নিজস্ব সংবাদদাতা:
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করে উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করে মঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কুয়েতের নিয়মানুযায়ী ভিসা পাওয়ার পর অত্যন্ত অল্প সময়ের মধ্যে ভিসা প্রসেসিং ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এই স্বল্প সময়কে পুঁজি করে দেশের সরকার নির্ধারিত কিছু মেডিকেল সেন্টার গড়ে তুলেছে সিন্ডিকেট।
স্বাস্থ্য পরীক্ষার নামে এই সেন্টারগুলোতে সামান্য অজুহাতে রক্তে জন্ডিস কিংবা বুকে দাগের মতো মনগড়া রিপোর্ট ধরিয়ে দিয়ে সুস্থ মানুষকেও আনফিট ঘোষণা করা হচ্ছে। তবে নির্ধারিত ফি-এর অতিরিক্ত ঘুষ দিলে তখনই তাদের রিপোর্ট ফিট হয়ে যায়।
প্রথম টেস্টে ফলাফল আনফিট আসার পর নিয়ম অনুযায়ী আরও দুবার টেস্ট করানোর সুযà বাকি অংশ পড়ুন...
হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বিদ্যমান মুসলিম স্থাপত্য নিদর্শনের মধ্যে এটি সবচেয়ে প্রাচীন বলে ধারণা করা হয়। বাংলা স্থাপত্যের গবেষক সি বি আশার এর নির্মাণকাল চৌদ্দ শতকের কোনো এক সময় (fourteenth century on) বলে উল্লেখ করেছেন।
হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ শির মোকাম ও ধর মোকাম নামে অভিহিত। এ মাজার শরীফ দুটির একটিতে উনার শির অর্থাৎ মস্তক ও অপরটিতে উনার ধড় অর্থাৎ দেহ দাফন করা আছে বলে জনসাধারণের কাছ থেকে জানা যায়। বর্ণিত রয়েছে, শেরপুরে অত্যাচারী স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সৌজন্য সাক্ষাৎ করেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রপতি মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষযটি উল্লেখ করে বলেন, ‘এসব উদ্যোগ বাংলাদেশের যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, রাজনৈতিক চাপ কিংবা প্রভাবশালী মহলের প্রভাব খাটিয়ে মানহীন কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএমইএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিকদের আন্দোলনের নামে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবং তাদের পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয় বলেও অভিযোগ তার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ সময় শ্রমিকদের কাজে বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَمَّارِ بْنِ يَاسَرٍ رَضِىَ اللهُ تَعَالٰي عَنْهُ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ أَبَدًا: اَلدَّيُّوثُ مِنَ الرِّجَالِ، وَالرَّجُلَةُ مِنَ النِّسَاءِ، وَمُدْمِنُ الْخَمْرِ.
অর্থ: হযরত আম্মার বিন ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তিন ব্যক্তি কখনই জান্নাতে প্রবেশ করবে না।
(১) দাইয়ূছ (যে পুরুষ নিজে পর্দা করে না এবং তার অধীনস্থ মহিলাদের পর্দা করায় না)।
(২) ঐ সকল মহিলা যà বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلشَّيْخُ فِىْ اَهْلِهٖ كَالنَّبِىِّ فِىْ اُمَّتِهٖ وَفِى رِوَايَةٍ اَلشَّيْخُ لِقَوْمِهٖ كَالنَّبِىِّ فِى اُمَّتِهٖ
অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, শায়েখ বা মুর্শিদ ক্বিবলা তিনি উনার অধীনস্থদের নিকট, অপর বর্ণনায় রয়েছে, উনার সম্প্রদায়ের নিকট তদ্রুপ সম্মানিত ও অনুসরণীয় যেমন হযরà বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
পাটগ্রামের বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে রাতের আঁধারে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের কাছে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশে লোকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে সরকার দেশব্যাপী ব্যাপক ও বিস্তৃত জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে।
গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচিগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতনকাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড। তা বাস্তবায়ন হলে জানুয়ারির বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন পোশাকশ্রমিকরা।
নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে সব পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পোশাক শিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিà বাকি অংশ পড়ুন...












