নিজস্ব প্রতিবেদক:
তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। প্রতিভরি সোনার দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি পার্লামেন্টের (নেসেট) নির্দেশে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে যত বাসিন্দা এসেছে, তার চেয়ে অনেক বেশি পালিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যারা দেশ ছেড়েছে তাদের প্রায় অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ।
তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পালানোর এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসরায়েলে ফিরে আসা নাগরিকদের সংখ্যাও অনেক কমে গেছে।
২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ২ লাখ ১০ হাজারেও ব বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী স্মরণে নির্মম এই হত্যাকাণ্ডের বিচারিক দিক তুলে ধরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা মনে করত অপরাধ করে তারা পার পেয়ে যাবে। কিন্তু অপরাধীকে বিচার ও শাস্তির মুখোমুখি হতে হয়, হত্যা মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় আমাদের অবস্থান হচ্ছà§ বাকি অংশ পড়ুন...
সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে কর্মসূচিটির ঘোষণা দেয়া হয়। সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা এতে সঞ্চালনা করেন। সভায় ‘মার্চ ফর ইনসাফ’-এর রূপরেখা ও বিভিন্ন ধাপ তুলে ধরেন আয়োজকেরা।
আয়োজকদের ভাষ্য, ৩৬ দিনের এই কর্মসূচিà বাকি অংশ পড়ুন...
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৮১ জন, গুলশান বিভাগে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন ও গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইলফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক ও ৯ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া, একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবেশীর দায়িত্ব কেবল ক্ষমতাচ্যুত কোনো শাসককে আশ্রয় দেয়া নয়, বরং প্রতিবেশী দেশের জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষা, মর্যাদা ও সার্বভৌমত্বকেও সমানভাবে সম্মান করা- এমন মন্তব্য করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন ও বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে সে।
পোস্টে সে লিখেছে, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে ভারত ‘প্রতিবেশী হিসেবে নিজেদের দায়িত্ব’ বলে দাবি করলেও গত এক দশকে বাংলঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অভিযোগ উঠলে মামলা, তদন্ত ও বিচারের অপেক্ষা না করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সাম্প্রতিক সময়ে ক্ষোভ-প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এ প্রবণতা ক্রমেই বাড়ছে। আইনের শাসন নিশ্চিত করতে সরকারের কঠোর হুশিয়ারির মধ্যেও কমছে না দলবদ্ধ শক্তি প্রয়োগের ঘটনা। এতে প্রশ্নের মুখে পড়ছে আইনের শাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। জনমনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ।
অনুসন্ধানে দেখা গেছে, কোনো ঘটনায় অপরাধের অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতে হামলা, ব্যক্তিগত বা রাজনৈতিà বাকি অংশ পড়ুন...
সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ৬১টি শিশু ও ৭৩ জন নারী রয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০৬ জনই পথচারী, যা মোট নিহতের ২৫ দশমিক শূন্য পাঁচ শতাংশ।
যানবাহন বিবেচনায় সড়কে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল, যা প্রায় ৩৪ দশমিক ৮৪ শতাংশ। এতে অন্তত ১৩৯ জন প্রাণ হারান, যা সড়কে মোট মৃত্যুর প্রায় ৩২ দশমিক ৮৬ শতাংশ।
একই সময়ে নৌপথে ১১টি দুর্ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে ১৬ জন নিহত হন। এছাড়া চারজন এখনও নিখোঁজ রয়েছেন। এ ছাড়া, রেলপথে ২৩টি দুর্ঘটনায় সেপ্টেম্বর মাসে অন্তত ১৯ জন প্রাণ হারান।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন বà বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
বছরে দফায় দফায় ইলিশ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা। কিন্তু এতে ইলিশের পরিমাণ বৃদ্ধি না পেয়ে বরং দিন দিন কমে যাচ্ছে। এতে করে ‘প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা’ কতটুকু কার্যকরী সেটা এখন প্রশ্নের সম্মুখীন।
দেশে ব্যাপকভাবে কমেছে ইলিশ মাছের উৎপাদন। বিশেষ করে গত ৫ বছরে এই কমার হার আরও বেড়েছে। শুধু তাই নয়, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতেও এর প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন গবেষণাই পারে সঠিক পরিকল্পনার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়াতে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ইলিশ উৎপাদন-সম্পর্কিত তথ্য বিশ্লেষণে এসব চিত্র উঠে আসে।
গবেষণার বাকি অংশ পড়ুন...
এর আগে বিদায়ী সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
এদিকে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে রাজধানীসহ দেশজুড়ে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) ঢাকাসহ দেশের ১৬ জেলায় ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোয় ওই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২৩টি টিমের একযোগে ঠবাকি অংশ পড়ুন...












