এ ছাড়া ঝিঙ্গা ১০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ ৮০ থেকে ১০০ টাকা এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাচকলা দাম ৪০ টাকা হালি। পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাকরোল ৮০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে সবচেয়ে বেশি দামের তালিকায় রয়েছে শিম। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং রসুন ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই-কাতল বিক্রি হচ্ছে আকার ও মানভেদে ৩৫০ থেকে ৬৫০ টাকা কেজি। গুঁড়ো মাছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারে একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ২০০ টাকায় মিলছে না কোনো মাছ। একই সঙ্গে ডিমের ডজন ১৪০ থেকে ১৫০ টাকা হওয়ায় বাড়ছে নি¤œ ও মধ্যবিত্তের সংসার খরচ। নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামেই ঊর্ধ্বগতি থাকায় ক্রেতাদের খেতে হচ্ছে হিমশিম।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকা, সোনালি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকায় বঠবাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার হাবিবুর রহমান (৪১) এবং একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকার রকিবুল হাসান নয়ন (৩৬)।
পুলিশ জানায়, চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করত। একপর্যায়ে ২০ আগস্ট রাতে কালিয়া থানার পুঠবাকি অংশ পড়ুন...
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে মাছটি বিক্রি হয়। মৎস্য ব্যবসায়ী হারুন মীর মাছটি কিনে নেন।
এর আগে মঙ্গলবার ১১ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের জালে মাছটি ধরা পড়à§ বাকি অংশ পড়ুন...
শুক্রবার বিকেলে এসব মাছ মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের মনেয়ারা ফিস নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। এসময় ওই আড়তে স্থানীয় মানুষসহ মৎস্য আড়তে ভিড় জমায় পাইকাররা।
এর আগে বৃহস্পতিবার পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে একবার জাল টানার পরই এসব মাছ ধরা পড়ে।
মনোয়ারা ফিস সূত্রে সূত্রে জানা যায়, ধরা পড়া ৪৬ মণ ইলিশের মধ্যে এক কেজি বা তার বেশি সাইজের ওজনের মাছ ছিলো ২৪ মণ। এসব ইলিশ প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়। প্রতি কেজি ইলিশের দাম পড়ে ২ হাজার ৮৭৫ টাকা। এ হিসাবে ২৪ মণ ইলিশ বিক্রি হয় ২৭ লাখ ৬০ হাজার টাকায়।আর ৮০০ থেকে ৯০০ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
তিনি বলেন, বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে পত্রিকার পাতায় দেশে গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই।
ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদী ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পার্থ বলেন, গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো গুম, খুন, হয়রানি ও রাজনৈতিক মামলা বা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির কোনো অভিযোঠবাকি অংশ পড়ুন...
গত সাত বছরে দেশে সুগন্ধি চালের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। প্রচলিত সেদ্ধ চালের তুলনায় কৃষকরা বেশি দাম পাওয়ায় তারা এই ধান উৎপাদনে আগ্রহী।
ব্রি'র তথ্য বলছে, দেশে বর্তমানে ৩৩ ধরনের সুগন্ধি ধানের চাষ হচ্ছে।
স্থানীয় জাতগুলো চাষে বিঘাপ্রতি ধান পাওয়া যায় ১৮৭ থেকে ২৯৯ কেজি। উচ্চ ফলনশীল জাতে প্রতি বিঘায় ধান পাওয়া যায় ৪৪৮ থেকে ৮২১ কেজি।
রপ্তানি নীতি আদেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে চাল রপ্তানি নিষিদ্ধ। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমোদন নিয়ে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে সরকার সুগন্ধি ও অন্যান্য চাল রপ্তানি বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুন মাসেই দক্ষিণাঞ্চলে গত বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি ইলিশ আহরণ হয়েছে।
সরকারি এই হিসাবের সঙ্গে বাজারের বাস্তবতার বড় ধরনের অমিল থাকায় প্রশ্ন তুলছেন জেলে, আড়তদার, ব্যবসায়ী ও ক্রেতারা। তাদের দাবি, বড় ইলিশের পরিবর্তে ধরা পড়ছে ছোট মাছ ও জাটকা। নিষিদ্ধ ট্রলিংয়ের কারণে ইলিশের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমকে ইলিশ মৌসুম হিসেবে গণ্য করা হয়। প্রজনন ও জাটকা বড় হওয়া নিরাপদ করতে নদী-সাগরে পর্যায়ক্রমে বছরের আট মাস বিভিন্ন মেয়াঠবাকি অংশ পড়ুন...
শরীয়তপুর সংবাদদাতা:
বছরের ছয় মাসই ইলিশ রক্ষার নামে নিষেধাজ্ঞা চলে। কিন্তু বাস্তবে এতে ইলিশের উৎপাদন তো সামান্য বৃদ্ধি পায় নাই, বরং কমে গেছে ইলিশ আহরণ।
পদ্মা ও মেঘনা নদীতে ইলিশের ভরা মৌসুম চললেও জেলের জালে কাক্সিক্ষত মাছ ধরা পড়ছে না। গত পাঁচ বছরের ব্যবধানে এই জেলায় ইলিশের আহরণ ৮২৩ মেট্রিক টন কমে গেছে। এতে চরম লোকসানে পড়েছেন জেলার ২৫ হাজারেরও বেশি জেলে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের ওপর দিয়ে প্রবাহিত প্রায় ৮০ কিলোমিটার নদীপথের মধ্যে ৫০ কিলোমিটার পদ্মা এবং ৩০ কিলোমিটার মেঘনা নদীর অংশ। এসব নদীতে ৯ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
টানা বৃষ্টি ও অতি বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামে। কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে অল্প কয়েকটি ছাড়া অধিকাংশ সবজির দামই কেজিপ্রতি ১০০ টাকার ওপরে। পাশাপাশি বেড়েছে মাছ, ডিম ও মুরগির দামও।
ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় সবজি আসতে দেরি হচ্ছে। একই সঙ্গে অতি বৃষ্টিতে অনেক এলাকার সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমেছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
রাজধানীর বিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কথিত ‘নিষেধাজ্ঞা’ ইলিশের মত সুন্দরবনের মধুর উৎপাদন বাড়াতেও ব্যর্থ প্রমাণিত হয়েছে। সুন্দরবনে মধুর উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে স্থানীয় বাজারের চাহিদা মেটাতেও হিমশিম খেতে হচ্ছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবন পূর্ব বনবিভাগে ২০২১ সালে ১০৪.৪ মেট্রিক টন, ২০২২ সালে ১০৫ মেট্রিক টন, ২০২৩ সালে ৯৫ মেট্রিক টন এবং ২০২৪ সালে ১০০ মেট্রিক টন মধু আহরণ করা হয়। তবে ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৬৪.৭ মেট্রিক টনে। আর ২০২৬ সালের সদ্য সমাপ্ত মৌসুমে আহরণ হয়েছে মাত্র ৪২.১ মেট্রিক টন। অর্থাৎ পাঁচ বছরে উৎপাদন কমেছে প্রায় ৬০ শতাঠবাকি অংশ পড়ুন...












