আল ইহসান ডেস্ক:
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ায় চীনের প্রযুক্তিপণ্যের রপ্তানি বেড়েছে। এর ফলে চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
একই সময়ে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা সামাল দিতে বিদেশি বাজারের ওপর চীনের নির্ভরতাও বাড়ছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে রপ্তানি বৃদ্ধির হার ছিলো ৩৬ দশà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার দেশটির সাফোকের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত ১০টি মার্কিন বিমানবাহিনীর জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ইউরোপের বিভিন্ন মার্কিন ঘাঁটির উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিবিসি ভেরিফাইয়ের হাতে আসা ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেসি-১৩৫ মডেলের এসব উড়োজাহাজের কয়েকটি জার্মানি ও ইতালির মার্কিন ঘাঁটিতে যায়। পরে কয়েকটি উড়োজাহাজ জার্মানির স্পাংডাহলে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গত ৮ নভেম্বর সকালে ঘটে যাওয়া এই ঘটনায় জার্মানির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ টেলিভিশনের প্রতিবেদন ও পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনই জার্মান নাগরিক। তাদের মধ্যে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে সাময়িকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুই সহযোগীকে পরে ছেড়ে দিয়à§ বাকি অংশ পড়ুন...
কক্সবাজারে সংবাদদাতা:
টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ লাখ ৯০ হাজার পিস মাদক বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়া পৃথক দুটি অভিযানে আরও ১ লাখ ৪ হাজার পিস মাদক বড়িসহ দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী এলাকায় তিনটি পৃথক অভিযান চালায়। এসব অভিযানে প্রায় ৩ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী বর্তমানে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল বৃহস্পতিবার সংসদে তিনি এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন একটি সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের কী পরিকল্পনা রয়েছে।
ওই প্রশ্নের জবাবে শিল্পমন্à বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ী মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে লুৎফর রহমান। একপর্যায়ে দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন এলাকায় চাপ জাল ফেলে ওই কাতলা মাছ ধরেন তিনি।
পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল ম-লের আড়তে নিয়ে আসেন ওই জেলে। সকাল ছয়টার দিকে নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ক্যাশ ইনচার্জ ( সাবেক সিনিয়র অফিসার) রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদ-ের রায় ঘোষণা করেছে আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পৃথক তিনটি ধারায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে তার আত্মসাৎ করা সম্পূর্ণ অর্থসহ অতিরিক্ত চার লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।
এছাড়াও, এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ব্যাংকটির অপারেশন ম্যানেজার এমরান আহমেদকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেয়ার ঘটনায় ৩০ জন শিক্ষার্থীর কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ। নির্ধারিত ৩ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক কৈফিয়ত দিতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থীদের কলেজ থেকে বহিষ্কার এবং বোর্ডে যোগাযোগ সাপেক্ষে টিসি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পানিবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক পানিবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পানিবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, আরও ঋণ নয়। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন নিশ্চিত করতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ পানিবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া ভাষণে ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা জানিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির বাকি অংশ পড়ুন...












