আল ইহসান ডেস্ক:
মার্কিন সন্ত্রাসী ড্রাম্পের কার্যকলাপে জনসমর্থন তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন ৩১ শতাংশে নেমেছে। ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে রয়টার্স/ইপসসের জরিপে রিপাবলিকানদের চেয়ে ১২ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। জ্বালানির চড়া দাম নিয়ে উদ্বেগের মধ্যে এই ফল রিপাবলিকানদের জন্য চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে চার দিনের জরিপে ড্রাম্পের প্রতি সমর্থন দুই সপ্তাহ আগের তুলনায় এক শতাংশ পয়েন্ট কমেছে। এখনই নির্বাচন হলে কোন দলকে ভোট দেবে-এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাট এবং à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে। কোনোভাবেই ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না।
গতকাল জুুমুয়াবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ আয়োজন করা হয়।
পানি সম্পদ মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের জন্য ব্যবহার করতে হবে, জনগণের জন্য ব্যবহার করতে হবে। নির্বাচিত সরকারà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জামাতের অনুমোদনে এনসিপি নতুন কমিটি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, জামাত যাদের চায়নি তারা ভালো পদে আসতে পারেননি এনসিপিতে।
তার ভাষ্য, দলটিকে এখন ‘প্রক্সি জামাত পার্টি’ বললেও ভুল হবে না।
জুমুয়াবার এক পোস্টে এমন অভিযোগ করেন রাশেদ খান। এর আগে দুপুরে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করেছে এনসিপি।
পোস্টে রাশেদ খান বলেন, ‘অনেক আশা জাগিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো এনসিপির কোনো ধরনের কাউন্সিল ছাড়াই নতুন কমিটি হয়েছে।
যারা সারাদিন গণতন্ত্রের বুলি আউড়ায় ও বিএনপির ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির আয় কমেছে ১১.৬৭ শতাংশ। এ সময়ে রফতানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে এক হাজার ১৯২ কোটি ইউরোতে নেমেছে।
গত বছরের একই সময়ে ইইউ থেকে রফতানি আয় ছিল এক হাজার ৩৫০ কোটি ইউরো। রফতানির পরিমাণ কমার পাশাপাশি পণ্যের গড় দাম কমে যাওয়ায় আয়ে বড় প্রভাব পড়েছে।
ইইউ'র পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউর সামগ্রিক পোশাক আমদানিও কমেছে। এ সময়ে বিশ্ববাজার থেকে ইইউর পোশাক আমদানির মূল্য দাঁড়িয়েছে ছয় হাজার ২৯ কোটি ইউরো। গত বছরের এঠবাকি অংশ পড়ুন...
ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাটগম্বুজ মসজিদের পশ্চিমদিকে ঘোড়াদিঘির পশ্চিমপাড়ে অবস্থিত।
১৯৬৪ খৃ: এই মসজিদ মেরামতের জন্য ৫ বছরের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। চারদিকের দেওয়াল, চারকোনার প্রবেশপথগুলোর ২ পাশে ইট দ্বারা মসজিদের ভেতরের ফাটল মেরামত; গম্বুজের হালকা হওয়া ইট পুনঃস্থাপন; কাটা ইট দ্বারা ধনুক বক্র ছাদ কিনারা নির্মাণ; ছাদে চুনের টেরাস করা; মসজিদের অভ্যন্তরে পিটানো মেঝে তৈরি; মসজিদ এলাকা থেকে আগাছা পরিষ্কার এবং কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়। à বাকি অংশ পড়ুন...
ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের সরকারবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম গোলাম রব্বানী (বিপি-৯৪২০২২৭০৭৫)। তিনি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামে এবং তার বাবার নাম মো. জালাল উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে à বাকি অংশ পড়ুন...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হঠাৎ অপারেশনাল বিধিনিষেধ আরোপ করায় চরম সংকটে পড়েছেন বাংলাদেশগামী ও বহির্গামী হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, এই বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত মোট ১৪১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট। ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে ২১,৯৩৩ জন যাত্রী চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
বিছিন্ন হয়ে যাওয়া বা বিলম্বিত হওয়া ৬৬টি সরাসরি ফ্লাইটের মধ্যে সর্বাধিক ২৭টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ার বাকি অংশ পড়ুন...
শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। একইসঙ্গে সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সে। খবর আনাদোলুর।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলন নুনেজ বলে, ‘যারা সহিংসতা চালাতে চায়, তাদের জন্য আমি একটি সতর্কবার্তা দিচ্ছি। আমরা কোনও নমনীয়তা দেখাব না। আগামীকাল আমরা অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত কঠোর অবস্থান নেব। লুটপাট, সহিংসতা এবং সরকারি ভবনে হামলা রোধে যা যা করা প্রয়োজন, আমরা তার সবই করব।’
সে যোগ করে, রাজধানী প্যারিঠবাকি অংশ পড়ুন...
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্টিলশিল্প গভীর সংকটে পড়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্টিলের ব্যবহার কমে যাওয়া, আবাসন খাতে স্থবিরতা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হারজনিত মূলধন ক্ষয় এবং উচ্চ সুদের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্পটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ কোটি ২০ লাখ টন হলেও বর্তমানে রডের চাহিদা কমে প্রায় ৫০ লাখ টনে নেমেছে। ফলে কারখানাগুলো গড়ে মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। এ পরিস্থিতিতে শিল্পটি টিকিয়ে রাখতে ১০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ, স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ, ঋণ পুনর্গঠন এবং নিরবচ্ছিন্ন ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়ে নিঃস্ব পরিবার কিংবা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করা মানুষের জন্য ক্ষতিপূরণ পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ। আইনে আর্থিক সহায়তার বিধান থাকলেও ক্ষতিপূরণের পরিমাণ, আবেদন প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন রয়েছে। ন্যায্য ক্ষতিপূরণ পেতে তাই অনেক ভুক্তভোগীকে দ্বারস্থ হতে হচ্ছে উচ্চ আদালতের। এতে সামনে আসছে ক্ষতিপূরণ ব্যবস্থার কার্যকারিতা, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং দায়ীপক্ষের জবাবদিহি নিশ্চিত করার প্রশ্ন।
২০১৮ সালের সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের আরà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করেছেন ১ কোটি ৪০ লাখ তরুণ। বিপরীতে, এ সময়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৮৭ লাখ। ফলে শ্রমবাজারে প্রবেশ করা বিপুলসংখ্যক তরুণের জন্য কাজের সুযোগ তৈরি করা যায়নি। এমন পরিস্থিতিতে দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, দক্ষ কর্মী তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের বাধা দূর করার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন আহমেদ মাহবুবের পাঠানো লিখিত জবাবে পেসমে বলেছে, গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা এঠবাকি অংশ পড়ুন...












