শিয়ালের গোশত খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে হাঁপানি থেকে যৌনক্ষমতা নানা রোগের চিকিৎসা হয়, আবার জোঁকের তেল নাকি সারিয়ে দেয় বাত-ব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এমন ভ্রান্ত বিশ্বাস। তবে এসব দাবির পেছনে ইসলামী ও বৈজ্ঞানিক ভিত্তি কতটা?
ইসলামী শরীয়তের দৃষ্টিতে- শিয়ালের গোশত এবং তক্ষক খাওয়া হারাম (নিষিদ্ধ)।
শিয়াল দাঁত ও নখর দিয়ে শিকার করা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত। হাদীছ শরীফে তীক্ষè দাঁত ও নখরবিশিষ্ট সব হিংস্র ও শিকারী প্রাণীর গোশত খেতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।
কোনো রোগমুক্তি বা লোকম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় মনোরেল যুক্ত করার উপযোগিতা, অর্থনৈতিক ও কারিগরি স্থায়িত্ব এবং পরিবেশগত প্রভাব যাচাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ছয় মাসের এ সমীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মূলত রাজধানীর বুকে মনোরেল প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
সরকারি অর্থায়নে পরিচালিত ‘ঢাকা মহানগর এলাকায় গণপরিবহন নেটওয়ার্কের সঙ্গে মনোরেল রুটের সমন্বয় বিষয়ে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বাকি অংশ পড়ুন...
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এ ১২০১–১৪০০ ব্যান্ডে অবস্থান করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৬ সালে স্কোরের ব্যান্ড ছিল ২৩.৩–৩০.৮, যা ২০২৭ সালে বেড়ে ৩০.৫–৩৩.২-এ দাঁড়িয়েছে। ব্যান্ডের মধ্যবিন্দু বিবেচনায় অগ্রগতঠবাকি অংশ পড়ুন...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানা সংকট থাকলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না। বাসের অচলাবস্থা, চালক ও কন্ডাক্টরের ঘাটতি এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত। ফলে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে পরিবহন সুবিধা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, রাবিতে বর্তমানে মোট ৩৮টি বাস রয়েছে। এর মধ্যে ১৩টি বাস অকেজো হয়ে পড়ে আছে। সচল ২৫টি বাস দিয়েই বর্তমানে শিক্ষার্থীদের পরিবহন সেবা পরিচালিত হচ্ছে। এসব বাসের ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশে বিভিন্ন ধরনের হৃদরোগে ভুগছেন আনুমানিক ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১৯০ জন। একই সঙ্গে প্রতিদিন গড়ে ৫৬২ থেকে ৭৭৭ জন মানুষ হৃদরোগে মারা যাচ্ছেন এবং নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় ২ হাজার ৭২০ জন।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন প্রায় ৯ লাখ ৯২ হাজার ৭৩৬ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিভিন্ন গবেষণার তথ্য বলছে, দেশে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
একসময়ের দখলবাজ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড গাজা ও পশ্চিম তীরে আরেক দখলদার ইসরায়েল সরকারের কার্যক্রমকে বিশ্ববিবেকের জন্য এক বিরাট কলঙ্ক বলে অভিহিত করেছে।
লেবার পার্টির নতুন নীতি অনুসারে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদ এবং গাজায় যুদ্ধাপরাধের মতো বিষয়গুলো এখন সামনে আনা হচ্ছে। ইসরায়েলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ব্রিটিশ অর্থায়ন ও নির্মাণ খাতের সহায়তা বন্ধ করার ঘোষণাও দিয়েছে মিলিব্যান্ড।
বাকি অংশ পড়ুন...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ও নন-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির তুলনায় বেশি অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ডিস-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার অভিযোগও করেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
এসব বিষয়ে বিভাগের সভাপতির বিরুদ্ধে একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী নন-কলেজিয়েট শিক্ষার্থীদের নির্ধারিত জরিমানা দিয়ে পরীঠবাকি অংশ পড়ুন...
ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা বাড়াতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৪০ শিক্ষার্থীকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। নোবিপ্রবি ও এটুআইয়ের যৌথ আয়োজনে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা চারটি ব্যাচে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, বর্তমানে দেশের কর-জিডিপির হার ৭ শতাংশের কম, যা একসময় ১০ শতাংশ ছিল। কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়লে বছরে প্রায় দুই লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব হতে পারে।
তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে কিউআর লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) শূন্য করা হবে। ফলে কোনো গ্রাহক ১০০ টাকা দিলে মার্চেন্টও ১০০ টাকা পাবেন। বর্তমানে নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। কিউআর কোড সফলভাবে বাস্তবায়ন করা গেলে এ ব্যয় অন্তত ১০ হাজার কোটি টাকা কমানো স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমানকে নিয়োগ দেওয়ায় লাল কার্ড প্রদর্শন করেছেন একদল শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপাচার্য চান না বলে তারা বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একদল শিক্ষার্থী সাইন্সল্যাব মোড় পর্যন্ত মিছিল নিয়ে আসেন। এসময় তারা হাতে লাল কার্ড প্রদর্শন করেন।
একইসাথে 'ঢাবি সিন্ডিকেট, ভেঙে দাও' স্লোগান দেন।
সাইন্সল্যাব মোড়ে কিছুক্ষণ অবস্থান শেষে তারা পুনরায় ঢাকা কলেজে ফির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সালমান ফজলুর রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
অভিযোগে বলা হয়, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামীয় ব্যবসায়িক অস্তিত্ববিহীন, নামসর্বস্ব ও কাগজে প্রতিষ্ঠান গঠন বা সৃজন করে পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলঠবাকি অংশ পড়ুন...












