২০০ প্রাণহানি, শতাধিক নিখোঁজ: জাপানে ক্ষত সারার আগেই ফের ৬ মাত্রার ভূমিকম্প
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সামিন, ১৩৯১ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ যেতে না যেতেই আবারও বড় ভূমিকম্পে কাঁপলো জাপান। গত মঙ্গলবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন।
সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, গত ১ জানুয়ারি ৭.৬ মাত্রার ভূমিকম্পে উপকূলের যে এলাকা বিধ্বস্ত হয়েছিল, এদিন সেই একই এলাকাতে আবারও ভূমিকম্প হয়েছে। আগের ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।
জাপান যখন ইংরেজি নববর্ষ উদযাপন করছিলো, ঠিক তখনই দেশটির মধ্যাঞ্চলীয় দ্বীপ হোনশুতে আঘাত হানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এতে ধসে পড়ে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট।
সেই ঘটনার ৮ দিন পরে এখনো হাজার হাজার উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ পরিষ্কারে কঠোর পরিশ্রম করছে। ভূমিকম্পে প্রধান সড়কগুলো ভেঙে যাওয়ায় দ্বীপে আটকা পড়েছে প্রায় সাড়ে ৩ হাজার বাসিন্দা। ভূমিকম্পের পর থেকে মধ্য জাপানে এ পর্যন্ত ১ হাজার ২০০টির বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)