শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগসাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণেরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনসারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রায় পরিবর্তনের আভাসপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক-সৌদি আরবের সমঝোতা স্মারক সইবিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপেরকুয়েতের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ভয়াবহ হামলা, নিহত দুই ইতালিয়ান নাগরিকশ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীনূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুকরণে নাম রাখা দুনিয়ায় যেমন রহমত, বরকত ও সাকীনার কারণ, তেমনি আখিরাতে ও শাফায়াত মুবারক, নাযাত ও ফযীলত লাভের উছীলা। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে-মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- শরাব বা মদসহ সর্বপ্রকার মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যই হারাম। অথচ বাংলাদেশে সরাসরি শরাব বা মদ তো বিক্রি হচ্ছেই; এমনকি কোমল পানীয় ও এনার্জি ড্রিংকসের নামেও প্রকাশ্যে শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। নাঊযুবিল্লাহ! প্রায় ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে কোনো মতেই কোনো মোড়কেই শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য চলতে পারে না এবং শরাব বা মদ তৈরির অনুমতিও সরকার দিতে পারে না।
বিলুপ্তির পথে রাজশাহীর ইলিশ:

ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু

আন নাফে’ প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, সকাল ৯:০৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:১১
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু

রাজশাহী সংবাদদাতা:
পদ্মায় কমেছে পানির প্রবাহ। কমেছে গভীরতা, বেড়েছে চর ও বালুর আধিক্য। এমন পরিস্থিতিতে নদীতে মাছ কমেছে আশঙ্কাজনক হারে। ইলিশের পাশাপাশি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে দেশি মাছের বহু প্রজাতি। এর প্রভাব পড়েছে নদীনির্ভর জেলেদের জীবন-জীবিকাতে। ফলে রাজশাহী অঞ্চলে পদ্মা নদীতে বিলুপ্তির পথে ইলিশ মাছ।
রাজশাহী জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় গত বছরের (২০২৫) জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘার চারটি উপজেলায় ৫.৩৭ টন ইলিশ ধরা পড়েছিল। আর ২০১৬-১৭ অর্থবছরে ২৮.৫৫ টন ইলিশ ধরা পড়লেও পরের বছর থেকেই ইলিশ আহরণ কমতে শুরু করে। মাত্র আট বছরের ব্যবধানে রাজশাহীতে ইলিশের আহরণ আশঙ্কাজনক হারে কমেছে।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মায় পড়েছে ফারাক্কা বাঁধের প্রভাব। এতে করে নদীতে পানির প্রবাহ ও গভীরতা কমে প্রজননক্ষেত্র সংকুচিত হয়েছে। এছাড়া কৃষিতে অপরিকল্পিত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারসহ নানা কারণে পদ্মার মাছের স্বাভাবিক পরিবেশ বদলে গেছে। পদ্মার উজানে ফারাক্কা বাঁধের প্রভাবে পানির প্রবাহ কমার পাশাপাশি নদীর স্বাভাবিক পরিবেশেও পরিবর্তন এসেছে। নদীর স্বাভাবিক ধারার পরিবর্তন হয়ে অনেক অংশে জেগে উঠেছে চর। কোথাও কোথাও পানির বদলে বছরের পর বছর বিস্তীর্ণ বালুর চর থাকছে।
পদ্মায় পানি কমে যাওয়ায় কমেছে ¯্রােতও। ফলে ইলিশ সেভাবে নিচু এলাকা থেকে উজানে আসে না। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে পানিতে বালুর পরিমাণ বেড়ে ঘোলা হয়ে যাওয়ার-কারণে ইলিশের আগমন কমে গেছে। পানির গভীরতা ২০-২৫ ফুট না হলে ইলিশ নদীতে আসতে চায় না। পদ্মায় পানির গভীরতা ও স্বাভাবিক ¯্রােত কমে যাওয়ায় ইলিশের উজানে আসার পথও বাধাগ্রস্ত হচ্ছে।
পদ্মা নদীর আয়তন কমে যাওয়া নিয়ে গবেষণা করেছেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক শামস গালিব। তিনি বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মা নদীর আয়তন অর্ধেক কমেছে। গভীরতার পাশাপাশি পানির প্রবাহ কমায় আবাসস্থল হারিয়ে এখন বিলুপ্তির আশঙ্কায় বিভিন্ন দেশি প্রজাতির মাছ। আছে খাদ্যসংকটও।
তিনি বলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী-চারঘাটের সারদা পর্যন্ত পদ্মা নদীর ৭০ কিলোমিটার অংশ নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়। ওই এলাকার ৯টি পয়েন্টে মৎস্য প্রজাতির নমুনা সংগ্রহ করা হয়। পদ্মাপাড়ের ২৭টি জেলেপল্লি থেকে নেওয়া হয় তথ্য। স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণের মাধ্যমে পদ্মার বর্তমান চিত্র তুলে আনার চেষ্টা করেছেন গবেষক দলের সদস্যরা। গবেষণায় উঠে এসেছে, পদ্মার মাছের প্রজাতিগুলোর বড় একটি অংশ এখন সংকটের মুখে।
রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ইয়ামিন হোসাইন ইলিশের প্রজনন মৌসুম নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেন, ইলিশ দ্রুত বেগে ছোটে এবং উজানের দিকে যেতে পছন্দ করে। এ মাছ ঝাঁকে ঝাঁকে চলাচল করে। পাকিস্তান আমলেও বঙ্গোপসাগর থেকে উজানে রাজশাহী হয়ে ভারতের ভাগলপুর পর্যন্ত ইলিশ যেত এবং ডিম ছাড়ত। ফারাক্কা বাঁধ চালুর পর রাজশাহীতে ইলিশ কমতে থাকে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি দামে গম কিনছে সরকার! নিজস্ব প্রতিবেদক: দখলদার যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে আরও ব্যয় বাড়ছে। গত বছরের ডিসেম্বর মাসে প্রতি টন গম ৩১২ … ৫০ মিনিট আগে ফ্যামিলি কার্ড করতে গিয়ে কৌশলে অ্যাকাউন্ট খোলার অভিযোগ চুয়াডাঙ্গা সংবাদদাতা: জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চিকিৎসা সেবায় ৩০ শতাংশ ছাড় ও ফ্রি পরীক্ষার … ৫১ মিনিট আগে বালামের পাতা গায়েব, ২-৩ লাখে মেলে দলিলের নকল! নিজস্ব প্রতিবেদক: জালিয়াতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অধীন ঢা… ৫৩ মিনিট আগে চলতি অর্থবছরে সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে দেশের দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সরকারি আর্থিক সম্মাননার আওতায় আ… ৫৩ মিনিট আগে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ -তথ্যমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) যেভাবে সন্ত্রাস… ৫৪ মিনিট আগে আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী ১ ঘণ্টা আগে সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী ১ ঘণ্টা আগে ‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’ ‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’ ১ ঘণ্টা আগে হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী ১ ঘণ্টা আগে ‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’ ‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’ ১ ঘণ্টা আগে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী ১ ঘণ্টা আগে আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউ… ১ ঘণ্টা আগে