জর্জিয়ায় ভূমিধস
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
জর্জিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও পাঁচজন। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, কৃষ্ণ সাগরীয় দেশটির রাজধানী তিলিসি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত নেরগেতি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে।
জর্জিয়ার জরুরি পরিস্থিতি সেবার প্রধান তেমুর বলেছে, উদ্ধারকর্মীরা চারজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া নিখোঁজ পাঁচজনকে উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
প্রাকৃতিক দূর্যোগে প্রাণহাণির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট।
জর্জিয়ায় ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যা পরিস্থিতি খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে ভূমিধসের ঝুঁকি খুব বেশি।
এর আগে গত বছরের আগস্টে উত্তর-পশ্চিমাঞ্চলীয় জর্জিয়ার একটি রিসোর্ট শহরে ভূমিধসের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এছাড়া ২০০৮ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় আদজারা শহরে একটি ভূমিধসের ঘটনায় ছয়জন নিহত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় ভারী বৃষ্টিতে পানিবদ্ধতায় হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বোমাতঙ্কেই ভারতের ক্ষতি ৬০০ কোটি রুপি!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












