নিজস্ব প্রতিবেদক:
দেশে গ্যাসক্ষেত্র ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে দৈনিক গ্যাস উৎপাদন ও সরবরাহের সক্ষমতা রয়েছে ৩ হাজার ৮৫৪ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে ২ হাজার ৩৩৪.৭ এমএমসিএফডি। অর্থাৎ সক্ষমতার তুলনায় প্রতিদিন প্রায় ১৫১৯ এমএমসিএফডি কম গ্যাস উৎপাদন হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) দৈনিক গ্যাস উৎপাদন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পেট্রোবাংলার সর্বশেষ দৈনিক প্রতিবেদনে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গ্যাস উৎপাদনà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ট্রাম্প প্রশাসনের আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের গড় ইউনিট মূল্য ও মোট আয়ে বড় পতন ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশটিতে রপ্তানি করা বাংলাদেশি পোশাকের গড় ইউনিট মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ২.২৬ শতাংশ কমেছে। আজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির তথ্য সংরক্ষণকারী সংস্থা অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটেক্সা) পরিসংখ্যানের ভিত্তিতে এই হিসাব প্রকাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত বৃহস্পতিবার সংসদের এমনটা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১২.৩৬ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারের পণ্য। বিপরীতে ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে প্রায় ১০.৫৬ বিলিয়ন ডলারের পণ্য। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮.৮ বিলিয়ন ডলার।
খন্দকার আঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শুধু চিঠি কিংবা প্যাকেট নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্যও। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত দুই মাসে পরিবহন হয়েছে প্রায় ৪০০ টন পণ্য। প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা-এই মাশুলেই চলছে স্পিড পোস্ট।
এ তথ্য জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
মহাপরিচালক বলেন, দেশের আইনে অবৈধ নয়, এমন যেকোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায়। সম্প্রতি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্য সংকটের কারণে কিছুদিন অনিশ্চয়তা তৈরি হলেও নন-ইউরিয়া সার আমদানি আবার গতি পেয়েছে। রবি ও বোরো মৌসুমের আগে সরবরাহ ও মজুদ বাড়াতে চলতি সেপ্টেম্বরেই ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), মিউরেট অব পটাশ (এমওপি) ও ট্রিপল সুপার ফসফেটের (টিএসপি) সাতটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
সার নিয়ে দেশের পথে থাকা জাহাজগুলোর মধ্যে একটি ডিএপি, চারটি এমওপি এবং দুটি টিএসপি বহন করছে। এসব জাহাজে আসছে মোট আড়াই লাখ টন সার। এর মধ্যে দেড় লাখ টন এমওপি, ৬০ হাজার টন টিএসপি ও ৪০ হাজার টন ডিএপি। আগামী মাসে ডিএপি, এমওপি ও টিএসপি নিয়ে আরো প্রাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতের টেকসই নিরাপত্তার জন্য নতুন মেগা প্রকল্পের চেয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর আর্থিক দুর্বলতা দূরীকরণ ও প্রশাসনিক সংস্কারকে মূল অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করছেন অর্থনীতিবিদরা। ২০৩১ সাল পর্যন্ত নির্ধারিত কৌশলগত রূপরেখায় সরকার খুলনা ও বরিশালে নতুন দুটি এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েছে। তবে বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার প্রাতিষ্ঠানিক অদক্ষতা নিরসন এবং সংস্থাসমূহের কাঠামোগত দুর্বলতা দূর করতে সুনির্দিষ্ট কোà বাকি অংশ পড়ুন...
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে?
তিনি বলেন, লংমার্চে তেল খরচ না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার এবং বৈদেশিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। দেশের অধিকাংশ আমদানি-রপ্তানি এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে বন্দরটি কেবল একটি অবকাঠামো নয়; এটি বাংলাদেশের অর্থনীতি, শিল্পায়ন, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি। বর্তমানে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে কনসেশন ভিত্তিতে পরিচালনার উদ্যোগ জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছ বাকি অংশ পড়ুন...
গতকাল বাদ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঈমান, ইসলাম এবং মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট ১০ দফা প্রস্তাব ও দাবি পেশ করা সমাবেশে বক্তারা স্পষ্ট ঘোষণা করেন, ৯৮ ভাগ মুসলমানের এই বাংলাদেশে কোনো কুফরী আদর্শ, বিধর্মী বা কাফির-মুশরিকদের তোষণ, দালালি এবং ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত সহ্য করা হবে না।
প্রথম দাবিটি হলো, সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সারা বছর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে২০৪ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি বাকি অংশ পড়ুন...
এর মধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্যভুক্ত ২৮২টি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যভুক্ত ১২০টি কারখানা রয়েছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর নামের তালিকা সংগ্রহের কাজ চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দি বাকি অংশ পড়ুন...
দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পাঁচ কর্মপরিকল্পনা হল- দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, সাইসমিক জরিপ, বাপেক্সকে শক্তিশালীকরণ, প্রোডাশন শেয়ারিং কন্ট্যাক্ট (পিএসসি) ও বিডিং এবং এলএনজি অবকাঠামো সস্প্রসারণ।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেক বাকি অংশ পড়ুন...












