ইরানের সঙ্গে বৈঠকে বসেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত এই তিন দেশের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই।
সৌদি আরব জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা প্রশমন, সামরিক সংঘাতের পুনরাবৃত্তি ঠেকানো এবং সংকটের অবসানে সমঝোতার পথ তৈরি করাই এই বৈঠকের উদ্দেশ্য। অন্যদিকে বৃহত্তর সংঘাতের হুমকির মধ্যে এ বৈঠক কূটনীতি পুনরুজ্জীবিত করার সর্বশেষ, এমনকি শেষ সুযোগও হতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বাকি অংশ পড়ুন...
আল-ইহসান প্রতিবেদন:
ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, দ্বীনি ইলম অর্জন না করলে পরকালে জবাবদিহি করতে হবে। কেননা, মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক করেন, “তোমরা ঐ সমস্ত লোকদের মত হয়োনা যারা মহান আল্লাহ পাক উনাকে ভুলে গিয়েছে। আর ভুলে যাওয়ার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত বছরের চেয়ে এবার অর্ধেকেরও কম দামে বাজারে পাঞ্জাবের আলুর বীজ বিকোচ্ছে। তাতেও আলু বসাতে চাষিদের আগ্রহে কার্যত ভাটা। উদ্বেগের সঙ্গে এমনটাই দাবি আলু ব্যবসায়ীদের। আলু থেকে কিছুটা নজর ঘুরিয়ে চাষিরা সর্ষে চাষের দিকেই বেশি ঝুঁকতে শুরু করেছেন। তাদের বক্তব্য, হিমঘরে এখনও প্রচুর আলু মজুত রয়েছে। ডিসেম্বর মাসেও হিমঘরজাত আলু খালি হওয়ার সম্ভাবনা নেই। অথচ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই বাজার নতুন আলুর আমদানি হতে শুরু করবে। এই পরিস্থিতিতে আগাম আলু চাষে লাভের মুখ দেখাা সম্ভব নয়। চাষিদের দাবি, স্বল্প দামে পাঞ্জাবের বীজ à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষুধা মেটানোর মতো খাবার আছে, কিন্তু তা কতটা নিরাপদ- সেই প্রশ্নই এখন বাংলাদেশের সব জায়গায়। চাল থেকে মাছ, ভোজ্যতেল থেকে দুধ, এমনকি রাস্তার খাবার ও রেস্তোরাঁর সালাদেও ক্ষতিকর রাসায়নিক, ভারী ধাতু, মাইক্রোপ্লাস্টিক ও রোগ সৃষ্টিকারী জীবাণুর উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, অনিরাপদ খাদ্য তাৎক্ষণিকভাবে ডায়রিয়া ও খাদ্যে বিষক্রিয়ার মতো রোগ সৃষ্টি করতে পারে; দীর্ঘ মেয়াদে কিডনি, স্নায়ুতন্ত্রসহ বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। অথচ সীমিত জনবল, দুর্বল তদারকি ও অনিয়à বাকি অংশ পড়ুন...
প্রবল ঝড় বোয়েলোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। ঝড়ের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার বাড়িঘর। বিভিন্ন এলাকায় বন্যা, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও যাতায়াতে বিঘ্নের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ভোগ এখনই কাটছে না। নতুন করে প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এর মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার গতি বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, বোয়েলোর তাণ্ডবের পর পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে। সোমবার বাকি অংশ পড়ুন...
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক কথাগুলো বেশি বেশি লেখালেখি করে থাকে এক শ্রেণীর পত্রিকা।
ইহুদী-নাছারা সর্বাবস্থায় চায় কি করে মুসলমানদের ক্ষতি করা যায়। বর্তমান কালের মুসলমানদের ঈমানের জযবা, ঈমানী কুওত এতই কমে গেছে, যার ফলশ্রুতিতে মুসলমানরা তাদের দিকে রুজু হয়ে পড়ছে। আর এক শ্রেণীর পত্রিকা আছে যেগুলো ছলচাতুরি করে মিথ্যা তথ্য দিয়ে কাফিরদের বড়ত্ব বর্ণনা করে। ফলে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হয়ে কাফিরদের দিকে ঝুঁকে পড়ে।
অথচ কাফিররা জন্মলগ্ন থেকে মুসলমানদে বাকি অংশ পড়ুন...
একটি কুমড়ার ওজন কত হতে পারে? সাধারণত কয়েক কেজি ওজনের কুমড়াই পরিচিত। কিন্তু যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের এক কৃষকের আঙ্গিনায় এমন এক কুমড়ার ফলন হয়েছে, যার ওজন ৩ হাজার ১৫৬ পাউন্ড অর্থাৎ প্রায় ১ হাজার ৪৩২ কেজি।
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া হিসেবে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
এই প্রথম কোনো কুমড়ার ওজন ৩ হাজার পাউন্ড ছাড়ালো। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ওয়ারেন এলাকায় সাউদার্ন নিউ ইংল্যান্ড জায়ান্ট পাম্পকিন গ্রোয়ার্সের ওজন নির্ধারণ প্রতিযোগিতায় কুমড় বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে ২৮জন মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী ছাড়াও উপদেষ্টা রয়েছে ১০ জন। কিন্তু একজনও দ্বীন ইসলাম বিষয়ক মন্ত্রী বা প্রতিমন্ত্রী অথবা উপদেষ্টা নেই।
প্রধানমন্ত্রীর অসংখ্য ভাষণে দ্বীন ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বেশ কিছুদিন ধরেই ইরানে চলছে বড় পর্যায়ের সামরিক মহড়া। দখলদার ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত হচ্ছে দেশটির সামরিক বাহিনী। ড্রোন হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তেহরান।
গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, ড্রোন হামলা প্রতিরোধে ‘মজিদ’ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
এই মহড়ার নাম দেওয়া হয়েছে ১৪০৩ ‘পাওয়ার অব এয়ার ডিফেন্স’। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই মহড়া পরিচালিত হয়।
আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব দ্রুত বাড়ছে। হামাস-ইসরায়েল যুদ্ধ, লেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের মহাসড়ক রক্ষণাবেক্ষণে ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং অনিয়মের ঝুঁকি কমাতে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ‘মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০২৬’-এর আওতায় সড়ক মেরামতের পরিকল্পনা, বাজেট বরাদ্দ, দরপত্র, কাজের অগ্রগতি ও ব্যয়ের হিসাব সফটওয়্যারভিত্তিক নজরদারির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
খসড়া নীতিমালায় সড়ক রক্ষণাবেক্ষণকে রুটিন, পর্যায়ক্রমিক, বিশেষ ও জরুরিÑএ চার ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি সড়কের অবস্থা, যানবাহনের চাপ, বৃষ্টিপাত, বন্যা ও জলবায়à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সমুদ্রের ঢেউ ছুঁয়ে তৈরি রানওয়ে যুক্ত হচ্ছে কক্সবাজারের বিমানবন্দরে। সবকিছু ঠিক থাকলে ১৬ নভেম্বর আধুনিক এই বিমানবন্দরের সম্প্রসারিত কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দাপ্তরিক সূত্রে জানা গেছে, সমুদ্রের বুক চিরে রানওয়েকে সম্প্রসারিত করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। এর ফলে এখন থেকে যেকোনো বড় আকারের উড়োজাহাজ এখানে অনায়াসে ওঠানামা করতে পারবে। প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের নতুন যাত্রী টার্মিনালে যুক্ত করা হয়েছে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন, আধুনিক স্ক্যানিং ব্যবস্থা, লাগেজ বেল্ট, কনভà§ বাকি অংশ পড়ুন...
মদ ও জুয়া সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি বলেন-
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَیْسِرِ قُلْ فِیْهِمَاۤ اِثْمٌ كَبِیْـرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَاۤ اَكْبَـرُ مِنْ نَّـفْعِهِمَا كَذٰلِكَ یُـبَـیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَـتَـفَكَّرُوْنَ
“(ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্জেস করে। আপনি বলে দিন, ‘দু’টোর মধ্যেই আছে মহাপাপ বা মহাক্ষতি এবং মানুষের জন্য (সামান্য) উপকার; আর এ দু’টোর পাপ বা ক্ষতি উপকারের চাইতে অনেক বড় ও বেশী। এভাবে মহান আল্লাহ পাক উনার পবিত্র আয়াত শরীফসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাà বাকি অংশ পড়ুন...












