প্রতিনিধি দলটির প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জ বাকি অংশ পড়ুন...
অধিদপ্তরের ৪৩টি টিম এদিন পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা।
তদারকির অংশ হিসেবে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপে কারচুপির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ প বাকি অংশ পড়ুন...
সোমবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক এ ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু এ ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ঘোষণাটিতে সমর্থন জানিয়েছিল।
এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় উদ্যোগটির অংশীদাররা।
ঘোষণায় সমর্থন দিয়ে বাকি অংশ পড়ুন...
সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জিসিসির মহাসচিবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সদর দপ্তর ও সেনা মোতায়েনের বিষয়ে সদস্য দেশগুলো সম্মত হয়েছে। তবে কতসংখ্যক সেনা মোতায়েন করা হবে কিংবা সদর দপ্তরের কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। খবর খালিজ টাইমসের।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য ছয়টি দেশ হলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই জোটের মূল লক্ষ্য রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো। ১৯৮২ সা বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
নদী খননের পর উত্তোলিত বালু অপসারণের নামে কৃষিজমি কেটে নতুন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার দিয়ে ফসলি জমি খনন করায় কোথাও তৈরি হয়েছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত, আবার কোথাও বিস্তীর্ণ কৃষিজমি পরিণত হয়েছে বালুর স্তূপে। এতে একদিকে যেমন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে নদীভাঙনের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এ ঘটনায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বালু অপসারণের নামে ফসলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অনিয়ম, জালিয়াতি ও নামে-বেনামে ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ অর্থ বের করে নেয়া হয়েছে। ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায়- এসব অর্থ আদায়ও কঠিন হয়ে পড়েছে। ফলে নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত পাচ্ছেন না হাজার আমানতকারী। এবার তাদের পাওনা পরিশোধে জনগণের করের টাকায় গড়া সরকারি তহবিলের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্à বাকি অংশ পড়ুন...












