আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে চলতি বছরে হাম আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯৫ জনে পৌঁছেছে, যা গত বছরের মোট আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির ট্র্যাকার অনুযায়ী, দেশটিতে গত ৩৫ বছরের মধ্যে হামের এমন ভয়াবহ রূপ আর দেখা যায়নি। টিকা নেওয়ার হার কম রয়েছে, এমন এলাকাগুলোতে ভাইরাসটি নতুন করে ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে দেশটি।
জনস হপকিন্স যুক্তরাষ্ট্রের হাম ট্র্যাকারের তথ্যমতে, গত মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা গত ২০২৫ সালের মোট আক্রান্তের চেয়েও ৯ জন বেশি। আক্রান্তদের বেশিরভাগই টিকা না নেওয়া ব্যক্তি। সাউà বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্যবোঝাই প্রায় ১০ হাজার কনটেইনার নিয়ে দীর্ঘদিনের জটিলতা কাটেনি। প্রায় ১০-১৫ বছর আগে থেকেই এসব পণ্য নিলামে বিক্রির জন্য ৮০ দফা চিঠি দেওয়া হলেও নানা জটিলতায় কনটেইনারেই নষ্ট হচ্ছে অনেক পণ্য। এত পরিমাণ কনটেইনার দীর্ঘদিন আটকে থাকায় বন্দরে জট তৈরি হচ্ছে। একইসঙ্গে দেশের আমদানি-রফতানি বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, বন্দরের বিভিন্ন টার্মিনাল ও ইয়ার্ডে পড়ে আছে ৯ হাজার ২৭৮টি নিলামযোগ্য কনটেইনার। এসব কনটেইনারে রয়েছে প্রঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অবশেষে জট খুললো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জট। দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ও যানজটমুক্ত চলাচলের এই মেগা প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
এর ফলে এবারের সংশোধনীতে প্রকল্পটির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন অঙ্গ যুক্ত হচ্ছে। এগুলো হলো, বাইপাইল ইন্টারসেকশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং নির্মাণাধীন পাতাল মেট্রোরেলের (এমআরটি লাইন-১) সঙ্গে সরাসরি সংযোগà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চলতি জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সের সূচকে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে এ অবস্থান ছিলো ৯৫তম স্থানে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স গত মঙ্গলবার (২১ জুলাই) তাদের ওয়েবসাইটে সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়েছে।
কোনো দেশের নাগরিক আগাম ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারে, সেটিই এই সূচকের মূল ভিতà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের মোট জ্বালানি আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছে ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই ব্যয় বেড়েছে ৯৩ শতাংশ।
একই সময়ে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ও লুব্রিক্যান্ট আমদানিতে ব্যয় দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। এই খাতে ব্যয়ও এক বছরে ৮৪ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণের সর্বশেষ সরকারি তথ্য প্রকাশ হয়নি। তবে বাংলাদেশ পেট্রোলিয়াà বাকি অংশ পড়ুন...
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর আটকে আছে হাজার কোটি টাকার আমদানিকৃত পণ্য। কাস্টমসের ধীরগতির নিলামপ্রক্রিয়া ও আইনি জটিলতায় প্রায় ১৫ বছর ধরে বন্দরে পড়ে আছে হাজারো কনটেইনার। এতে একদিকে মূল্যবান পণ্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দীর্ঘদিন ধরে অচল থাকায় ব্যাহত হচ্ছে পণ্য ব্যবস্থাপনা। একই সঙ্গে বিদেশি শিপিং লাইন ও সরকার—উভয়ই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে। জট নিরসনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাস্টমসকে এ পর্যন্ত ৮০ বার চিঠি দিলেও সমস্যার কার্যকর সমাধান হয় বাকি অংশ পড়ুন...
সাইরেনের আওয়াজে একসময় প্রতিদিন ভোরে মেহনতী মানুষের কোলাহলে জেগে উঠত পুরো জনপদ। আখের ট্রাক আর ট্রলির দীর্ঘ সারি, চিমনি থেকে ওঠা অবিরাম ধোঁয়া আর দেশীয় চিনির গন্ধে মুখরিত থাকত পুরো এলাকা। এখন আর সেই সাইরেন বাজে না, আখবাহী ট্রাকের চলাচল নেই, চিমনির ধোঁয়াও মিলিয়ে গেছে বাতাসে।
চিনিকলটি বন্ধ থাকার কারণে একদিকে যেমন বন্ধ রয়েছে দেশীয় চিনির উৎপাদন, অন্যদিকে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে ভিজে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি ও যানবাহন। উত্তরের এই বিস্তীর্ণ জনপদের অর্থনীতির ভিত যে কারখানা মà বাকি অংশ পড়ুন...
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে পাঁচ দিনের এক রাষ্ট্রীয় সফরে তুরস্ক গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) তিনি দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সেনাবাহিনী প্রধানের এই গুরুত্বপূর্ণ সফরের প্রধান উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নয়ন ও শক্তিশালী করা। সফরকালীন কর্মসূচির অংশ হিসেবে তিনি তুরস্কের বিভিন্ন অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান এবং গুরà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যাত্রী পরিবহন থেকে উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধির সুবাদে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকায়। আগের ২০২৪-২৫ অর্থবছরে রেলওয়ের আয় ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে আয় বেড়েছে ২২১ কোটি টাকা। তবে ইঞ্জিনসংকটের কারণে পণ্য পরিবহন খাতে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান রেলওয়ের আয়-ব্যয়ের এসব তথ্য জানান।
রেলওয়ে জানিয়েছে, নানা প্রতিকূলতা সত্ত্বেও বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টার ফলে চলতি অর্থবছরে রেলের ঠবাকি অংশ পড়ুন...
চিত্র: ঐতিহাসিক তাজ-উল-মসজিদ
তাজ-উল-মসজিদ ভারতের মধ্যেপ্রদেশের ভূপালে অবস্থিত একটি বৃহৎ মসজিদ। প্রকৃতপক্ষে তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ। এই মসজিদ এশিয়ার সর্ববৃহৎ মসজিদগুলোর অন্যতম। এটি হলো বিশ্বের চতুর্থ বৃহত্তর মসজিদ। ১৯০১ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়।
চিত্র: ঐতিহাসিক তাজ-উল-মসজিদের কারুকার্য
মোগল শাসক বাহাদুর শাহ জাফরের রাজত্বকালে ভূপালের নবাব শাহ জাহান বেগম (নবাব সৈয়দ সিদ্দিক হাসান খানের স্ত্রী) এই মসজিদটির নির্মাণকাজ শুরু করেছিল এবং তার কন্যা সুলতান জাহান বেগম নির্মাণের কাজ অব্যাহত রেখেছিলেন।
কয়েকধাপে মà বাকি অংশ পড়ুন...
রাষ্ট্রের কর্ম বিভাগের আওতায় দেশে একটি পরিকল্পনা কমিশন রয়েছে, যার কাজ হচ্ছে দেশের জন্য জাতীয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অনুমোদন ও সেসবের বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা। সে ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ স্থানীয় পর্যায়ে যেসব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবে, পরিকল্পনা কমিশন জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সেসবেরও সমন্বয় ও সংযোগসাধন করবে। ফলে দেখাই যাচ্ছে যে রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে পরিকল্পনা কমিশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের বাইরে বা এর মধ্যবর্তী পর্যায়ে এমপি বা অন্য কারোরই কোনো বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অসংখ্য সড়ক, কালভার্ট, কৃষিজমি ও মৎস্য ঘের। জেলায় এ পর্যন্ত ১৩৫টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং তিন জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে বন্যায় ১ লাখ ৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ এই বিপুলসংখ্যক মানুষের বিপরীতে সরকারিভাবে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে, তা অত্যন্ত অপ্রতুল।
জেলা প্রশাসনের তথ্যমতে, এবারের বন্যা ও পাহাড় ধসে জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৭১৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিপরীতে সরকারিভাবে মাত্র ৩৫ লাখ টাকা এবং ২৯৫ টন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ২ হা বাকি অংশ পড়ুন...












