আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৩২ জন আহত এবং এখনও ৭৭ নিখোঁজ রয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। তবে তা ক্ষীণ হয়ে আসছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত মঙ্গলবার রাতে এই ভূমিধস আঘাত হানে। একটি সোনার খনি থেকে শ্রমিকদের নিয়ে অপেক্ষায় থাকা তিন-চারটি গাড়ি ভূমিধসে চাপা পড়ে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানায়, ভূমিধসের পর ৩০০-এর বেশি মানুষ উদ্ধারকাজে যোগ দেয়। কিন্তু ভারী বৃষà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জর্জিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও পাঁচজন। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, কৃষ্ণ সাগরীয় দেশটির রাজধানী তিলিসি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত নেরগেতি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে।
জর্জিয়ার জরুরি পরিস্থিতি সেবার প্রধান তেমুর বলেছে, উদ্ধারকর্মীরা চারজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া নিখোঁজ পাঁচজনকে উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
প্রাকৃতিক দূর্যোগে প্রাণহাণির ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩১ জন। ভূমিধসে বেশ কিছু বাড়িঘর ধসে পড়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা এএফপিকে বলেছে, মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনি সমৃদ্ধ একটি গ্রামে মঙ্গলবার রাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। সে সময় খনি শ্রমিকদের পরিবহনের জন্য ব্যবহৃত দুটি বাসের মধ্যে অন্তত ২০ জন লোক আটকা পড়ে।
ভূমিধসে ১১ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। চিকিৎসার জনà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ব্রাজিলের রিও ডে জেনেইরোতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকল পরিষেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। চলতি সপ্তাহান্তে সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছপালা ভেঙে পড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট, রাজধানীর মেট্রো লাইন এবং বাড়িঘর বন্যায় প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। রিও ডে জেনেইরো শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছে।
দুর্যোগের সময় একটি গাড়ি নদ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ যেতে না যেতেই আবারও বড় ভূমিকম্পে কাঁপলো জাপান। গত মঙ্গলবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন।
সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, গত ১ জানুয়ারি ৭.৬ মাত্রার ভূমিকম্পে উপকূলের যে এলাকা বিধ্বস্ত হয়েছিল, এদিন সেই একই এলাকাতে আবারও ভূমিকম্প হয়েছে। আগের ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ২০০ ছাড়িয়েছে। এখনো à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে বছরের শুরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ রয়েছে অনেক মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে অনেকে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ বলছে, এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা এক রাতে ১২৮ থেকে বেড়ে ১৬১ জনে দাঁড়িয়েছে।
এখনো কিছু এলাকায় বৃষ্টি থাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
গত সোমবার ইশিকাওয়া প্রিফ্যাকচারের ১৮ হাজার বাড়িতে বিদ্যুৎ ছিল না। গত রোববার পর্যন্ত ৬৬ হাজার ১০০ বাড়িতে পঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে আঘাত হানা ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। এখনও ধসে পড়া বাড়ির নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কমছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত সোমবার নোটো উপদ্বীপে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সুজু এবং ওয়াজিমা শহরে অনেকে তাদের ধসে পড়া বাড়ির নিচে আটকে পড়েছে।
এদিকে ৭২ ঘণ্টা পর মানুষের জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। কয়েক হাজার বাসিন্দা এখনও বিদ্যুৎ ও পানি ছাড়াই রয়েছে। ভূমিধস এবং অবরুদ্ধ রাস্তà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ নৌ-পথ নিয়ে উত্তেজনার মধ্যে ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ কৌশলগত বাব এল মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। বার্তা সংস্থা তাসনিম গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই মোতায়েনের জন্য সুনির্দিষ্ট কারণ না জানালেও তারা উল্লেখ করেছে, ইরানের সামরিক জাহাজগুলো ২০০৯ সাল থেকে ওই এলাকায় কাজ করছে।
তাসনিম বলেছে, আলবোর্জ যুদ্ধজাহাজটি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে ভারত মহাসাগরের এডেন উপসাগরের সঙ্গে সংযোগকারী বাব এল মান্দেব পেরিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে।
ইরানের নৌবহর ২০০৯ সাল বাকি অংশ পড়ুন...












