নিজস্ব সংবাদদাতা:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিকে সামনে রেখে শুরু হওয়া পোশাক শ্রমিকদের আন্দোলন এখন ব্যাপক অরাজকতায় রূপ নিয়েছে। রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলে টানা পঞ্চম দিনের মতো চলা এই আন্দোলন রূপ নিয়েছে চরম সহিংসতায়। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে রাজপথে শুরু হয়েছে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ। সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির করে দেওয়া এই সংঘটিত নৈপথ্যের অরাজকতার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের পক্ষ থেকে নিষিà বাকি অংশ পড়ুন...
(পূর্ব প্রকাশিতের পর)
এ বিষয়টি সম্পর্কে দেশবাসীর বিস্তারিত কোনো ধারণা ছিল না। তবে ২০১০ সালের ডিসেম্বর মাসে উইকিলিক্স-এর ফাঁস করা তথ্যে সর্বপ্রথম দেশবাসী জানতে পারে যে, সন্ত্রাসবিরোধী কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের মাদরাসা শিক্ষার পাঠক্রম পরিবর্তনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইকিলিক্সের তথ্যে বলা হয়, মাদরাসার পাঠক্রম পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সাথে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) এক সাথে কাজ করছে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রà বাকি অংশ পড়ুন...
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজারে সোনার সরবরাহ, চাহিদা-জোগান ও পার্শ্ববর্তী দেশের দাম বিবেচনায় নিয়ে প্রতিদিন দাম নির্ধারণ করে থাকি। বাজুসের দামের সঙ্গে আমাদের দামের পার্থক্য দুই থেকে আড়াই হাজার টাকার মতো হয়ে থাকে।”
আন্তর্জাতিক বাজারের চেয়ে দাম বেশি কেন, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বিদেশ থেকে ব্যাগেজ রুলসে যারা সোনা নিয়ে আসেন, তারা মুনাফা করেন। পাইকারি ব্যবসায়ীদেরও মুনাফার বিষয় আছে। এরপর আবার জুয়েলারি ব্যবসায়ীদের মুনাফা। এভাবে কয়েক ধাপà বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে পরিচালিত হচ্ছে। কাঁচামালের মূল্য, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, পরিবহন, ব্যাংকঋণের সুদ, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের মূল্য নির্ধারণের চাপ ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি যাত্রীবাহী ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় উড়োজাহাজটির চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছে।
পাম বিচের যে এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে, সেখান থেকে সন্ত্রাসী ড্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগো দূরত্ব মাত্র ১৪ দশমিক ৪৮ কিলোমিটার (৯ মাইল)।
গত শনিবার বিকেলের দিকে ঘটেছে এ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে স্থগিত থাকা ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট আবারও চালু হবে আগামী ৭ নভেম্বর থেকে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
অন্যদিকে, পরবর্তী নির্দেশনা পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
খুলনায় অভিনব কায়দায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রাখা বোমা বিস্ফোরণে এক জন আহত হয়েছে।
আহতের নাম এম এম মনিরুল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর পৌনে ৬টার দিকে সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তার বাড়িতে এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ভোর পৌনে ৬টার দিকে মনিরুল মসজিদ থেকে বাড়ি ফেরার সময় নিজ ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পায়।
কেউ ভুল করে মুড়ি বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখে। মুড়ির প্যাকেটটি ঘরে নিয়ে মেঝেতে (ফ্লোর) রাখার সঙ্গà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ৩১ জনের বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার (২ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
তিনটি মামলায় মোট ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৭৫৫ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। মোট আসামির মধ্যে ১৫ জন তিনটি মামলারই আসামি।
দুদকের অভিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানান বিজ্ঞানমন্ত্রী ফকির মাহবুব আনাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এর আগে মন্ত্রী বলেন, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়িক রূপান্তর, বিনিয়োগ ও উদ্ভাবনকে ত্বরান্বিত করার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শেখানোর পরিকল্পনা করছে সরকার। বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি কর্মীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বাড়াতে ইতালির প্রশিক্ষণ মডেল দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে ‘ল্যাঙ্গুয়েজ, সিভিক অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং ফর স্কিলড মাইগ্রেশন টু ইতালি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ও তার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তার দাবি, এ ধরনের নাশকতার চেষ্টা শুধু ডিসেম্বরকে ঘিরে নয়, শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন চলতে পারে। তবে সরকার এসব চেষ্টা প্রতিহত করবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পোশাকশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গ্যাস সরবরাহ বন্ধের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।
এতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থঠবাকি অংশ পড়ুন...












